নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাসির উদ্দীনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী। দুই সন্তানের ওই জননীকে সুইজারল্যান্ডে পাঠিয়ে সিটিজেনশিপ করে দেওয়ার আশ্বাস দিয়ে নাসির ধর্ষণ করেছেন বলে অভিযোগ তার৷ বিচার না পেলে চব্বিশ ঘণ্টার মধ্যে আত্মহত্যার ঘোষণাও দিয়েছেন তিনি। মঙ্গলবার বিকালে রূপগঞ্জে পূর্বাচল সমু মার্কেট এলাকায় অবস্থিত সাংবাদিকদের একটি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন ওই নারী।লিখিত বক্তব্যে ভুক্তভোগী দাবি করেন, প্রায় ছয় মাস আগে নারায়ণগঞ্জ শহরে একটি বিয়ের অনুষ্ঠানে নাসির উদ্দীনের সঙ্গে তার পরিচয় হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে বিয়ের প্রলোভন, বিদেশে (সুইজারল্যান্ড) চাকরি ও আলাদা সংসারের আশ্বাস দেন নাসির।তিনি অভিযোগ করেন, গত ৬ মার্চ দেখা করার কথা বলে তাকে একটি প্রাইভেটকারে তুলে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে পূর্বাচলের একটি নির্জন বালুর মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। ঘটনার পর অভিযুক্ত তাকে গাড়ি থেকে নামিয়ে রেখে চলে যান।ভুক্তভোগী আরও অভিযোগ করেন, এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা করতে গেলে তদন্ত কর্মকর্তা মামলা নিতে অস্বীকৃতি জানান। পরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করতে গেলে আদালত চত্বরে তাকে অপহরণের চেষ্টা করা হয় বলেও দাবি করেন তিনি।সংবাদ সম্মেলনে ওই নারী বলেন, আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। প্রভাবশালী হওয়ায় সে বারবার পার পেয়ে যাচ্ছে। আমার মতো আর কোনো নারী যেন এমন ঘটনার শিকার না হয়। দ্রুত বিচার না হলে আত্মহত্যার পথ বেছে নেওয়া ছাড়া তার আর কোনো উপায় থাকবে না বলেও জানান তিনি।তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা নাসির উদ্দীন বলেন, আমি বিগত আওয়ামী লীগের আমলে সংগ্রাম করা মানুষ। এতোদিন এমন অভিযোগ এলো না। এখন সামনে তারাব পৌরসভা নির্বাচন। সেই নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দেওয়ার পর থেকেই একটা চক্র আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে।তিনি বলেন, সামাজিকভাবে আমাকে হেয় করার জন্যই আমার প্রতিপক্ষ এই নারীকে দিয়ে মিথ্যা ধর্ষণের অভিযোগ তুলেছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামিন পেলেন সেই রিকশাচালক, মুক্তিতে বাধা নেই
জামিন পেলেন সেই রিকশাচালক, মুক্তিতে বাধা নেই

ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসে গণপিটুনি শিকার রিকশাচালক আজিজুর রহমানকে জামিন দিয়েছেন আদালত। Read more

এক মাসের মধ্যে আলুর দাম কিছুটা বৃদ্ধি পাবে: বাণিজ্য উপদেষ্টা
এক মাসের মধ্যে আলুর দাম কিছুটা বৃদ্ধি পাবে: বাণিজ্য উপদেষ্টা

আগামী এক মাসের মধ্যে আলুর দাম কিছুটা বৃদ্ধি পাবে বলে আশা করছেন অন্তর্বতীকালীন সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক Read more

বড়দিন বর্ণিল সাজে সেজেছে চুয়াডাঙ্গার খ্রিস্টান পল্লী
বড়দিন বর্ণিল সাজে সেজেছে চুয়াডাঙ্গার খ্রিস্টান পল্লী

মাঠে-ঘাটে ভোটের উত্তাপ থাকলেও আগামীকাল বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, বড়দিনের (যীশু খ্রিস্টের জন্মদিন) উৎসবকে ঘিরে বর্ণিল সাজে সেজেছে চুয়াডাঙ্গার খ্রিস্টান পল্লী।খ্রিস্টান Read more

ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ সফরে আসতে চান ব্রাজিলের প্রেসিডেন্ট
ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ সফরে আসতে চান ব্রাজিলের প্রেসিডেন্ট

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা আগামী ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি আশা প্রকাশ করে জানিয়েছেন, Read more

বাঘায় সড়ক দুর্ঘটনায় আহত ২, নিহত ১
বাঘায় সড়ক দুর্ঘটনায় আহত ২, নিহত ১

রাজশাহীর বাঘা উপজেলার বানিয়াপাড়া এলাকায় একটি সনি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছে। সোমবার (১৯ মে) Read more

নওগাঁর আত্রাই নদীতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
নওগাঁর আত্রাই নদীতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নওগাঁর পত্নীতলা উপজেলায় আত্রাই নদীতে ডুবে ওয়াজেদ আলী (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার ভুমি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন