শবে কদর ও ঈদুল ফিতরের আগের ছুটির মধ্যবর্তী দিনে সরকারি ছুটি থাকলেও তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।কেন্দ্রীয় ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, বুধবার (১৮ মার্চ) নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকায় তফসিলি ব্যাংকের সব শাখা ও উপশাখা বন্ধ থাকবে।তবে ঈদুল ফিতরের আগে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন, বোনাস এবং অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে নির্দিষ্ট কিছু শিল্পাঞ্চলে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখা হবে। একইসঙ্গে রফতানি বিল ক্রয়-বিক্রয় কার্যক্রমও পরিচালিত হবে।এ নির্দেশনা অনুযায়ী ঢাকা মহানগরীসহ আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো বুধবার ও বৃহস্পতিবার (১৮ ও ১৯ মার্চ) সীমিত সংখ্যক জনবল দিয়ে কার্যক্রম চালাবে।এই দুইদিন ব্যাংকের অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।অন্যদিকে, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলোতে পূর্বের নির্দেশনা অনুযায়ী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) ছুটির দিনেও আমদানি-রফতানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চালু রাখা যাবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে স্থানীয় প্রশাসন এবং বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে বলা হয়েছে। ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী ভাতা পাবেন বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।এ সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।এইচএ

 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজদিখানে জমিতে কাজ করার সময় বজ্রপাতে এক কিশোরের মৃত্যু
সিরাজদিখানে জমিতে কাজ করার সময় বজ্রপাতে এক কিশোরের মৃত্যু

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফসলি জমিতে কাজ করার সময় বজ্রপাতে তরিকুল ইসলাম (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় তার ছোট Read more

রমজানের পর আরো ৬ রোজা রাখার বিধান
রমজানের পর আরো ৬ রোজা রাখার বিধান

শাওয়াল মাসের ছয় রোজাকে ইসলাম বিশেষ গুরুত্ব দিয়েছে। পূর্বসূরি আলেমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে রমজান মাসের রোজা পালন করতেন। শরিয়তের দৃষ্টিতে Read more

ঝিনাইদহে মদপানে মেডিকেল ছাত্রীর মৃত্যু
ঝিনাইদহে মদপানে মেডিকেল ছাত্রীর মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপায় দুর্গাপূজা উপলক্ষে নানা বাড়ি বেড়াতে এসে মদ্যপানে নন্দিনী রানী সরকার (২০) নামের এক মেডিক্যাল কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (৫ Read more

ওপার থেকে গুলি চললে এপার থেকে গোলা চলবে: নরেন্দ্র মোদি
ওপার থেকে গুলি চললে এপার থেকে গোলা চলবে: নরেন্দ্র মোদি

জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা ঘিরে সংঘাত চলার পর অবশেষে গত শনিবার যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ভারত-পাকিস্তানের মধ্যে। কিন্তু, চিরবৈরী দেশ দুটির Read more

আলী লারিজানির স্থলাভিষিক্ত হওয়া কে এই বাঘের
আলী লারিজানির স্থলাভিষিক্ত হওয়া কে এই বাঘের

ইসরায়েলের হামলায় জাতীয় নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত হওয়ার পর তার স্থলাভিষিক্ত হয়েছেন বর্তমান সরকারের বিভিন্ন পদে দায়িত্ব পালনকারী অভিজ্ঞ এক Read more

মরক্কো-বাংলাদেশ প্রীতি ফুটবল ম্যাচের প্রস্তাব ক্রীড়া উপদেষ্টার
মরক্কো-বাংলাদেশ প্রীতি ফুটবল ম্যাচের প্রস্তাব ক্রীড়া উপদেষ্টার

মরক্কোর রাজধানী রাবাতে অবস্থিত রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশন পরিদর্শন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন