অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে জয়পুরহাট সীমান্তে বিজিবির কাছে একই পরিবারের ৫ জনকে হস্তান্তর করেছে বিএসএফ।আজ বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলার কয়া বিওপির সীমান্ত পিলার ২৮১/৫৪-এস এর কাছাকাছি কয়া নামক স্থানে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। পরবর্তীতে তাদের পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়।বিজিবির কাছে হস্তান্তর হওয়া ৫ জন হলেন- মুরাদ মোড়ল (৩৪), তার স্ত্রী সাগরিকা বেগম (২৫), তাদের আট বছর ও পাঁচ বছর বয়সী দুইজন শিশু ছেলে এবং দুই বছর বয়সী একজন মেয়ে সন্তান। তারা খুলনা জেলা সদরের দক্ষিণ টুটপাড়া গ্রামের বাসিন্দা।বিজিবি সূত্র জানায়, গত ১২ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর কয়া বিওপির বিপরীতে ভারতের বালুপাড়া এলাকায় সীমান্ত পিলার ২৮২/৪৩-এস থেকে প্রায় ৮শ’ গজ ভেতরে ওই ৫ জনকে আটক করে বিএসএফ।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ২০২০ সালে ভারতের কেরালা রাজ্যের এন্নাকুলাম নামক স্থানে একটি ভাংগাড়ি দোকানে দিন মজুরের কাজ করতে গিয়েছিলেন। সম্প্রতি দেশে ফেরার পথে বিএসএফ তাদের আটক করে। পরে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়।জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর লেফটেন্যান্ট কর্নেল মোঃ আরিফুর দৌলা বলেন, তাদেরকে গ্রহণের পর প্রক্রিয়াগতভাবে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, ৩ জন শিশুসহ ৫ জনকে বিজিবি থানায় হস্তান্তর করেছে। উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈশ্বরদীতে বাড়ি ফেরার পথে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা
ঈশ্বরদীতে বাড়ি ফেরার পথে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

পাবনার ঈশ্বরদীতে বাড়ি ফেরার পথে ইমরান হোসেন সোহাগ(২৫) নামে এক ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার(২ এপ্রিল) রাত Read more

ভারতের উজানের পানিতে বেনাপোল মাঠের শত শত একর জমির আমন ধান প্লাবিত
ভারতের উজানের পানিতে বেনাপোল মাঠের শত শত একর জমির আমন ধান প্লাবিত

ভারতীয় উজানের পানিতে প্লাবিত শার্শা-বেনাপোল সীমান্তের শত শত কৃষক একর ফসলি জমির আমন ধান ও রাস্তাঘাট। ভারী বৃষ্টি এবং ভারতের Read more

খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ
খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ

খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ আজ। এ ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট ২৫ ডিসেম্বর বেথলেহেমে জন্মগ্রহণ করেন। খ্রিষ্ট ধর্মাবলম্বীরা দিনটিকে Read more

এবার বল হাতে রেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী
এবার বল হাতে রেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী

মাত্র ১৪ বছর বয়সে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যাটিং ঝড় তুলে শিরোনামে এসেছিলেন বৈভব সূর্যবংশী। বিশ্বের নামী-দামি সব বোলারদের বল পিটিয়ে Read more

বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত: সালাহউদ্দিন
বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত: সালাহউদ্দিন

যেকোনো সময় জুলাই সনদে স্বাক্ষর করতে বিএনপি প্রস্তুত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার (০৪ আগস্ট) গুলশানে নিজ Read more

পাহলভিকে ইরানের জনগণ মেনে নেবে কি না সন্দেহ আছে: ট্রাম্প
পাহলভিকে ইরানের জনগণ মেনে নেবে কি না সন্দেহ আছে: ট্রাম্প

ইরানের বিরোধী নেতা রেজা শাহ পাহলভি খুবই ভদ্র মানুষ মনে হয়, তবে তিনি আদৌ ইরানের ভেতরে পর্যাপ্ত সমর্থন জোগাড় করতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন