আসন্ন জাতীয় নির্বাচনে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালুর আগে জনগণের মতামত যাচাই করতে গণভোট আয়োজনের প্রস্তাব করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু।বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নিজ জেলা শরীয়তপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ প্রস্তাব দেন। পরে তিনি শরীয়তপুর সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গেও মতবিনিময় করেন।জাকসু ভিপি জিতু বলেন, ‘পিআর পদ্ধতি বাস্তবায়নের আগে দেশে একটি গণভোট করা যেতে পারে। যদি জনগণের বৃহৎ অংশ এবং রাজনৈতিক দলের নেতারা মনে করেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে পিআর জরুরি, তাহলে নির্বাচন এই পদ্ধতিতে হতে পারে। তবে জনগণ যদি মনে করে এর প্রয়োজন নেই, তাহলে আমি মনে করি পিআর পদ্ধতি চালুরও দরকার নেই।’ভিপি জিতু আরও বলেন, ‘আমরা চাই দেশের প্রতিটি নাগরিক যোগ্যতার ভিত্তিতে রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ পাক। আমরা এমন এক রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে চাই যেখানে দীর্ঘদিন ধরে বঞ্চিত গণতন্ত্রের চর্চা পুনরুজ্জীবিত হবে। আমাদের বিশ্বাস, আগামী জাতীয় নির্বাচন সেই গণতন্ত্র প্রতিষ্ঠার পথকে সুদৃঢ় করবে।’এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘রাজনীতিকে হতে হবে জনমুখী ও অংশগ্রহণমূলক। কারণ প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া দেশের উন্নয়ন ও জাতির অগ্রগতি সম্ভব নয়।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ আজ
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ আজ

দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে আজ শপথ গ্রহণ করবেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।রোববার (২৮ ডিসেম্বর) সুপ্রিমকোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল Read more

বিএনপির মনোনয়নবঞ্চিতদের যে আশ্বাস দিল দলটি
বিএনপির মনোনয়নবঞ্চিতদের যে আশ্বাস দিল দলটি

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচন সামনে রেখে সব ধরনের প্রস্ততি নিচ্ছে দেশের বৃহৎ Read more

ইন্তেকাল করেছেন সাবেক আইজিপি মো. মোদাব্বির হোসেন চৌধুরী
ইন্তেকাল করেছেন সাবেক আইজিপি মো. মোদাব্বির হোসেন চৌধুরী

পুলিশের সাবেক আইজিপি মো. মোদাব্বির হোসেন চৌধুরী (৭৮) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বৃহস্পতিবার (১ মে) পুলিশের এআইজি Read more

সাফ অ-১৭ নারী ফুটবল, নেপালকে ৩ গোলে হারাল বাংলাদেশ
সাফ অ-১৭ নারী ফুটবল, নেপালকে ৩ গোলে হারাল বাংলাদেশ

গত ম্যাচে ভারতের বিপক্ষে হারের পর সাফ অ-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ। নেপালের বিপক্ষে ৩-০ গোলে জয় Read more

বেনাপোল বন্দর দিয়ে দুই সপ্তাহ ধরে পেঁয়াজ আমদানি বন্ধ
বেনাপোল বন্দর দিয়ে দুই সপ্তাহ ধরে পেঁয়াজ আমদানি বন্ধ

দেশের পেঁয়াজ চাষিদের কথা চিন্তা করে ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকার। তবে আগের আমদানির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন