​জয়পুরহাটের পাঁচবিবিতে এক ব্যাংক কর্মকর্তার ভাড়া বাসায় গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা বাসায় ফিরে চুরির বিষয়টি টের পেয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করেন। এ সময় ৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে।​ভুক্তভোগী মেহেদী হাসান (৩৭) সোনালী ব্যাংক পাঁচবিবি শাখার কর্মকর্তা। তিনি পাঁচবিবি পৌরসভার সরকারপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় সপরিবারে বসবাস করেন।​ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ ডিসেম্বর সন্ধ্যায় ব্যক্তিগত প্রয়োজনে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গ্রামের বাড়িতে যান মেহেদী হাসান। শনিবার সকালে বাড়িওয়ালা তাকে ফোন করে বাসার জানালার গ্রিল ভাঙা থাকার কথা জানান। খবর পেয়ে তিনি দ্রুত বাসায় ফিরে দেখেন, ঘরের আসবাবপত্র তছনছ করা এবং আলমারি-বাক্সের তালা ভাঙা।​মেহেদী হাসান জানান, চোরচক্র জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। তারা ড্রয়ার ও বাক্সের তালা ভেঙে প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ২১ হাজার টাকা নিয়ে গেছে। লুট হওয়া স্বর্ণালঙ্কারের বর্তমান বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে তিনি দাবি করেন।​এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, ‘চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। জড়িতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হার্টের স্বাস্থ্য ভালো রাখবে আম
হার্টের স্বাস্থ্য ভালো রাখবে আম

আমকে বলা হয় ফলের রাজা। কারণ এতে রয়েছে অনেক পুষ্টিগুণ যা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। আম বাংলাদেশের জাতীয় গাছ। আম Read more

কে এই শাহ, যাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় নেপালের জেন জি
কে এই শাহ, যাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় নেপালের জেন জি

জেন-জিদের ব্যাপক বিক্ষোভের মুখে কেপি শর্মা ওলি পদত্যাগের পর নেপালে নতুন প্রধানমন্ত্রীর খোঁজ চলছে। এরমধ্যে রাজধানী কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহকে Read more

সরকারি টাকা আত্মসাৎ করে লাপাত্তা ইউপি সচিব
সরকারি টাকা আত্মসাৎ করে লাপাত্তা ইউপি সচিব

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মনছুর আলমের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ ও বিধিবহির্ভূতভাবে ব্যাংক লেনদেনের গুরুতর Read more

তানজানিয়ায় নির্বাচনী সহিংসতায় ২ হাজারের বেশি মানুষ নিহত
তানজানিয়ায় নির্বাচনী সহিংসতায় ২ হাজারের বেশি মানুষ নিহত

আফ্রিকার দেশ তানজানিয়ায় নির্বাচনী সহিংসতায় মাত্র এক সপ্তাহে দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে বিরোধীরা দাবি করেছেন। এসব হত্যাকাণ্ডের Read more

চট্টগ্রামে ব্যবসায়ী সমিতির নির্বাচনের জন্য মাদ্রাসা বন্ধ
চট্টগ্রামে ব্যবসায়ী সমিতির নির্বাচনের জন্য মাদ্রাসা বন্ধ

ত্রিবার্ষিক নির্বাচন করছে কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতি। এ জন্য ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান–কেরানীহাট জামেউল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসাকে ভোটকেন্দ্র হিসেবে Read more

মুন্সিগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত
মুন্সিগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে মোটরসাইকেলের আরও এক আরোহী।বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন