‎চট্টগ্রামের সীতাকুণ্ডে আগুনে পুড়ে ছাই বসতঘর, মাথা গোঁজার ঠাঁই হারিয়ে এখন নিঃস্ব ৩ পরিবার । বৃহস্পতিবার (৬ নভেম্বর ) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের উমাচরণ মাতব্বর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সবকিছু পুড়ে যাওয়াতে তাদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠেছে পুরো এলাকা। ‎ক্ষতিগ্রস্ত তিনজন হলেন- রঞ্জিত, হেলাল ও হৃদয়।‎স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্ত হেলালের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। কিন্তু কিভাবে আগুন লাগে এ ব্যাপারে কেউ কিছু বলতে পারছেন না। স্থানীয়দের মধ্যে অগ্নিকাণ্ডের বিষয়টি জানাজানি হলে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনা চেষ্টা করেন। এদিকে, স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে দ্রুত ছুটে যান সীতাকুন্ড ফায়ার সার্ভিস একটি টিম।‎অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত রঞ্জিত বলেন, ‘আমার কিছুই রইল না।  সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমার সর্বশেষ সম্বল নগদ টাকা ও সোনা-দানা সব পুড়ে গেছে।’ সবমিলিয়ে প্রায় ২৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।‎সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা বেলাল হোসেন বলেন, ‘ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে আসেন। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান স্থানীয়রা ‘ কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফরিদপুরে এনসিপির প্রধান সমন্বয়কারী আ.লীগ নেত্রীর মেয়ে
ফরিদপুরে এনসিপির প্রধান সমন্বয়কারী আ.লীগ নেত্রীর মেয়ে

ফরিদপুরে সদ্যঘোষিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় কমিটি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মো. সোহেল রানা। সম্প্রতি Read more

স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন Read more

দেওয়ানগঞ্জে দুই গ্রুপের দ্বন্দ্বে ৯ মাস ধরে রাস্তার সংস্কার কাজ বন্ধ
দেওয়ানগঞ্জে দুই গ্রুপের দ্বন্দ্বে ৯ মাস ধরে রাস্তার সংস্কার কাজ বন্ধ

জামালপুরের দেওয়ানগঞ্জে জমি নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বে কাঠার বিল-সানন্দবাড়ী সড়কের লংকারচর সকাল বাজার অংশের ৭০ মিটার সংস্কারকাজ দীর্ঘ ৯ মাস Read more

২৫ আগস্ট: নামাজের সময়সূচি
২৫ আগস্ট: নামাজের সময়সূচি

আজ সোমবার, ২৫ আগস্ট ২০২৫ ইংরেজি, ১০ ভাদ্র ১৪৩২ বাংলা, ৩০ সফর ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

ফরিদপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিক্ষক নিহত
ফরিদপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিক্ষক নিহত

ফরিদপুরের সালথা উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এস. এম. ইব্রাহিম শেখ (৪৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় দুই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন