নওগাঁ সরকারি কলেজে অনিয়ম, দুর্নীতি, নারী শিক্ষার্থীদের সাথে অধ্যক্ষের আপত্তিকর কথোপকথন ও কলেজ প্রশাসন কর্তৃক হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রোববার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে নওগাঁ সরকারি কলেজ চত্বরে কলেজের শিক্ষার্থী ও জুলাই যোদ্ধা সংসদ, আহত ও শহীদদের পরিবারের ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচী পালিত হয়।জানা যায়, কলেজের ছাত্রীদের ফেসবুক ম্যাসেঞ্জারে আপত্তিকর মেসেজ পাঠানোসহ অবৈধ সম্পর্কে জড়াতে চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে অধ্যক্ষ প্রফেসর সামসুল হকের বিরুদ্ধে। সম্প্রতি এ-সংক্রান্ত বিভিন্ন স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে ছাত্রীদের ওড়না ছাড়াসহ বিভিন্ন সাজে দেখার আবদার করেন তিনি। এতে নারী শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণ করায় ফুসে উঠেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ সকালে কলেজের গেটে ফেসবুক ম্যাসেঞ্জারে আপত্তিকর মেসেজ পাঠানোর স্ক্রিনশট ঝুলিয়ে মানববন্ধন করা হয়। বিষয়টি যাচাই সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।মানববন্ধনে বক্তব্য রাখেন- নওগাঁ জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মিজানুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি আরমান হোসেন, শিক্ষার্থী সাদনান সাকিব, শহীদ ফাহমিনের মা কাজী লুলুন মাখমিম (শিল্পী), কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক জুনায়েদ হোসেন জুন ও শিক্ষার্থীর বাবা গোলাম রসুলসহ অন্যরা। মানববন্ধনে কলেজের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সামসুল হক, যিনি ফেসবুক ম্যাসেঞ্জারে নারী শিক্ষার্থীদের সাথে আপত্তিকর কথোপকথন করাসহ ওড়না ছাড়া ছবি দেয়ার জন্য বলেন। এসব বিষয় কাউকে জানানো হলে কৌশলে তাদের হুমকিও দেয়া হয় বলে অভিযোগ করা হয়। সম্প্রতি ফেসবুক ম্যাসেঞ্জারে আপত্তিকর কথোপকথন ছড়িয়ে পড়ে। এছাড়া কোন শিক্ষার্থী প্রতিবাদ করলে কলেজ প্রশাসন দিয়ে মারধর করা হয়। এছাড়া কলেজে ভর্তিসহ বিভিন্ন অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি নেয়া হয়। কলেজে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা সহ অধ্যক্ষের শাস্তির দাবি জানানো হয়।ছাত্র প্রতিনিধি আরমান হোসেন বলেন, একজন অধ্যক্ষ হয়ে কিভাবে তিনি ছাত্রীদের সাথে কুচুরিপূর্ণ মন্তব্য করতে পারেন? কিভাবে ছাত্রীর কাছ থেকে ওড়না ছাড়া ছবি চাইতে পারেন? এমন অধ্যক্ষের কাছে কিভাবে ছাত্রীরা নিরাপদ হতে পারে? কলেজে ছাত্রদের জন্য আবাসিক (হল) ও ক্যান্টিনের ব্যবস্থা নেই। অনেকবার বলার পরও তিনি কোন উদ্যোগ নেননি। কেন শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে যায় না বা কলেজে আসে না সে বিষয় নিয়ে তিনি কখনো ভাবেননি। তিনি শিক্ষার পরিবেশ তৈরি করতে পারেননি। অর্থ কিভাবে আত্মসাৎ করা যায় তা নিয়ে ভাবেন। আপত্তিকর মন্তব্য করায় অধ্যক্ষের শাস্তির দাবি করছি।জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মিজানুর রহমান বলেন, কলেজের উন্নয়নের নামে শিক্ষার্থীদের কাছ থেকে জোরপূর্বক অতিরিক্ত ফি নেয়া হয়। কলেজের কি উন্নয়ন হচ্ছে যার কোন দৃশ্যমান নেই। অধ্যক্ষ কলেজে মাস্তান বাহিনী পুষে রেখেছেন। প্রায় কলেজের শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটছে। দিনের পর দিন কোন শিক্ষার্থী ভয়ে প্রতিবাদের সাহস পায় না।এ ব্যাপারে মন্তব্য জানতে নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সামসুল হক এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি রিসিভ করেননি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট ১৭ ঘণ্টা পর চালু
আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট ১৭ ঘণ্টা পর চালু

কারিগরি ত্রুটির কারণে ভারতের ঝাড়খন্ড রাজ্যের গোড্ডায় নির্মিত আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায় শুক্রবার Read more

থানার হাজতে খাট-বালিশে আরাম, আসামির জন্য ভিআইপি ব্যবস্থা!
থানার হাজতে খাট-বালিশে আরাম, আসামির জন্য ভিআইপি ব্যবস্থা!

শরীয়তপুরের গোসাইরহাট থানার হাজতে গ্রেফতার হওয়া এক সাজাপ্রাপ্ত আসামিকে ভিআইপি সুবিধা দেওয়ার ঘটনা প্রকাশ্যে আসায় স্থানীয় জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি Read more

তিন সচিবকে বদলি
তিন সচিবকে বদলি

তিন মন্ত্রণালয়ের তিনজন সচিবকে বদলি করেছে সরকার। রোববার (১২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন Read more

ভারতীয়দের রক্ত ফুটছে, হামলাকারীরা কঠিন শাস্তি পাবে: নরেন্দ্র মোদি
ভারতীয়দের রক্ত ফুটছে, হামলাকারীরা কঠিন শাস্তি পাবে: নরেন্দ্র মোদি

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে প্রতিটি ভারতীয় নাগরিকের ‘রক্ত ফুটছে’ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত মঙ্গলবার (২২ এপ্রিল) Read more

নড়াইলে ঈদের ঘোরাঘুরিই কাল হলো রাব্বির, বন্ধু হাসপাতালে কাতরাচ্ছেন
নড়াইলে ঈদের ঘোরাঘুরিই কাল হলো রাব্বির, বন্ধু হাসপাতালে কাতরাচ্ছেন

পবিত্র ঈদুল ফিতরের আনন্দের দিনে নড়াইল-মাগুরা আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. রাব্বি মোল্যা (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। Read more

নুরের সার্বিক অবস্থার খোঁজ নিলেন খালেদা জিয়া
নুরের  সার্বিক অবস্থার খোঁজ নিলেন খালেদা জিয়া

কাকরাইলে হামলার ঘটনায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সার্বিক খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন