ফার্মাসিউটিক্যাল কোম্পানি জনসন অ্যান্ড জনসনের (জে অ্যান্ড জে) বিরুদ্ধে যুক্তরাজ্যে মামলা দায়ের করেছেন হাজারো মানুষ। মামলায় অভিযোগ করা হয়েছে, প্রতিষ্ঠানটি জেনেশুনে অ্যাসবেস্টস-দূষিত বেবি পাউডার বিক্রি করেছে।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।সংবাদমাধ্যমটি বলছে, প্রায় ৩ হাজার মানুষ এই মামলায় যুক্ত হয়েছেন। মামলার মূল প্রমাণ হিসেবে কিছু অভ্যন্তরীণ নথি ও বৈজ্ঞানিক প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে এবং সেগুলো বিবিসির হাতে এসেছে।মামলায় বলা হয়েছে, ১৯৬০-এর দশক থেকেই জে অ্যান্ড জে জানত তাদের ট্যালকম পাউডারে ট্রেমোলাইট ও অ্যাকটিনোলাইটের মতো ফাইবারসমৃদ্ধ বিভিন্ন খনিজ উপাদান রয়েছে। এগুলো ফাইবার আকারে থাকলে অ্যাসবেস্টস হয়ে যায় এবং এটিই প্রাণঘাতী ক্যানসারের সঙ্গে সম্পর্কিত বলে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত।আদালতের নথি অনুযায়ী, বিষয়টি জানার পরও কোম্পানিটি কখনোই তাদের পণ্যের মোড়কে কোনো সতর্কবার্তা দেয়নি। বরং তারা পাউডারটিকে ‘বিশুদ্ধতা ও নিরাপত্তার প্রতীক’ হিসেবে তুলে ধরতে বিভিন্ন প্রচারণা চালায়।তবে জে অ্যান্ড জে এসব অভিযোগ অস্বীকার করেছে। কোম্পানির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের বেবি পাউডার সব ধরনের সরকারি মানদণ্ড মেনে তৈরি করা হয়ে থাকে। তারা আরও দাবি করেছে, এতে অ্যাসবেস্টস নেই এবং এটি ক্যানসার সৃষ্টিও করে না।প্রসঙ্গত, যুক্তরাজ্যে ট্যালকম পাউডার বিক্রি বন্ধ করা হয় ২০২৩ সালে।অবশ্য যুক্তরাজ্যে দায়ের হওয়া এই মামলার আগে যুক্তরাষ্ট্রেও একই ধরনের একাধিক মামলা দায়ের হয়েছে। এসব মামলার মাধ্যমে ক্ষতিগ্রস্তদের অনেকেই ইতোমধ্যে কয়েক বিলিয়ন ডলার ক্ষতিপূরণ পেয়েছেন। অবশ্য কিছু মামলায় আপিল করে রায় পাল্টাতে সক্ষম হয়েছে কোম্পানিটি।আর তাই যুক্তরাজ্যে বাদীপক্ষের আইনজীবীরা ধারণা করছেন, জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে এই মামলার ক্ষতিপূরণ দাবি শত শত মিলিয়ন পাউন্ডে পৌঁছাতে পারে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে মাথায় চুল গজানোর চেষ্টায় বাংলাদেশের সাবেক পলাতক এমপি
ভারতে মাথায় চুল গজানোর চেষ্টায় বাংলাদেশের সাবেক পলাতক এমপি

গত বছররের জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রীসহ অনেক সংসদ সদস্য ভারতে পালিয়ে যান। মঙ্গলবার (১৯ Read more

ইরানে মার্কিন হামলার তীব্র নিন্দা জানালো রাশিয়া-চীন, ঘটেনি কোনো প্রাণহানি
ইরানে মার্কিন হামলার তীব্র নিন্দা জানালো রাশিয়া-চীন, ঘটেনি কোনো প্রাণহানি

ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে মার্কিন বিমান বাহিনী হামলা চালিয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই হামলায় কোনো Read more

সিরাজগঞ্জ জেলা বিএনপির ৮ নেতা বহিষ্কার
সিরাজগঞ্জ জেলা বিএনপির ৮ নেতা বহিষ্কার

সিরাজগঞ্জ জেলা বিএনপির ৮ নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় Read more

ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে গণবিক্ষোভ
ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে গণবিক্ষোভ

গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে লক্ষ্মীপুরে গণবিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১১এপ্রিল) জুমা’র নামাজ শেষে চক বাজার Read more

স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে আজও উত্তাল বরিশাল
স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে আজও উত্তাল বরিশাল

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের স্বাস্থ্যখাতের দুরবস্থা দূরীকরণ ও সংস্কারের দাবিতে টানা ১৫তম দিনের মতো সড়ক অবরোধ করেছে Read more

টঙ্গীতে উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ
টঙ্গীতে উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ

টঙ্গীতে অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদের গাড়ি আটকে বিক্ষোভ করেছেন প্রতিবন্ধী সুরক্ষা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন