সিলেটের গোলাপগঞ্জে বেড়ি বাঁধ ভেঙে বিলীন হয়ে গেছে। এতে ঝুঁকির মধ্যে পড়েছে পৌর শহরসহ আশপাশের এলাকা। বন্ধ হয়ে গেছে এলাকার যান চলাচলের রাস্তা, ফলে স্থানীয় জনগণ আতঙ্কিত হয়ে পড়েছেন। জরুরি ভিত্তিতে ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ করা না হলে হাজার হাজার একর জমি, পৌর এলাকার বাসাবাড়ি, দোকানপাট, উপজেলা পরিষদ, থানা প্রাঙ্গণসহ বিস্তীর্ণ এলাকা সুরমা নদীর পানিতে তলিয়ে যেতে পারে। ভাঙনের সংবাদ পেয়ে সিলেটের পানি উন্নয়ন বোর্ডের একটি প্রতিনিধি দল সরেজমিন পরিদর্শন করেন। এ সময় তারা আশ্বস্ত করেন ভাঙন রোধে সাময়িক কাজ করা হবে।গোলাপগঞ্জ উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জনপদ হচ্ছে পৌর এলাকার ৪নং ওয়ার্ড। পুরো ওয়ার্ডটিই সুরমা নদীর বেড়ি বাঁধের নিরাপদ এলাকায় অবস্থিত। এই এলাকার গুরুত্বপূর্ণ একটি অংশ জুড়ে পৌর শহর ও অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। একেবারে পূর্ব প্রান্তে রয়েছে মৌলভী খালের অবস্থান। বন্যার কবল থেকে রক্ষা পেতে এখানে প্রায় ৪ দশক আগে নির্মিত হয় সুইচ গেইট। ফলে গোলাপগঞ্জ পৌর শহর ও উপজেলার গুরুত্বপূর্ণ অংশ বন্যার কবল থেকে মুক্তি পায়। এ বছরের মার্চ মাসে মৌলভী খালের মোহনায় অর্থাৎ সুরমা নদীর বেড়ি বাঁধে ভাঙন দেখা দিলে পৌরসভার উদ্যোগে পাইলিং করে গাড ওয়াল নির্মাণ করে ভাঙন রোধের চেষ্টা করা হয়। কাজ শেষ হওয়ার মাস খানেক পর ঐ স্থানে বড় ধরনের ভাঙন দেখা দিলে গাড ওয়ালসহ বড় অংশে ভয়াবহ ভাঙন দেখা দেয়। এতে পাকা রাস্তার নিচের মাটি সরে গেলে রাস্তা দিয়ে চলাচল একেবারে বন্ধ হয়ে যায়, ঝুঁকির মধ্যে পড়ে বিদ্যুৎ লাইন। ভাঙনের কারণে অত্র এলাকার জীবনযাত্রা অচল হয়ে পড়ায় ও গোলাপগঞ্জের উল্লেখযোগ্য এলাকা বন্যার কবলে পড়ার আশঙ্কা দেখা দিলে ভাঙন রোধে ব্যবস্থা নিতে সম্প্রতি সিলেট পানি উন্নয়ন বোর্ডের একটি প্রতিনিধি দল সরেজমিন পরিদর্শন করেন। সুইচ গেইটের পানির স্রোতের কারণে বাঁধের কাজ শুরু করতে না পারায় ভাঙন এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে অস্থিরতা সৃষ্টি করতেই ভারত বিদেশি নাগরিক পুশ ইন করছে: রিজভী
দেশে অস্থিরতা সৃষ্টি করতেই ভারত বিদেশি নাগরিক পুশ ইন করছে: রিজভী

দেশের মধ্যে ঝামেলা সৃষ্টির জন্যই ভারত বিদেশি নাগরিকদের পুশ ইন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। Read more

রাহুল গান্ধীকে হত্যার হুমকি, ‘পরিণতি হবে দাদির মতো’
রাহুল গান্ধীকে হত্যার হুমকি, ‘পরিণতি হবে দাদির মতো’

ভারতীয় কংগ্রেস ও সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে হত্যার হুমকি দেয়া হয়েছে। আদালতে এমন অভিযোগ দিয়েছেন তিনি। অভিযোগে রাহুল গান্ধী Read more

মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা, আটক ২
মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা, আটক ২

রংপুরের মিঠাপুকুর উপজেলায় প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার সময় হাতেনাতে Read more

১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ
১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ

১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। বুধবার (০৪ জুন) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নিজস্ব ওয়েবসাইটে এসংক্রান্ত Read more

দ্বৈত এনআইডিধারীর প্রথমটি রেখে দ্বিতীয়টি বাতিল: ডিজি
দ্বৈত এনআইডিধারীর প্রথমটি রেখে দ্বিতীয়টি বাতিল: ডিজি

যাদের একাধিক জাতীয় পরিচয়পত্র ছিল, তাদের প্রথমটি কার্যকর রেখে দ্বিতীয়টি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক Read more

ফি বাড়ানোয় পরিবহন স্থবির, আমদানি-রপ্তানিতে চরম সংকটের আশঙ্কা
ফি বাড়ানোয় পরিবহন স্থবির, আমদানি-রপ্তানিতে চরম সংকটের আশঙ্কা

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামে পণ্য পরিবহন কার্যক্রমে দেখা দিয়েছে বড় ধরনের অচলাবস্থা। বন্দরে ভারী যানবাহনের প্রবেশ ফি এক লাফে ৫৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন