নওগাঁয় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মাদরাসা শিক্ষক ও সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোনায়েম হোসাইনকে বহিষ্কার করেছে দল। একই সঙ্গে তাকে দেওয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের দলীয় মনোনয়ন বাতিল করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জামায়াত আমীর খন্দকার মুহাম্মদ আবদুর রাকিব। এর আগে, রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে আয়োজিত এক জরুরি সভায় তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে নৈতিক স্খলনজনিত কারণে তাকে বহিষ্কার করে জেলা জামায়াত।অভিযোগ রয়েছে, গত ১৫ সেপ্টেম্বর দুপুরে এনায়েতপুর দাখিল মাদরাসার দশম শ্রেণিতে ক্লাস নিতে গিয়ে এক ছাত্রীকে একা পেয়ে শরীরের স্পর্শকাতর জায়গায় স্পর্শ করেন মাওলানা মোনায়েম হোসাইন। পরবর্তী সময়ে ওই ছাত্রীকে আবারও একা পেয়ে জোরপূর্বক চুম্বন করেন তিনি।এ বিষয়ে জেলা জামায়াতের আমীর খন্দকার মুহাম্মদ আবদুর রাকিব বলেন, মোনায়েন হোসাইনের বিরুদ্ধে অভিযোগ ওঠার পরপরই ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। দ্রুততম সময়ের মধ্যে কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। যেখানে মোনায়েম হোসাইনের নৈতিক স্খলন হওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে।তিনি আরও বলেন, তদন্তে এনায়েতপুর দাখিল মাদরাসার শিক্ষকদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টিও ওঠে এসেছে। ওইসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের। এখন থেকে মোনায়েম হোসাইনের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা
যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা

বিএসসি ডিগ্রিধারীদের অযৌক্তিক ৩ দফা দাবির প্রতিবাদ ও কারিগরি ছাত্র আন্দোলনের উত্থাপিত ৬ দফা দাবি বাস্তবায়নে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ Read more

অ্যামাজনের ডেটা সেন্টারে ইরানের হামলা
অ্যামাজনের ডেটা সেন্টারে ইরানের হামলা

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের মধ্যেই ইরানের ড্রোন হামলায় বাহরাইনে অবস্থিত মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের ক্লাউড কম্পিউটিং কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (০১ এপ্রিল) Read more

এশিয়া কাপ থেকে সরে গেল ভারত
এশিয়া কাপ থেকে সরে গেল ভারত

পাকিস্তান ও ভারতের মধ্যেকার সামরিক উত্তেজনা শুরুর পর থেকেই শঙ্কা ছিল এশিয়া কাপ নিয়ে। এবার ভারতীয় গণমাধ্যমের খবর বলছে, আসন্ন Read more

বাকৃবিতে বিশ্ব দুগ্ধ দিবস: ২,৫০০ শিশুকে দুধ পান করানো হবে
বাকৃবিতে বিশ্ব দুগ্ধ দিবস: ২,৫০০ শিশুকে দুধ পান করানো হবে

‘আসুন দুগ্ধশিল্প এবং দুধের প্রভাব উদযাপন করি’ প্রতিপাদ্যে আগামী ১ জুন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১৩তম বিশ্ব দুগ্ধ দিবস উদযাপিত Read more

মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফিরোজ (৩২) হোসেন নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী তারজিনা Read more

সকাল ৯টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
সকাল ৯টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

দেশের চার জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন