গাইবান্ধায় ছোট ভাই হাবিজার মিয়ার সঙ্গে আগামীকাল শুক্রবার (৭ নভেম্বর) মারামারি করবেন জানিয়ে মাইকে প্রচার করেছেন আব্দুল কুদ্দুস মিয়া নামের এক বৃদ্ধ। কখন, কোন স্থানে এ মারামারি করবেন তা-ও ঘোষণা করেছেন তিনি। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে পলাশবাড়ী উপজেলায় মাইকভাড়া করে মারামারির কথা পুরো গ্রামে প্রচার করা হয়।জমি নিয়ে দ্বন্দ্বের জেরে বড় ভাইয়ের এমন কাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। আব্দুল কুদ্দুস জেলার পলাশবাড়ী উপজেলা সদরের বৈরীহরিণমারী গ্রামের বাসিন্দা। তাঁর ছোট ভাইয়ের নাম হাবিজার মিয়া।রিকশা নিয়ে গোটা গ্রামে মাইক দিয়ে আব্দুল কুদ্দুস ঘোষণা করেন, ‘আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর ছোট ভাই হাবিজারের সঙ্গে নিজেদের পানের বরজ এলাকায় মারামারি করব।’জানতে চাইলে আব্দুল কুদ্দুস বলেন, ‘আমার ছোট ভাই হাবিজার দীর্ঘদিন থেকে আমার জমি মারে খাচ্ছে। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার সালিস হলেও, সে মানে না। তাই বাধ্য হয়ে আমার জমি বুঝে নেওয়ার জন্য মাইকভাড়া করে মাইকিং করছি।’পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্রো বলেন, খবর পেয়ে বড় ভাই আব্দুল কুদ্দুস মিয়াকে থানায় ডেকে নেয়া হয়। তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভাণ্ডারিয়ায় গাঁজাসহ যুবক আটক
ভাণ্ডারিয়ায় গাঁজাসহ যুবক আটক

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গাঁজাসহ এক যুবককে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ২ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩১ Read more

কক্সবাজারে ধর্ষণ থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল স্বামীর
কক্সবাজারে ধর্ষণ থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল স্বামীর

কক্সবাজার শহরের উত্তরণ আবাসিক এলাকায় স্ত্রীকে ধর্ষণের প্রতিবাদ করায় রঞ্জন চাকমা (৩৮) নামের এক যুবককে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার Read more

বায়ুদূষণে বিশ্বের ১২৪ শহরের মধ্যে শীর্ষে চীন, পঞ্চমে ঢাকা
বায়ুদূষণে বিশ্বের ১২৪ শহরের মধ্যে শীর্ষে চীন, পঞ্চমে ঢাকা

বিশ্বের ১২৪ শহরের মধ্যে আজ সকালে দূষিত শহরের পঞ্চমে অবস্থান করছে রাজধানী ঢাকা। প্রথম থেকে চতুর্থ স্থানে রয়েছে চীনের চারটি Read more

৪ আগস্ট: নামাজের সময়সূচি
৪ আগস্ট: নামাজের সময়সূচি

আজ সোমবার, ৪ আগস্ট ২০২৫ ইংরেজি, ২০ শ্রাবণ ১৪৩২ বাংলা, ৯ সফর ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

পাকস্থলীতে ১ হাজার পিস ইয়াবাসহ বিমানযাত্রী আটক
পাকস্থলীতে ১ হাজার পিস ইয়াবাসহ বিমানযাত্রী আটক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকস্থলীতে ইয়াবা বহনের অভিযোগে মো. রাজু মোল্লা (৩২) নামে এক বিমানযাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন