বাংলাদেশ দেশ কৃষি প্রধান দেশ। গ্রামগঞ্জের বেশিরভাগ মানুষ কৃষি কাজের উপর নির্ভরশীল। দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জাতের ধান চাষ করা হলেও ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মূলত দুই মৌসুমে ধানের আবাদ করা হয়।এই উপজেলার কৃষকদের বেশি পছন্দ বোরো ও আমন ফসল। এক সময় এই অঞ্চলে পর্যাপ্ত আউশ ধানের চাষ করা হলেও বর্তমানে বোরো এবং আমন ধানের ফসলের দিকে কৃষকদের আগ্রহ অনেকটাই বেশি।তবে খোঁজ নিয়ে জানাগেছে এখনও উপজেলার কিছু অঞ্চলে স্বল্প পরিসরে আউশ ধানের ফসল চাষবাদ করেন কৃষকরা। বর্তমানে ইরি বোরো ধান পুরোদমে মাড়াই  শুরু হয়েছে। উপজেলার ১২ টি ইউনিয়নে কৃষকরা আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে তাদের সোনার ফসল ঘরে তুলছে মাঠে ময়দানে কাজ করছেন। সরেজমিনে ঘুরে দেখা গেছে, ধান কাটার পাশাপাশি এলাকার কৃষক কৃষানীরা নিজের হাতে ভাত খাওয়ার জন্য কাঁচা ধান পাতিলে সিদ্ধ করে শুকিয়ে চাল বানানোর জন্য উপযুক্ত করে তুলেছেন। যারা কৃষি কাজ করেন তারা কষ্ট করে ধান সিদ্ধ করছেন। অনেকেই ধান গুলো বাড়ির আঙ্গিনা, ছাদের উপর কিংবা গ্রামীণ রাস্তার ধারে সিদ্ধ ধান গুলো রোদে শুকিয়ে নিচ্ছে। আবহাওয়া অনুকূল থাকার কারণে কৃষক কৃষাণীরা ধান সিদ্ধ করে শুকানোর কাজ সেরে নিচ্ছে।ত্রিশাল পৌরসভার নওধার গ্রামের কৃষক তাফাজ্জল হোসেন বলেন, আমরা কৃষক মানুষ। বোরো ধান চাষ করে খেতে হয়। এগুলো দিয়ে সারা বছর চলে তাই ধান সিদ্ধ করছি। সদর ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের কৃষক  আব্দুর রহিম বলেন, বর্তমানে অনেক রোদ  পড়েছে বৃষ্টি নেই ধানগুলো সিদ্ধ করছি ,দুই-একদিনের মধ্যে ধান শুকিয়ে চাল করার উপযুক্ত হয়ে যাবে। তার পর মেশিনের মাধ্যমে ভাঙ্গানো হবে। কৃষাণী জরিনা বেগম বলেন প্রতিবছর ধান সিদ্ধ দেওয়া হয়। বাড়ির উঠানে খড়ের আগুনে সবাই মিলে ধান সিদ্ধ করি।ত্রিশাল উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া রহমান জানান, চলতি মৌসুমে বোরো ফসলের বাম্পার ফলন হয়েছে। এই উপজেলায় প্রায় ২০ হাজার হেক্টর জমিতে কৃষকরা বোরো ধানের আবাদ করেছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলি হামলায় আরও ১১০ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি হামলায় আরও ১১০ ফিলিস্তিনি নিহত

গাজায় গত ২৪ ঘণ্টায় ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারিয়েছে অন্তত ১১০ ফিলিস্তিনি। শনিবার থেকে রোববার (১৩ জুলাই) Read more

ওবায়দুল কাদেরসহ ১৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ওবায়দুল কাদেরসহ ১৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সরকারি জমিতে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দায়ের করা মামলার তদন্তের স্বার্থে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী Read more

বিয়ে করলেন অভিনয়শিল্পী জামিল ও মুনমুন
বিয়ে করলেন অভিনয়শিল্পী জামিল ও মুনমুন

ঈদের পর শোবিজে পড়েছে বিয়ের ধুম। অভিনেতা শামীম হাসান সরকারের বিয়ের খবরের সঙ্গে শুক্রবার (৪ এপ্রিল) আরও একটি বিয়ের চমক Read more

সারা দেশে বজ্রবৃষ্টির আভাস
সারা দেশে বজ্রবৃষ্টির আভাস

রাজধানী ঢাকাসহ সারা দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দিনে ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে Read more

সুনামগঞ্জে পিকআপ-সিএনজি সংঘর্ষে স্কুল ছাত্রীসহ নিহত ৩
সুনামগঞ্জে পিকআপ-সিএনজি সংঘর্ষে স্কুল ছাত্রীসহ নিহত ৩

সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক সড়কে পিক-আপ সিএনজি সংঘর্ষে স্কুল ছাত্রীসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় পিকআপ চালককে আটক করা হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন