বরগুনায় ছেলে বন্ধুকে বিয়ে করতে না পেরে বিষপান করে এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।সোমবার (৫ মে) রাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান। এ ঘটনা বরগুনার বামনা ও পিরোজপুরের মঠবাড়িয়ায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।বরগুনার বামনা উপজেলার রামনা ইউনিয়নের বলইবুনিয়া এলাকার একাদশ শ্রেণির এই কলেজছাত্র বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে হাজির হন।সেখানে বিয়ের দাবিতে অনশন করেন। পরে নিজ বাড়িতে ফিরে বিষপান করেন। স্থানীয়রা জানান, বামনা উপজেলার ছেলেটির সঙ্গে মঠবাড়িয়ার কুমিরমারা এলাকার ওই কলেজছাত্রের পরিচয় হয় একাদশ শ্রেণিতে পড়ার সময়। পরিচয় থেকে বন্ধুত্ব। এরপর ভালোলাগা ও প্রেমের প্রস্তাব। কিন্তু মঠবাড়িয়ার ছেলেটি তাকে ফেসবুক থেকে ব্লক করে দেন। এতে মানসিকভাবে ভেঙে পড়ে বামনার ওই কলেজছাত্র।রোববার (৪ মে) দুপুরে মঠবাড়িয়ার কুমিরমারা এলাকায় বন্ধুর বাড়িতে উপস্থিত হয়ে বিয়ের দাবিতে অনশন করেন তিনি। এ সময় বিষের বোতল দেখিয়ে আত্মহত্যার হুমকি দেন। সেখান থেকে ফিরে রাতে নিজ বাড়িতে বিষপান করেন এই কলেজছাত্র। মঙ্গলবার বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।এ বিষয়ে মঠবাড়িয়ার ছেলেটি বলেন, বারবার আমাকে প্রেম নিবেদন করার পাশাপাশি বিয়ের প্রস্তাব দেয় আমার সহপাঠী। কিন্তু আমি ফেসবুক থেকে ব্লক করে দিই। এতে গত রোববার আমাদের বাড়িতে এসে সে আমার পা জড়িয়ে ধরে। ফেসবুক থেকে আনব্লক করতে বলে। আমি তাকে বিয়ে না করলে বিষপান করবে বলে পকেট থেকে বিষের বোতল বের করে হাতে নেয়।তিনি আরও বলেন, বিয়ের কথা বলে সে আমাকে হয়রানি করে আসছে। বিষয়টি অনেকেই জানে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রিশাদের জোড়া উইকেটেও জয় পায়নি হোবার্ট
রিশাদের জোড়া উইকেটেও জয় পায়নি হোবার্ট

বিগ ব্যাশ লিগে নিজের দ্বিতীয় ম্যাচেই বল হাতে আলো ছড়ালেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। মেলবোর্ন স্টার্সের বিপক্ষে হোবার্ট হারিকেন্সের Read more

ফুটবল খেলতে খেলতে মাঠে প্রাণ গেল যুবকের
ফুটবল খেলতে খেলতে মাঠে প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলতে গিয়ে খেলার মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শাকিব (১৯) নামের এক যুবক। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল Read more

যশোর কারাগারে বাড়ছে বন্দী মৃত্যুর সংখ্যা!
যশোর কারাগারে বাড়ছে বন্দী মৃত্যুর সংখ্যা!

যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দীদের মৃত্যুর সংখ্যা। গত ১১ দিনে মারা গেছেন ৩ জন। মৃতরা হলেন নড়াইলের কালিয়া উপজেলার গুরুগ্রাম এলাকার Read more

লেবাননে ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী
লেবাননে ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন (ইউনিফিল) জানিয়েছে, তারা রবিবার একটি ইসরায়েলি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে, যেটি দেশটির দক্ষিণে টহলরত তাদের Read more

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা
আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আমাদের কাছে এটা পরিষ্কার হতে হবে যে আমরা আর পরনির্ভর হতে চাই না।আমাদেরকে স্বনির্ভর Read more

ভারতের হামলার যোগ্য জবাব দিচ্ছে পাকিস্তান
ভারতের হামলার যোগ্য জবাব দিচ্ছে পাকিস্তান

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেছেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতের হামলার যোগ্য জবাব দিচ্ছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন