বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব পদ হারিয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। শুক্রবার (৩০ মে) গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এ গুঞ্জনের কোনো সত্যতা পাওয়া যায়নি।এর আগে আজ সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রদল সভাপতি পদ হারিয়েছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও এই গুঞ্জনের সত্যতার ব্যাপারে কেউ নিশ্চিত করতে পারেনি।এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, তিনি (রাকিব) অসুস্থ থাকায় আজকের প্রোগ্রামে উপস্থিত হতে পারেননি। পদ হারানোর খবরটি সম্পূর্ণ ভুয়া। তিনি তার পদেই বহাল আছেন। এমন কিছুই ঘটেনি।রাকিব ১৯৮৮ সালে উপজেলার কাশিমপুর ইউনিয়ন পরিষদের কাশিমপুর গ্রামের বাসিন্দা ক্বারি ছাইর উদ্দিন ও মোছা. ফিরোজা বেগম দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন। তিনি ৬ ভাই ও ৪ বোনের মধ্যে চতুর্থ। গ্রামের বাড়ি কাশিমপুর হলেও রাকিবের বাবা-মা ও বড় ভাই ময়মনসিংহ শহরের পণ্ডিতপাড়ায় বসবাস করেন।নিজ বাড়ির পাশে কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শেষ করে উপজেলার নবারুণ বিদ্যানিকেতন স্কুল থেকে ২০০৩ সালে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক (এসএসসি) এবং শহীদ স্মৃতি সরকারি কলেজ থেকে ২০০৫ সালে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাশ করেন। এরপর ২০০৬-০৭ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিদ্যা বিভাগে ভর্তি হন তিনি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকার ফ্ল্যাট ইস্যুতে লন্ডনে আবারও আলোচনায় টিউলিপ
ঢাকার ফ্ল্যাট ইস্যুতে লন্ডনে আবারও আলোচনায় টিউলিপ

যুক্তরাজ্যের সাবেক নগর মন্ত্রী ও সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যুক্তরাজ্যের পার্লামেন্টের কাছে ‘মিথ্যাচার’ করার Read more

বাঁশখালীতে স্কুলের জমি দখল ও ভাঙচুরের অভিযোগ
বাঁশখালীতে স্কুলের জমি দখল ও ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয়ের জমি জবরদখল ও ভাঙচুরের অভিযোগে স্থানীয় বিএনপি নেতা এবং বিদ্যালয়ের নিরাপত্তা প্রহরীসহ ১০ Read more

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু

দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গা প্রদেশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. ইউসুফ নামের এক বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া Read more

বকশীগঞ্জ সীমান্ত দিয়ে নারীসহ ৭ জনকে পুশইন করল বিএসএফ
বকশীগঞ্জ সীমান্ত দিয়ে নারীসহ ৭ জনকে পুশইন করল বিএসএফ

জামালপুরের বকশীগঞ্জে ধানুয়া কামালপুর সীমান্ত দিয়ে চার নারীসহ ৭ জনকে পুশইন করার ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (১০ জুলাই) ভোরে ধানুয়া কামালপুরের ১০৮৩ Read more

মাঝরাতে ঘুমের মধ্যে বেডরুম থেকে আটক করা হয় মাদুরো ও তার স্ত্রীকে
মাঝরাতে ঘুমের মধ্যে বেডরুম থেকে আটক করা হয় মাদুরো ও তার স্ত্রীকে

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে মধ্যরাতে ঘুমের মধ্যে বেডরুম থেকে আটক করা হয়েছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র Read more

ভৈরবকে জেলা করার দাবিতে রেলপথ অবরোধ, ট্রেনে হামলা
ভৈরবকে জেলা করার দাবিতে রেলপথ অবরোধ, ট্রেনে হামলা

কিশোরগঞ্জের ভৈরবকে জেলায় রূপান্তর করার দাবিতে রেলওয়ে জংশন অবরোধ করেছেন আন্দোলনকরীরা। তারা লাল কাপড় ও ব্যানার হাতে নিয়ে “ভৈরবকে জেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন