কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং-বালুখালী সড়কে ব্যারিকেড দিয়ে মিনি ট্রাকে ডাকাতি ও গুলির ঘটনা ঘটেছে। এতে একটি মুরগিবাহী মিনি ট্রাকের হেলপার গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাতে এমএসএফ হাসপাতাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধ হেলপারের নাম জাহাঙ্গীর আলম (৩৫)। তিনি উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের ধুরুমখালী হাজিপাড়ার বাসিন্দা ছৈয়দ আলমের ছেলে। বর্তমানে তিনি উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।প্রত্যক্ষদর্শী ও গাড়িচালক মো. শফি জানান, ‘রাত ১০টার দিকে হলদিয়া ইউনিয়নের ধুরুমখালী এলাকা থেকে মুরগি ডেলিভারির উদ্দেশ্যে বালুখালী বাজারে যাই। ফেরার পথে রাত দেড়টার দিকে এমএসএফ হাসপাতালের সামান্য আগে হঠাৎ একটি দল সড়কে ব্যারিকেড দেয়। আমরা বুঝতে পারি তারা ডাকাত। গাড়ি না থামালে তারা আমাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি গাড়ির গ্লাস ভেদ করে হেলপার জাহাঙ্গীরের বুকে এসে লাগে। সঙ্গে সঙ্গে আমরা গাড়ি করে আহত জাহাঙ্গীরকে নিয়ে দ্রুত উখিয়া হাসপাতালে নিয়ে আসি।’উখিয়া শাহপুরী হাইওয়ে পুলিশের দায়িত্বরত ইনচার্জ আজিজুল হক জানান, ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ অবস্থান করেন। এসব কারা ঘটিয়েছে এ বিষয়ে প্রাথমিকভাবে তথ্য আসেনি। চেষ্টা অব্যাহত রয়েছে।ঘটনার বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ আরিফ হোসেনের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশের অন্যান্য কর্মকর্তারা জানিয়েছেন, এরকম একটি ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক
চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধারসহ সোয়াদ নামে এক যুবককে আটক করেছে। শনিবার (০৪ অক্টোবর) ভোররাতে Read more

‘আমার বাবায় চিল্লাইছে আর কইছে আম্মু হাসপাতাল এত দূরে কেন’
‘আমার বাবায় চিল্লাইছে আর কইছে আম্মু হাসপাতাল এত দূরে কেন’

‘আমার বাবায় চিল্লাইছে আর কইছে, আম্মু কতক্ষণ লাগবে আর? ভাইয়া কতক্ষণ লাগবে আর? হাসপাতাল এত দূরে কেন? এত দূরে হাসপাতাল Read more

ব্রাহ্মণবাড়িয়ায় রেস্টুরেন্টে টিস্যু চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫
ব্রাহ্মণবাড়িয়ায় রেস্টুরেন্টে টিস্যু চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় রেস্টুরেন্টে টিস্যু চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার Read more

নাগরপুরে দ্রুতগতির বাসচাপায় ব্যবসায়ী নিহত, চালক পলাতক
নাগরপুরে দ্রুতগতির বাসচাপায় ব্যবসায়ী নিহত, চালক পলাতক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশেষ অভিযানে জালনোট ও বিদেশী আগ্নেয়াস্ত্রসহ তিন জনকে আটক করেছে পুলিশ। রবিবার(২১ সেপ্টেম্বর) বিকেলে নবীনগর আদালত পাড়ায় বউ সাজ Read more

যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

ঈদের দিন কূটনীতিক, শিক্ষাবিদসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনায় সেদিন সকাল ১০টায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন