কুড়িগ্রামের রৌমারীতে অবসরকালীন ভাতার কাগজে সই না দেওয়ায় উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে।মঙ্গলবার (১৭ জুন) দুপুরে উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ে এই ঘটনা ঘটে। এ সময় ওই কর্মকর্তাকে রক্ষা করতে গিয়ে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সের কোষাধ্যক্ষ রাজা মিয়া আহত হন।হিসাবরক্ষণ অফিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স রৌমারী সদর ইউনিয়নের কলেজপাড়া গ্রামের বাসিন্দা আতুয়ারা খাতুনের স্বামী কাদের মোল্লা উপজেলা একজন জামায়াতকর্মী। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে তার দলের নেতাকর্মীরাসহ স্ত্রীর অবসরকালীন ভাতার কাগজপত্র নিয়ে উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ে যান তিনি। এ সময় উপজেলা জামায়াতের আমির মো. হায়দার আলী, সাবেক আমির মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের ১০ থেকে ১২ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।আলোচনার এক পর্যায়ে উত্তেজিত হয়ে জামায়াতের রৌমারী সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি আনোয়ার হোসেনসহ কয়েকজন নেতাকর্মী উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সাইদুজ্জামানকে মারধর শুরু করেন। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার রাজা মিয়া আহত হন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার রাজা মিয়া বলেন, জামায়াতের নেতাকর্মীরা কোনো কিছু বুঝে ওঠার আগেই হিসাবরক্ষণ কর্মকর্তার কলার ধরে ফেলে এবং তাকে মারতে থাকে। আমি বাধা দিতে গেলে আমাকেও মারধর করেন তারা।উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সাইদুজ্জামান বলেন, সিনিয়র স্টাফ নার্স আতুয়ারা খাতুন অবসরের ইনক্রিমেন্টের বিলের জন্য চাপ দিচ্ছিল। তবে তার কিছু কাগজ ভুল থাকার কারণে বিলে সাক্ষর করা হয়নি। আজ তারা (জামায়াতের নেতারা) আমাকে বিলে সাক্ষর নেওয়ার জন্য চাপ দিলে আমি অস্বীকৃতি জানাই। এ সময় তারা আমাকে মারধর করে।রৌমারী সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জামায়াতের সভাপতি আনোয়ার হোসেন বলেন, আমার এক জামাতের কর্মী কাদের মোল্লার স্ত্রীর কাগজপত্র নিয়ে কালক্ষেপণ করছিলো পরে এক অনাকাঙ্ক্ষিত ঘটে। পরে আমরা সমাধান হয়েছি। রৌমারী উপজেলা জামায়াতের আমির হায়দার আলী বলেন, ওই নার্সের স্বামী আমাদের দলের একজন কর্মী। তার স্ত্রীকে বিল প্রদান না করে ওই কর্মকর্তা হয়রানি করছিলেন। এ জন্য আমাদের দলের কয়েকজন নেতাকর্মী সেখানে যায়। এতে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। পরে আমি বিষয়টি মীমাংসা করে দিয়েছি।এ বিষয়ে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত নই। আমি ছুটিতে আছি। তবে এ বিষয়ে খোঁজ নেব।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাতৃগর্ভ ‘রিজার্ভ’ করে জন্মের পর শিশু বিক্রি, পুলিশের জালে ইন্দোনেশিয়ার পাচার চক্র
মাতৃগর্ভ ‘রিজার্ভ’ করে জন্মের পর শিশু বিক্রি, পুলিশের জালে ইন্দোনেশিয়ার পাচার চক্র

শিশু পাচারের আন্তর্জাতিক এক চক্রকে প্রকাশ্যে এনেছে ইন্দোনেশিয়ার পুলিশ। ২০২৩ সাল থেকে সক্রিয় এই চক্র এ পর্যন্ত অন্তত ২৫টি শিশুকে Read more

সব পুরষ্কার একাই নিলেন এবিডি ভিলিয়ার্স!
সব পুরষ্কার একাই নিলেন এবিডি ভিলিয়ার্স!

অনেকটা তাড়াহুড়ো করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার এবি ডি ভিলিয়ার্স। তবে ব্যাট-প্যাড ছাড়ার পর Read more

প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ছবি দিয়ে ব্ল্যাকমেইল, যুবক গ্রেপ্তার
প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ছবি দিয়ে ব্ল্যাকমেইল, যুবক গ্রেপ্তার

যশোরে এক কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগে সাজ্জাদুল ইসলাম বন্ধন (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার Read more

ড. তোফায়েল আহমেদের দাফন সম্পন্ন
ড. তোফায়েল আহমেদের দাফন সম্পন্ন

স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টায় চট্টগ্রামের Read more

আজ ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, শীর্ষে বাহরাইনের মানামা
আজ ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, শীর্ষে বাহরাইনের মানামা

সাধারণত বৃষ্টি হলে কিংবা ছুটির দিনগুলোতে রাস্তাঘাটে যানবাহন ও জনসমাগম কম থাকায় বাতাসের মান ভালো অবস্থানে থাকে। তবে গত কয়েকদিনের Read more

পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল ভারত
পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল ভারত

জম্মু ও কাশ্মীরের পহেলগামে বন্দুক হামলার ঘটনার তদন্তে ‘সীমান্তের বাইরের সংযোগ’ প্রকাশ পাওয়ায় ভারতের জাতীয় নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন