বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (লেভেল–১, সেমিস্টার–১) স্নাতক পর্যায়ের তিন দিনব্যাপী চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। ৬‌টি অনুষদের মোট ১ হাজার ১১৬টি আসনের বিপরীতে ভর্তি হয়েছেন ১ হাজার ৫১ জন। সেই হিসাবে ৬৫টি আসন ফাঁকা রয়েছে। বাকি আসনগুলো পরবর্তী মাইগ্রেশনের মাধ্যমে পূরণ করা হবে।বুধবার (২৮ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বাকৃবির শিক্ষা বিষয়ক শাখা-১ এর অ‌তি‌রিক্ত রে‌জিস্ট্রার কৃ‌ষি‌বিদ ড ফারুক আহম্মদ ।তিনি আরও জানান, ভেটেরিনারি অনুষদের ৫টি আসন, কৃষি অনুষদের ১৩টি আসন, পশুপালন অনুষদের ৪টি আসন এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ৬ টি আসন ফাঁকা র‌য়ে‌ছে । কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের অধীন কৃষি প্রকৌশলে ১৪ টি, ফুড ইঞ্জিনিয়ারিংয়ে ৫টি, এবং বায়োইনফরমেটিকস ইঞ্জিনিয়ারিংয়ে ৮টি আসন ফাঁকা র‌য়ে‌ছে। এছাড়াও মৎস্য বিজ্ঞান অনুষদের ৫টি আসন এবং ফুড সেফটি ম্যানেজমেন্টে ৫টি আসন ফাঁকা রয়েছে।উল্লেখ্য, গত ২৬ মে বাকৃবিতে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ১১৬টি আসনের মধ্যে ভেটেরিনারি অনুষদে রয়েছে ১৮০টি, কৃষি অনুষদে ৩২০টি, পশুপালন অনুষদে ১৮০টি, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের আওতাধীন কৃষি প্রকৌশল বিভাগে ১০০টি, ফুড ইঞ্জিনিয়ারিংয়ে ৫০টি এবং বায়োইনফরমেটিকসে ৩০টি, মৎস্য বিজ্ঞান অনুষদে ১২০টি এবং ফুড সেফটি ম্যানেজমেন্টে রয়েছে ৩০টি আসন।এইচএমো রিয়াজ হোসাইন

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই শহীদদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন
জুলাই শহীদদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন

গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জুলাইয়ের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছে ছাত্রদল।মঙ্গলবার (১ জুলাই) কেন্দ্রীয় শহীদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি Read more

ইসরায়েলে ৪০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ইসরায়েলে ৪০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ৪ শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে Read more

লালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
লালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নাটোরের লালপুরে স্ত্রী লতা খাতুনকে (২৭) হত্যার দায়ে স্বামী সিরাজুল ইসলামকে (৪১) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সিরাজুল ইসলাম লালপুর উপজেলার Read more

আড়িয়াল বিলের মাটি কাটা বন্ধে চেকপোস্ট বসানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
আড়িয়াল বিলের মাটি কাটা বন্ধে চেকপোস্ট বসানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আড়িয়াল বিলের বৈচিত্র্য রক্ষায় এবং অবৈধভাবে মাটি কাটা বন্ধে চেকপোস্ট বসানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি Read more

মাত্র ৭ দিনে পাসপোর্ট হাতে পাবেন যেভাবে
মাত্র ৭ দিনে পাসপোর্ট হাতে পাবেন যেভাবে

ই-পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া আরো সহজ এবং সম্পূর্ণরূপে কাগজবিহীন করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ Read more

সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১২২২
সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১২২২

সারদেশে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ২২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (০১ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন