শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব কমাতে বড় সিদ্ধান্ত নিয়েছে নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তার মন্ত্রীসভায় গৃহীত হয়েছে, আগামী ৬০ দিনের মধ্যে দেশের সব স্কুল ও বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিকভাবে সম্পৃক্ত ছাত্রসংগঠনগুলো অপসারণ করা হবে।সরকারের ঘোষিত ১০০ দফা শাসন সংস্কার কর্মসূচির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে শিক্ষা খাতে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছে—এমন অভিযোগের প্রেক্ষিতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।পরিকল্পনা অনুযায়ী, নির্ধারিত ৬০ দিনের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে দলীয় ছাত্রসংগঠনের কাঠামো পুরোপুরি ভেঙে দেয়া হবে। এর পরিবর্তে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে ৯০ দিনের মধ্যে অরাজনৈতিক ও অন্তর্ভুক্তিমূলক কাঠামোর ভিত্তিতে ‘শিক্ষার্থী কাউন্সিল’ গঠন করা হবে।এই সংস্কারের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষা ব্যবস্থায় একাডেমিক পরিবেশ পুনঃস্থাপন করা এবং রাজনৈতিক প্রভাবমুক্ত একটি সুস্থ শিক্ষাঙ্গন তৈরি করা। সরকার মনে করছে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত হবে এবং শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ঘটবে।শিক্ষার্থীদের ওপর থেকে পরীক্ষার চাপ কমাতে এবং পড়াশোনাকে আনন্দদায়ক করতে পঞ্চম শ্রেণি পর্যন্ত সব ধরনের প্রথাগত অভ্যন্তরীণ পরীক্ষাও বাতিল করেছে বালেন্দ্র শাহ’র সরকার। এর পরিবর্তে বিকল্প এবং মনস্তাত্ত্বিক মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রগতি যাচাই করা হবে। এ ছাড়া দীর্ঘদিনের সেশন জট কমাতে শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সংগতি রেখে পরীক্ষার ফলাফল প্রকাশে বাধ্যবাধকতা দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোকে।সূত্র: নেপাল নিউজএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় ২৪ ঘণ্টায় অনাহারে ২৬ জনের মৃত্যু
গাজায় ২৪ ঘণ্টায় অনাহারে ২৬ জনের মৃত্যু

একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জানিয়েছে, অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় অন্তত ২৬ জন ফিলিস্তিনি অনাহার ও চিকিৎসার অভাবে মারা গেছেন। Read more

যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু
যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পৌঁছেছেন। তার এই সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে Read more

সাতকানিয়ায় চিকিৎসকশূন্য ১৭টি স্বাস্থ্যকেন্দ্র, ভোগান্তিতে লাখো মানুষ
সাতকানিয়ায় চিকিৎসকশূন্য ১৭টি স্বাস্থ্যকেন্দ্র, ভোগান্তিতে লাখো মানুষ

চট্টগ্রাম জেলার দক্ষিণ প্রান্তের জনবহুল উপজেলা সাতকানিয়া। প্রায় চার লাখ মানুষের এই উপজেলায় সরকারি প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যত মুখ থুবড়ে পড়েছে। Read more

লালমনিরহাট সীমান্তে ভারতে পাচারকালে বিপুল রাসায়নিক সার জব্দ
লালমনিরহাট সীমান্তে ভারতে পাচারকালে বিপুল রাসায়নিক সার জব্দ

লালমনিরহাটের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে বিপুল পরিমান রাসায়নিক সার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) Read more

রাজবাড়ীতে ট্রাক-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
রাজবাড়ীতে ট্রাক-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

রাজবাড়ীর পাংশায় ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে জয় শেখ (১৫) নামে এক কিশোর ভ্যান চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সকালে Read more

বাঘাইছড়িতে কাচালং নদী ভাঙনে হুমকির মুখে অর্ধশতাধিক পরিবার
বাঘাইছড়িতে কাচালং নদী ভাঙনে হুমকির মুখে অর্ধশতাধিক পরিবার

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব লাইল্যাঘোনা গ্রাম কাচালং নদীর ভাঙনের ফলে বসবাসে হুমকির মুখে প্রায় ৬০ পরিবার।সরেজমিনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন