জমির বিরোধে সৎ ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টাযশোরে জমি নিয়ে বিরোধের জের ধরে সৎ ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা হয়েছে।শনিবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১০ টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহতের নাম মনিরুল ইসলাম (২৭)। তিনি সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের জিরাট গ্রামের শাহজাহান সর্দারের ছেলে। মনিরুল যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।আহত মনিরুল ইসলাম জানান, পৈত্রিক সম্পত্তি নিয়ে সৎ ভাই নাজিম উদ্দীন সর্দারের সঙ্গে তার বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার বেলা সাড়ে ১০ টার দিকে দুই ভাইয়ের তর্কবিতর্ক শুরু হয়। এ সময় নাজিম উদ্দীন ক্ষুব্ধ হয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করেন।হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক শাকিরুল ইসলাম জানান, আহত মনিরুল ইসলামের মাথা ও কোমরের আঘাতটি গুরুতর। সার্জারি ওয়ার্ডে তার চিকিৎসাসেবা চলছে।হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল রানা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উঠে দাঁড়াতে চায় পলাশবাড়ীর ৮ বছরের শিশু লোভা
উঠে দাঁড়াতে চায় পলাশবাড়ীর ৮ বছরের শিশু লোভা

জন্মের পর ৫ বছর পর্যন্ত স্বাভাবিক চলাফেরা করলেও হঠাৎ একদিন মাটিতে পড়ে যায় ৮ বছরের শিশু লোভা। কোমড়ে প্রচণ্ড ব্যথা Read more

শতভাগ নিরাপত্তা নিশ্চিত করে রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের আশ্বাস কর্তৃপক্ষের
শতভাগ নিরাপত্তা নিশ্চিত করে রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের আশ্বাস কর্তৃপক্ষের

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে রয়েছে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। দীর্ঘ এক দশক ধরে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু সংস্থা রোসাটমের তত্ত্বাবধানে অবকাঠামো Read more

সুনামগঞ্জ সীমান্তে ৬৫ লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ি ও গরু জব্দ  
সুনামগঞ্জ সীমান্তে ৬৫ লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ি ও গরু জব্দ  

সুনামগঞ্জের দুটি সীমান্ত এলাকা মানিল বিহিন ৬৫ লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ী ও গরু জব্দ করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি।সোমবার (২৩ Read more

চাটমোহরে উদ্ধারকৃত বিষ্ণু মূর্তি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের নিকট হস্তান্তর
চাটমোহরে উদ্ধারকৃত বিষ্ণু মূর্তি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের নিকট হস্তান্তর

পাবনার চাটমোহর উপজেলায় সম্প্রতি উদ্ধারকৃত একটি প্রাচীন বিষ্ণু মূর্তি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে হান্ডিয়াল Read more

আমির হামজার মাহফিলে মোবাইল-মানিব্যাগ চুরির হিড়িক!
আমির হামজার মাহফিলে মোবাইল-মানিব্যাগ চুরির হিড়িক!

ফরিদপুরের আলফাডাঙ্গায় দেশবরেণ্য ইসলামি বক্তা মুফতি আমির হামজার মাহফিলে মোবাইল ও মানিব্যাগ চুরির হিড়িক পড়েছে। এমনকি মাহফিলের প্রধান অতিথি ও Read more

আনিসুল ও সালমান ট্রাইব্যুনালে
আনিসুল ও সালমান ট্রাইব্যুনালে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে গণঅভ্যুত্থানকালে কারফিউ দিয়ে ছাত্র-জনতাকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন