সিলেটের জাফলং পর্যটন এলাকায় দাদীর সাথে ঘুরতে গিয়ে পানিতে ডুবে জিহাদ (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকালে জাফলংয়ের জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিহাদ নরসিংদী জেলার শিবপুর থানার পুটিয়া এলাকার জুয়েল মিয়ার ছেলে।জানা গেছে, জিহাদ তার দাদীর সাথে জাফলংয়ে বেড়াতে গিয়েছিল। সকাল সাড়ে ১০টার দিকে জিরো পয়েন্ট সংলগ্ন পানিতে অসাবধানতাবশত সে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।জাফলং ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন তালুকদার জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাসিনা ও তার সহযোগী ঢাবি শিক্ষকদের বিচার দাবি সাদা দলের
হাসিনা ও তার সহযোগী ঢাবি শিক্ষকদের বিচার দাবি সাদা দলের

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের বিচার দাবি করেছে জাতীয়তাবাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের সংগঠন Read more

মাদারীপুরে দীপ্তি হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড
মাদারীপুরে দীপ্তি হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড

মাদারীপুরে আলোচিত মাদ্রাসাছাত্রী দীপ্তি ধর্ষণ ও হত্যা মামলায় ইজিবাইক চালক সাজ্জাদ হোসেন খানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ লক্ষ Read more

কুমিল্লায় লাইনচ্যুত হওয়া ট্রেন সাত ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক
কুমিল্লায় লাইনচ্যুত হওয়া ট্রেন সাত ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক

প্রায় সাত ঘণ্টা ধরে পড়ে থাকা কুমিল্লায় সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি অবশেষে উদ্ধার করা হয়েছে। রাত ১১ টা Read more

স্লোগান দিতে দিতে লুটিয়ে পড়ে মারা গেলেন মহিলা দল নেত্রী
স্লোগান দিতে দিতে লুটিয়ে পড়ে মারা গেলেন মহিলা দল নেত্রী

পাবনার ঈশ্বরদীতে বিএনপি নেতার কারামুক্ত সংবর্ধনা অনুষ্ঠানে মিছিল শেষে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ (স্ট্রোক) হয়ে আমেনা খাতুন (৪৫) নামে মহিলা দলের Read more

দক্ষিণ চট্টগ্রামে মিনিবাস থেকে প্রকাশ্যে চাঁদাবাজি
দক্ষিণ চট্টগ্রামে মিনিবাস থেকে প্রকাশ্যে চাঁদাবাজি

দক্ষিণ চট্টগ্রামের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় মিনিবাস থেকে মাসে প্রায় ৩ লক্ষাধিক টাকার চাঁদাবাজির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, Read more

সুযোগ পেলেই পকেট মারেন, কে এই অভিনেত্রী রূপা ?
সুযোগ পেলেই পকেট মারেন, কে এই অভিনেত্রী রূপা ?

দেখতে সুন্দরী, ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট, রয়েছে অভিনয়ের প্রশিক্ষণ; বয়সও বেশি নয়। বলিউডেও কাজ করেছেন। পয়সার অভাব নেই, তবু সুযোগ পেলেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন