চট্টগ্রামের ফটিকছড়িতে ইটভাটার অটোকলে আটকে মো. রায়হান উদ্দিন (১৯) নামের এক শ্রমিক প্রাণ হারিয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার পাইন্দং ইউনিয়নের এমএ ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার ভাটাখড়ি এলাকার মোহাম্মদ সোহাগের ছেলে।তিনি দীর্ঘদিন ধরে উপজেলার ফকিরাচাঁন এলাকায় মো. রেজাউল করিমের মালিকানাধীন এমএ ব্রিক্স নামের একটি ইটভাটায় অটোকলের চালক হিসেবে কাজ করতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে অটোকলে মাটি দেওয়ার সময় অসাবধানতায় রায়হানের একটি পা কলে আটকে যায়। মুহূর্তেই কলের ভেতর দুমড়ে-মুছরে ফেলে তার শরীর। লোকজন তাকে উদ্ধারে ব্যর্থ চেষ্টা চালান।  এতে ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত হয়।খবর পেয়ে দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন।দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা (এসও) মো. কামাল উদ্দিন বলেন, ‘খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থলে গিয়ে মেশিন থেকে রায়হানের ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে। পরে পুলিশের সহায়তায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ করা হয়।’শুক্রবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ছিন্ন- বিচ্ছিন্ন মরদেহটি উৎসুক জনতা ঘিরে রাখেন। দমকল বাহিনী ও পুলিশ লাশের সুরতহাল করছেন।  ইটভাটার মালিক মো. রেজাউল করিম বলেন, ‘ভদ্র এবং বিনয়ী এই শ্রমিককে হারিয়ে আমরা এখন পাগল প্রায়। তার পরিবারকে সর্বোচ্চ সহায়তার চেষ্টা করবো।’ফটিকছড়ি ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. আমিনুল হক চৌধুরী জানান, ‘ইট কাটার মেশিনে মাটি দেওয়ার সময় অসাবধানতায় দুর্ঘটনাটি ঘটে। এটি নিতান্তই মর্মান্তিক ও বেদনাদায়ক।’ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম বলেন, ‘লাশ উদ্ধার পরবর্তী মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুড়িগ্রামে ৩ সন্তানের জননীকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক
কুড়িগ্রামে ৩ সন্তানের জননীকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নে তিন সন্তানের জননীকে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীর কোনো সন্ধান Read more

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ে সেনাবাহিনীর অভিযান, আটক ২
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ে সেনাবাহিনীর অভিযান, আটক ২

অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগে রাজধানীর আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে দুইজনকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাদের উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়।মঙ্গলবার Read more

পহেলগামের পর্যটন পার্কে সেদিন কেমন ছিল নিরাপত্তা ব্যবস্থা?
পহেলগামের পর্যটন পার্কে সেদিন কেমন ছিল নিরাপত্তা ব্যবস্থা?

স্থানীয় মানুষ ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বিবিসি জানতে পেরেছে হামলার দিনে শুধু নয়, কোনো সময়েই বৈসরণের পার্কে Read more

কোম্পানীগঞ্জে ফুটবল খেলায় হেরে প্রতিপক্ষের হামলা, আহত ১০
কোম্পানীগঞ্জে ফুটবল খেলায় হেরে প্রতিপক্ষের হামলা, আহত ১০

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গ্রীষ্মকালীন আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট খেলায় হেরে ক্ষিপ্ত হয়ে হামলার ঘটনা ঘটেছে। এ সময় খেলোয়াড়সহ অন্তত ১০ জন Read more

হাতিয়ায় নিঝুমদ্বীপে নিরাপদ পানির দাবিতে মানববন্ধন
হাতিয়ায় নিঝুমদ্বীপে নিরাপদ পানির দাবিতে মানববন্ধন

নিরাপদ পানির সংকটে পানিবাহিত রোগ ও স্বাস্থ্যঝুঁকি বাড়ছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপে। তাই সংকট দূরীকরণে নিরাপদ পানির দাবিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন