প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে জাপানের সোকা বিশ্ববিদ্যালয়।শুক্রবার (২৯ মে) সামাজিক উদ্ভাবন এবং বৈশ্বিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ, বিশ্ববিদ্যালয়টি অধ্যাপক ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। বিশ্ববিদ্যালয়ে ভাষণও দিয়েছেন তিনি।এর আগে, এদিন টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক সারেন প্রধান উপদেষ্টা। বৈঠকে দুদেশের মধ্যে ৬ টি সমঝোতা স্মারক সই হয়। এছাড়াও বাংলাদেশকে বাজেট সহায়তা, রেলপথের জন্য ১.০৬৩ বিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দেয় জাপান।জাপান সফর শেষ করে, প্রধান উপদেষ্টা শনিবার সকালে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে টোকিও ত্যাগ করবেন। তিনি ওই দিন গভীর রাতে দেশে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। এর আগে, গত ২৭ মে অধ্যাপক ইউনূস চার দিনের জাপান সফরে টোকিও পৌঁছান।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে এটিএম বুথে কিশোরীকে ধর্ষণ , নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে মামলা
গাজীপুরে এটিএম বুথে কিশোরীকে ধর্ষণ , নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে মামলা

গাজীপুরের শ্রীপুরে এটিএম বুথে এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার (১৫ জুন) সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকায় Read more

আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো: ডা. জাহিদ হোসেন
আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো: ডা. জাহিদ হোসেন

"বিএনপি জনগণের অধিকার রক্ষায় বিশ্বাসী, কখনো একদলীয় শাসনে বিশ্বাস করে না। বিএনপি মনে করে ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি Read more

সংস্কারবিহীন নির্বাচনে গেলে ফের গণঅভ্যুত্থান ঘটতে পারে: নুর
সংস্কারবিহীন নির্বাচনে গেলে ফের গণঅভ্যুত্থান ঘটতে পারে: নুর

দেশে সংস্কার না করে তড়িঘড়ি করে নির্বাচনে গেলে দেশে ফের গণঅভ্যুত্থান ঘটতে পারে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল Read more

ইসরাইলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের
ইসরাইলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের

ইয়েমেন থেকে ইসরাইলে নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালোনো হয়েছে। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) খোদ ইসরাইলি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।ইসরাইলি সেনাবাহিনী জানায়, ইয়েমেনি Read more

টিভিতে আজকের খেলা (২৪ আগস্ট)
টিভিতে আজকের খেলা (২৪ আগস্ট)

আজ রোববার সিরিজের তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। এছাড়া, রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের খেলাও রয়েছে।টপ অ্যান্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন