ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে কেন্দ্র করে এরই মধ্যে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ। অতিরিক্ত চার হাজার পুলিশ সদস্যসহ প্রায় ১২ হাজারের বেশি পুলিশ সদস্য নিরাপত্তায় যুক্ত রয়েছেন। ইউনিফর্ম পরা পুলিশের পাশাপাশি গোয়েন্দা নজরদারি করছেন ডিবির সদস্যরা। ১২ হাজার পুলিশ ছাড়াও আরও কয়েক হাজার র‍্যাব সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও জামায়াতের ছয় হাজার স্বেচ্ছাসেবক রয়েছেন ছড়িয়ে ছিটিয়ে।দলটির পক্ষ থেকে আশা করছে, জাতীয় সমাবেশে ১০ লাখেরও বেশি মানুষের সমাগম ঘটবে সোহরাওয়ার্দীতে।ডিএমপি বলছে, সমাবেশকে কেন্দ্র করে নিষিদ্ধ রাজনৈতিক দল যেন কোনো বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য সজাগ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে পুলিশ। কন্ট্রোল রুম থেকে নিয়মিত সিসি ক্যামেরায় মনিটরিং চলছে। সব মিলিয়ে নিরাপত্তার কোনো ঘাটতি রাখা হয়নি।রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, রমনা বিভাগের পর্যাপ্ত পুলিশ সদস্য ইউনিফর্ম ও সিভিল ড্রেসে সোহরাওয়ার্দী উদ্যান কেন্দ্রিক সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবে। এর বাইরে সারাদেশ থেকে যেসব গাড়ি আসবে সুনির্দিষ্ট করে পার্কিংয়ের জন্য ট্রাফিক পুলিশ কাজ করছে। রমনা এলাকায় যেন কোনো গাড়ি প্রবেশ না করে এজন্য সব জেলার জন্য রুট নির্ধারণ করে দেওয়া হয়েছে।ঢাকার সবগুলো পয়েন্টে পুলিশ নজর দিচ্ছে দাবি করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) এস এম নজরুল ইসলাম বলেন, জামায়াতের জাতীয় সমাবেশ ঘিরে ঢাকায় পর্যাপ্ত নিরাপদ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোথাও যেন কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয় সেজন্য আমাদের দৃষ্টি রয়েছ।সমাবেশকে কেন্দ্র করে আশপাশের থানা-ফাঁড়িতে আরও আট হাজার পুলিশ দেওয়া হয়েছে। সবমিলিয়ে ১২ হাজার পুলিশ মোতায়েন রয়েছে নগরবাসীর নিরাপত্তার জন্য। এছাড়া ডিএমপির আটটি ট্রাফিক বিভাগ সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরাও মোতায়েন রয়েছে।এদিকে, এলিট ফোর্সটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, সমাবেশস্থলের চতুর্দিকে র‍্যাবের পেট্রোল ডেপ্লয় করা হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে র‍্যাব সমর্থ হবে। গুরুত্বপূর্ণ স্পটে পর্যাপ্ত সংখ্যক র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। র‍্যাবের গোয়েন্দা কার্যক্রম আরও বেশ কিছুদিন আগে থেকেই শুরু করা হয়েছে। এছাড়া র‍্যাবের অতিরিক্ত জনবল কাজ করছে। এসকে/এএইচ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসিতে ৩২ মিনিটে ১২ প্রার্থীর আপিল নিষ্পত্তি
ইসিতে ৩২ মিনিটে ১২ প্রার্থীর আপিল নিষ্পত্তি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের পর আজ দ্বিতীয় দিনের আবেদনের শুনানি শুরু করেছে Read more

পাওনা টাকা নিয়ে নয়ছয়, দুই আইনজীবীকে শোকজ
পাওনা টাকা নিয়ে নয়ছয়, দুই আইনজীবীকে শোকজ

পাওনা টাকা নিয়ে নয়ছয় করায় যশোর আইনজীবী সমিতির সদস্য সৈয়দ কবির হোসেন জনি ও আব্দুর রাজ্জাককে শোকজ করেছে সমিতি। সমিতির Read more

ম্যানেজার নিয়োগ দিচ্ছে ইস্টার্ন ব্যাংক
ম্যানেজার নিয়োগ দিচ্ছে ইস্টার্ন ব্যাংক

বেসরকারি আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসিতে ‘অ্যাসোসিয়েট ম্যানেজার টু সিনিয়র ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৫ Read more

বিপাশা বসুর ছবিতে তোলপাড় নেটদুনিয়া
বিপাশা বসুর ছবিতে তোলপাড় নেটদুনিয়া

বিপাশা বসুর নামটা শুলনেই চোখে ভেসে ওঠে বোল্ড এক আবেদনময়ী নায়িকার প্রতিচ্ছবি। একসময় বলিউডে তিনি বোল্ড অভিনেত্রী হিসেবেই পরিচিত ছিলেন। Read more

কক্সবাজারের হোটেল ত্যাগ করেছেন এনসিপির শীর্ষ নেতারা
কক্সবাজারের হোটেল ত্যাগ করেছেন এনসিপির শীর্ষ নেতারা

কক্সবাজার সফর শেষে রাজধানী ঢাকা বা অন্য কোনো গন্তব্যের উদ্দেশ্যে হোটেল ত্যাগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)- এর ৫ শীর্ষ Read more

দ্বিতীয় রাউন্ডেও জয়হীন আবাহনী-মোহামেডান
দ্বিতীয় রাউন্ডেও জয়হীন আবাহনী-মোহামেডান

বাংলাদেশ ফুটবল লিগে দ্বিতীয় রাউন্ডেও জয় পেল না আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। কুমিল্লায় ব্রাদার্স ইউনিয়নের কাছে হেরেছে আবাহনী, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন