জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে বিএনপি ও ছাত্রদল নেতাদের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে শিক্ষার্থীরা।বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০ সেপ্টেম্বর বেলা ১২টার মধ্যে প্রাক্তন শিক্ষার্থী ও বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হলেও এ নির্দেশনা অমান্য করে নির্দ্বিধায় প্রবেশ করেছেন শাখা ছাত্রদলের সাবেক নেতাকর্মী ও বহিরাগতরা।এর আগে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতেই বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেন শাখা ছাত্রদলের সভাপতি ও বিএনপি’র যুক্তরাজ্যের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. পারভেজ মল্লিক, জার্মান প্রবাসী সাবেক ছাত্রদল নেতা মারুফ মল্লিক এবং শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম অভি। এ ঘটনা জানাজানি হলে শিক্ষার্থী ও প্রার্থীদের তোপের মুখে পড়েন তারা।শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসন নিষেধাজ্ঞা জারি করলেও বহিরাগত ও প্রাক্তন নেতারা সহজেই ক্যাম্পাসে প্রবেশ করছেন। এতে নির্বাচনী পরিবেশ প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে তারা মনে করেন।তবে ফেসবুক স্ট্যাটাসে এ অভিযোগ অস্বীকার করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মশিউর রহমান রোজেন। তার দাবি, ছাত্রদল ঘোষিত নির্বাচন পরিচালনা কমিটির নির্দেশনা অনুযায়ী অনুমতিপত্র আনতে তিনি সেখানে গিয়েছিলেন, নিয়ম ভাঙতে নয়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ মেধাবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।রোববার (১৪ Read more

বিশ্বকে বদলানোর আইডিয়া আছে বাংলাদেশের কাছে: ড. ইউনূস
বিশ্বকে বদলানোর আইডিয়া আছে বাংলাদেশের কাছে: ড. ইউনূস

বাংলাদেশের কাছে বিশ্বকে বদলে দেওয়ার মতো দুর্দান্ত সব আইডিয়া আছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (০৯ এপ্রিল) রাজধানীর Read more

ধর্ষণ চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে ওসি-এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
ধর্ষণ চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে ওসি-এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

রাজবাড়ীর পাংশা থানার ওসি ও এসআইসহ তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা, শারীরিক নির্যাতন ও চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা Read more

মব জাস্টিস বরদাশত করছে না সরকার: পরিবেশ উপদেষ্টা
মব জাস্টিস বরদাশত করছে না সরকার: পরিবেশ উপদেষ্টা

মব জাস্টিসের যেসব ঘটনা ঘটেছে তার সাথে সরকারের কোনও সম্পৃক্ততা নেই। মব জাস্টিস বরদাশত করা হচ্ছে না বলে মন্তব্য করেছেন  Read more

নওগাঁয় খাদ্যবান্ধব কর্মসূচির ২৯ হাজার ৩১০ কেজি চাল জব্দ
নওগাঁয় খাদ্যবান্ধব কর্মসূচির ২৯ হাজার ৩১০ কেজি চাল জব্দ

নওগাঁর রাণীনগরে খাদ্যবান্ধব কর্মসূচীর ২৯ হাজার ৩১০কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।  শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন