আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে গাজীপুর জেলার ৩টি সংসদীয় আসনে মোট ১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আলম হোসেন জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত যাচাই-বাছাই শেষে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।গাজীপুর-১ (কালিয়াকৈর) আসনে যাচাই-বাছাইয়ে দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। যথাযথ ডকুমেন্ট সাবমিট না করায় জাতীয় পার্টির শফিকুল ইসলাম ও গণফ্রন্টের মো. আতিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।গাজীপুর-২ আসনে সর্বাধিক ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। এক শতাংশ ভোটারের বৈধ সমর্থন না থাকায় মোঃ আতিকুল ইসলাম, খন্দকার রুহুল আমিন, জিত বড়ুয়া ও তাপসী তন্ময় চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়। নির্ধারিত হলফনামায় তথ্য সঠিকভাবে উল্লেখ না করায় গণঅধিকার পরিষদের মাহফুজুর রহমান খানের মনোনয়নপত্র বাতিল হয়। যথাযথ হলফনামা দাখিল না করায় জাতীয় পার্টির ইসরাফিল মিয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। হলফনামা ও অঙ্গীকারনামায় স্বাক্ষরের ঘাটতির কারণে শরিফুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হয় এবং হলফনামা সঠিকভাবে দাখিল না করায় স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন সরকারের মনোনয়নপত্র বাতিল বলে গণ্য করা হয়।অন্যদিকে, গাজীপুর-৩ (শ্রীপুর) আসনে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। কাগজপত্রে ত্রুটি ও নির্বাচন কমিশনের নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় যাচাই-বাছাই শেষে এসব মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত আসে।গাজীপুর-৪ আসন কাপাসিয়ায় মোট ৯ জন প্রার্থী মনোনয়ন জমা দেয়৷ এদের মধ্যে থেকে যাচাই-বাছাই শেষে ৪ জনের মনোনয়ন বাতিল হয়। ১ শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকায় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শফিউল্লাহর মনোনয়ন বাতিল, ৩০০ টাকার জুডিশিয়াল ট্যাম্পে হলফনামা দাখিল না করায় এবং স্বাক্ষর না থাকা ও দলীয় অঙ্কিকার নামা না থাকায় আমজনতা দলের প্রার্থী মো. জাকির হোসেনের মনোনয়ন বাতিল, ৩০০ টাকার জুডিশিয়াল ট্যাম্পে হলফনামা দাখিল না করায় ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. কাজিম উদ্দিনের মনোনয়ন বাতিল, ইনকাম ট্যাক্সের পাওনা আপত্তি ও কয়েকজন ভোটারদের স্বাক্ষর না থাকায় স্বতন্ত্র প্রার্থী মো. আবুল হাসেমের মনোনয়ন বাতিল করা হয়েছে।গাজীপুর ৫ আসনে ৮ জন মনোনয়ন জমা দিয়েছিলেন। তাদের মনোনয়ন যাচাই-বাছাই শেষে ২ জনের মনোনয়ন বাতিল হয়। মনোনয়ন ফরম সঠিকভাবে পূরণ করতে না পারায় বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী  ডা: শফিউদ্দিন সরকারের মনোনয়ন বাতিল। প্রস্তাবকারীর ভোটার আইডি কার্ডের তথ্য ভুল থাকায় বাংলাদেশ খেলাফতে মজলিসের প্রার্থী গাজী রুহুল আমীন কাসেমীর মনোনয়ন বাতিল করা হয়।সব মিলিয়ে গাজীপুরের এই ৩টি আসনে একদিনেই ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় জেলার নির্বাচনী সমীকরণে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সংশ্লিষ্টদের মতে, কঠোর যাচাই-বাছাইয়ের ফলে নির্বাচনে কেবল নিয়মতান্ত্রিক ও যোগ্য প্রার্থীরাই মাঠে টিকে থাকবেন।গাজীপুর জেলা জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার মোহাম্মদ আলম হোসেন প্রার্থীদের প্রতি অনুরোধ করে বলেন, প্রার্থীরা লিখিতভাবে অঙ্কিকার নামা দিয়েছেন। সুতরাং আপনারা এটি মেনে চলবেন। এটি না মানলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রতীক বরাদ্দের আগে কেউ প্রচরণা করলে ব্যবস্থা নেওয়া হবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈশ্বরদীতে ভুয়া জজ গ্রেপ্তার
ঈশ্বরদীতে ভুয়া জজ গ্রেপ্তার

নিজেকে সহকারী জজ পরিচয় দিয়ে এক নারীসহ পুলিশি পাহারায় রাত কাটানোর সহযোগিতা চেয়েছিলেন পুলিশের কাছে। অবশেষে পুলিশের হাতেই ধরা খেয়েছেন Read more

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অপরাধের রাজত্ব, আতঙ্কে স্থানীয়রা
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অপরাধের রাজত্ব, আতঙ্কে স্থানীয়রা

কক্সবাজারের উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পগুলো এখন আর কেবল মানবিক আশ্রয়কেন্দ্র নয়, দিন দিন এগুলো অপরাধ ও অস্থিতিশীলতার কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। Read more

সাগরে ট্রলার ডুবির ১৮ ঘণ্টা পর ৪ জেলেকে উদ্ধার
সাগরে ট্রলার ডুবির ১৮ ঘণ্টা পর ৪ জেলেকে উদ্ধার

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে একটি মাছ ধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (১৬ জুন) সন্ধ্যায় পটুয়াখালী কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে Read more

এবার কিউবায় আঘাত হানল শক্তিশালী ঘূর্ণিঝড় মেলিসা
এবার কিউবায় আঘাত হানল শক্তিশালী ঘূর্ণিঝড় মেলিসা

আটলান্টিক মহাসাগরে সৃষ্ট শক্তিশালী হ্যারিকেন মেলিসা জ্যামাইকার ওপর তাণ্ডব চালিয়ে এবার কিউবায় আঘাত হেনেছে। ঘণ্টায় ১২০ মাইল (প্রায় ১৯৫ কি.মি.) Read more

গৌরীপুরে সোলার প্যানেল প্রকল্পে দুর্নীতির অভিযোগ, দুদকের অভিযান
গৌরীপুরে সোলার প্যানেল প্রকল্পে দুর্নীতির অভিযোগ, দুদকের অভিযান

ময়মনসিংহের গৌরীপুরে সোলার প্যানেল প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২২ অক্টোবর) গৌরীপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন