চুয়াডাঙ্গা জেলা কারাগারে মিলন হোসেন (৪০) নামে এক হাজতি মারা গেছেন। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে রিপনকে সদর হাসপাতালে ভর্তি করে জেল পুলিশ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টা ৪৫ মিনিটে তিনি মারা যান।মৃত মিলন হোসেন জেলার দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের বিল্লাল মালিথার ছেলে। তিনি ২ শিশু সন্তানের জনক ছিলেন।নিহতের পিতা বিল্লাল হোসেন জানান, গত ২৮ আগস্ট সকাল ১০টার দিকে গ্রামের একটি চায়ের দোকানে মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়েরকৃত মামলায় আমার ছেলে গত ৪ সেপ্টেম্বর আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করে। বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে জেলা কারাগারে আটক রাখার আদেশ দেন। সেই থেকে আমার ছেলে জেলা কারাগারে আটক ছিল।তিনি আরো জানান, আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে জেল পুলিশ মোবাইল ফোনের মাধ্যমে জানায়, আমার ছেলে অসুস্থ, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, আপনারা আসুন। সংবাদ পেয়ে আমরা ভোর ৫টার দিকে হাসপাতালে পৌঁছে ছেলেকে মৃত অবস্থায় দেখতে পাই।চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার মো. ফকর উদ্দিন জানান, সোমবার রাত ৩টার দিকে হাজতি মিলন হোসেন শ্বাসকষ্টে আক্রান্ত হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টা ৪৫ মিনিটে হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক নাসিমুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন।চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, চিকিৎসাধীন অবস্থায় মিলন নামে এক হাজতির মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করে বলা যাবে। তবে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চলন্ত রিকশা থেকে স্ত্রীকে লাথি মেরে ফেলে হত্যার অভিযোগ
চলন্ত রিকশা থেকে স্ত্রীকে লাথি মেরে ফেলে হত্যার অভিযোগ

ময়মনসিংহের নান্দাইলে চলন্ত অটোরিকশা থেকে লাথি মেরে স্ত্রীকে ফেলে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ তাঁর স্বামী Read more

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় মুম্বাইতেই এগোচ্ছে কিং
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় মুম্বাইতেই এগোচ্ছে কিং

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় এবার প্রভাব পড়ল বলিউডের মেগা প্রজেক্ট ‘কিং’-এর ওপর। নিরাপত্তার কথা মাথায় রেখে দুবাইয়ের পূর্বনির্ধারিত শুটিং বাতিল করেছেন নির্মাতারা। Read more

জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে: মৃতের সংখ্যা বেড়ে ৫
জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে: মৃতের সংখ্যা বেড়ে ৫

জামালপুরের দেওয়ানগঞ্জে ড্রাম ব্রিজ নদীতে ভেঙে পড়ে মৃতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এর আগে শনিবার (২১ মার্চ) বিকালে ব্রহ্মপুত্র Read more

দিনাজপুর–৫ ও ৬ আসনে একাধিক প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
দিনাজপুর–৫ ও ৬ আসনে একাধিক প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে দিনাজপুরের গুরুত্বপূর্ণ দুই আসন (দিনাজপুর-৫ ও ৬) থেকে দাখিলকৃত প্রবীণ ও Read more

বিএনপিতে যোগ দিলেন জামায়াত নেতাসহ ৩ ইউপি সদস্য
বিএনপিতে যোগ দিলেন জামায়াত নেতাসহ ৩ ইউপি সদস্য

দিনাজপুরের ঘোড়াঘাটে একযোগে বিএনপিতে যোগ দিলেন জামায়াত নেতাসহ ৩ জন ইউনিয়ন পরিষদের সদস্য। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন