রাজধানী ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ (রোববার)। এই সমাবেশকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ছাত্রদল ও এনসিপির এই সমাবেশ নির্দিষ্ট স্থানে অনুষ্ঠিত হলেও, নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীর বেশকিছু এলাকায় যান চলাচল সীমিত করেছে। কিছু সড়কে ডাইভারশন দেওয়া হয়েছে এবং গণপরিবহন চলাচলেও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।দলীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে রাজধানীর শাহবাগে এই কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান করবে সাইমুম শিল্পীগোষ্ঠী। সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন নেতাকর্মীরা। গঠন করা হয়েছে প্রায় ৯০টি সাংগঠনিক টিম। দেশের সব জেলা ও মহানগরের নেতাকর্মীদের এতে অংশ নেওয়ার কথা রয়েছে। কর্মসূচি বাস্তবায়নে সাংগঠনিক টিমের সঙ্গে দফায় দফায় বৈঠক চলছে। সারা দেশে থেকে নেতাকর্মীদের সমাগম ঘটিয়ে শক্তিমত্তা প্রদর্শনের পরিকল্পনা রয়েছে সংগঠনটির। এদিকে এসব সমাবেশকে ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সমাবেশস্থল ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে বলে জানা গেছে।কর্তৃপক্ষ জনসাধারণকে ধৈর্য ধারণ এবং পুলিশের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে, জরুরি প্রয়োজন ছাড়া সমাবেশ চলাকালীন সময়ে সংশ্লিষ্ট এলাকাগুলো পরিহার করার পরামর্শ দেওয়া হয়েছে।‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করবে এনসিপিরোববার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে এনসিপির জনসমাবেশ। দলটি জানিয়েছে, সেখানে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে।দলটির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেওয়া হবে। ইতিহাসের এই সন্ধিক্ষণে দেখা হচ্ছে আপনাদের সাথে।এর আগে গত বুধবার বিকেলে নরসিংদী শহরের পৌরসভার সামনে আয়োজিত পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেওয়া হবে।ছাত্রদলের সমাবেশএদিকে ঢাকায় ছাত্র সমাবেশে অংশগ্রহণ নিয়ে নেতাকর্মীদের উদ্দেশে শুক্রবার ৬ দফা নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। এর মধ্যে রয়েছে-সমাবেশে কোনো ধরনের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে আসা যাবে না। সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক ইউনিটকে থাকতে হবে।জানা গেছে, গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে রোববার (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশ করার কথা ছিল ছাত্রদলের। একই দিন একই স্থানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ থাকায় দলটির অনুরোধে পরে ছাত্রদল সমাবেশস্থল শাহবাগে নির্ধারণ করে।নেতাকর্মীরা জানান, পূর্বঘোষিত এই কর্মসূচি ঘিরে এক ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করেছে ছাত্রদল। দেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠন হিসাবে এদিন ছাত্রদল নিজেদের সমর্থন আর শক্তিমত্তা দেখানোর প্রস্তুতি নিচ্ছে।ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ফ্যাসিস্ট সরকার পতনে আন্দোলন-সংগ্রামে ছাত্রদল রাজপথের ভ্যানগার্ড হিসাবে কাজ করেছে। জুলাই-আগস্ট আন্দোলনেও ছিল অগ্রণী ভূমিকা। ওই আন্দোলনে শুধু ছাত্রদলেরই ১৪২ নেতাকর্মী শহীদ হয়েছেন। এরপরও কিছু মহল ওই আন্দোলনকে নিজেদের চেতনা হিসাবে বিক্রি করার অপচেষ্টা করছে। তারা জুলাই আন্দোলনকে কোনো একক পক্ষের হতে দেবেন না। এটা ছিল দেশের সব ধর্ম, বর্ণের মানুষের অংশগ্রহণে আন্দোলন। তারা এই সমাবেশ থেকে জুলাই আন্দোলনে আত্মাহুতি দেওয়া জাতির বীর সন্তানদের স্মরণ করবেন। এখান থেকে দেশ গঠনে ছাত্রসমাজকে সম্পৃক্ত করতে উদাত্ত আহ্বান জানাবেন। কোনো কুচক্রী মহলের প্ররোচনায় যাতে কেউ বিভ্রান্ত না হন সেই আহ্বানও থাকবে। বিগত দিনের ভোটাধিকার ফিরিয়ে আনার দাবিকেও এই সমাবেশ থেকে উচ্চকণ্ঠ দাবিতে পরিণত করতে চান তারা।এবি                         

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুড়িগ্রামে ৩০ প্রার্থীর মধ্যে ২৬ জনের মনোনয়ন বৈধ ‎ ‎
কুড়িগ্রামে ৩০ প্রার্থীর মধ্যে ২৬ জনের মনোনয়ন বৈধ ‎ ‎

কুড়িগ্রাম জেলার চারটি আসনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী মোট ৩০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।জেলা রিটার্নিং কর্মকর্তা কর্তৃক ২৬ জন প্রার্থীর Read more

সোনারগাঁয়ে পাইপগান ও কার্তুজ উদ্ধার
সোনারগাঁয়ে পাইপগান ও কার্তুজ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের পাইক পাড়া এলাকা থেকে দেশীয় তৈরি পাইপগান ও কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-১১ এর একটি দল। রবিবার Read more

৫ নেতাকে বিএনপির সব পদ থেকে বহিষ্কার
৫ নেতাকে বিএনপির সব পদ থেকে বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে হাঙ্গামা, সহিংসতা, রক্তপাতসহ সন্ত্রাসী কার্যকলাপ করার দায়ে ৫ নেতাকে দলের সব ধরনের পদ থেকে বহিষ্কার করেছে Read more

‘নব উদ্যমে শিক্ষকরা শ্রেণিকক্ষে ফিরে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলবেন’
‘নব উদ্যমে শিক্ষকরা শ্রেণিকক্ষে ফিরে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলবেন’

আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা নব উদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে অবদান রাখবেন। এমন আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা Read more

বিরামপুরে ট্রেনের ধাক্কায় নিহত ১
বিরামপুরে ট্রেনের ধাক্কায় নিহত ১

দিনাজপুরের বিরামপুরে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় রহিমা বেগম (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিকেলে বিরামপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন