শ্রীলঙ্কা জয়ের আগে নিজেদের শেষ চার নিশ্চিত করার সুযোগই নিবে। আফগানিস্তানের বিপক্ষে ১০১ রান করতে পারলেই এশিয়া কাপের শেষ চার নিশ্চিত হবে তাদের।শ্রীলঙ্কা এই লক্ষ্য পূরণ করলেই বিদায় বাংলাদেশের। তখন শ্রীলঙ্কার সঙ্গী হবে আফগানিস্তান। আর ১৭০ রানের লক্ষ্য তাড়া করে যদি জিততে পারে লঙ্কানরা তখন শেষ চারে যাবে বাংলাদেশ। বিপরীতে ১০১ রানের আগেই যদি শ্রীলঙ্কাকে আটকাতে পারে আফগানিস্তান তখনো ভাগ্য খুলবে বাংলাদেশের।তবে আজ আফগানদের কম রানে অলআউট করার দারুণ সুযোগ পেয়েছিল শ্রীলঙ্কা। কেননা ৭৯ রানে ৬ উইকেট হারানো দলটার ১২০ করাই যে কঠিন হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু শেষ দিকে মরুর বুকে ঝড় তুললেন মোহাম্মদ নবী। ৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলে ত্রাণকর্তা হলেন আফগানদের।এতে করে ১৭০ রানের বড় লক্ষ্য দাঁড় করাতে পারে রশিদ খানের দল। ঝড়টা শেষ দুই ওভারে তুলেছেন নবী। বিশেষ করে দুনিত ভেল্লালাগের করা শেষ ওভারে। ২০তম ওভারে ৫টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। তার আগের ওভারে শঙ্কা না হাঁকালেও টানা তিন চার মারেন দুষ্মন্ত চামিরাকে।এতে করে শেষ দুই ওভারে নুর আহমেদকে নিয়ে ৪৯ রান নিয়েছেন নবী। ২৭২.৭২ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজিয়েছেন ৬ ছক্কা ও ৩ চারে। ৪০ বছর বয়সী দলের কঠিন সময়ে বুড়ো হাড়ের ভেলকি দেখিয়েছেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বড়দিন বর্ণিল সাজে সেজেছে চুয়াডাঙ্গার খ্রিস্টান পল্লী
বড়দিন বর্ণিল সাজে সেজেছে চুয়াডাঙ্গার খ্রিস্টান পল্লী

মাঠে-ঘাটে ভোটের উত্তাপ থাকলেও আগামীকাল বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, বড়দিনের (যীশু খ্রিস্টের জন্মদিন) উৎসবকে ঘিরে বর্ণিল সাজে সেজেছে চুয়াডাঙ্গার খ্রিস্টান পল্লী।খ্রিস্টান Read more

‘হাসিনার ভুলেই সব শেষ’
‘হাসিনার ভুলেই সব শেষ’

সোমবার বাংলাদেশের জাতীয় পত্রিকাগুলোর খবরে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হওয়া, সেটি নিয়ে অন্য দলের প্রতিক্রিয়া, বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা বাড়িয়ে নতুন Read more

দেশে একদিনে আরও ২৩৪ জনের ডেঙ্গু শনাক্ত
দেশে একদিনে আরও ২৩৪ জনের ডেঙ্গু শনাক্ত

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এই সময়ের মধ্যে কেউ মারা যায়নি। এদের Read more

পঞ্চগড়ে বাদাম ক্ষেতে গাঁজার চাষ, যুবক গ্রেফতার
পঞ্চগড়ে বাদাম ক্ষেতে গাঁজার চাষ, যুবক গ্রেফতার

পঞ্চগড়ে গাঁজার গাছ ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রতন ওরফে লাবু (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৪ Read more

হবিগঞ্জে ৮টির মধ্যে ৪ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, বেড়েছে লোডশেডিং
হবিগঞ্জে ৮টির মধ্যে ৪ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, বেড়েছে লোডশেডিং

হবিগঞ্জের মাধবপুর, নবীগঞ্জ ও শায়েস্তাগঞ্জ উপজেলায় অবস্থিত আটটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের চারটি বন্ধ থাকায় ৮৮৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে। অগ্নিকাণ্ড, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন