বায়ার্ন মিউনিখকে থামানোর চ্যালেঞ্জে নেমেছিল চ্যাম্পিয়নস লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি। তবে এই যাত্রায় ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে ২-১ গোলে পরাজিত হতে হলো লুইস এনরিকের দলকে।মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে এই জয়ের মাধ্যমে বায়ার্ন মিউনিখ চলতি মৌসুমে (সব প্রতিযোগিতা মিলিয়ে) টানা ১৬তম জয় তুলে নিল। বল দখল ও আক্রমণে এগিয়ে থেকেও ভাগ্য সহায় না হওয়ায় এই হারে পিএসজি পয়েন্ট টেবিলে তিনে নেমে গেছে এবং শীর্ষস্থান দখল করেছে জার্মান জায়ান্টরা।ম্যাচের মাত্র চার মিনিটের মাথায় গোল হজম করে বসে পিএসজি। মাইকেল ওলিসের শট গোলরক্ষক ঠেকিয়ে দিলেও রিবাউন্ডে বল জালে পাঠান লুইস দিয়াজ। ২১তম মিনিটে ওসমান দেম্বেলের গোল ভিএআরে অফসাইড হওয়ায় সমতায় ফেরা হয়নি পিএসজির। চার মিনিট পরই চোটের কারণে দেম্বেলে মাঠ ছাড়েন, তার বদলে মাঠে নামেন লি কাং-ইন।৩১তম মিনিটে মার্কিনিয়োসের ভুলের সুযোগ নিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন কলম্বিয়ান উইঙ্গার লুইস দিয়াজ, তাতে লিড দ্বিগুণ করে বাভারিয়ানরা। প্রথমার্ধের যোগ করা সময়ে আশরাফ হাকিমিকে কড়া ট্যাকল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ম্যাচে বায়ার্নের হয়ে দুই গোল করা দিয়াজ, ফলে ১০ জনের দলে পরিণত হয় বায়ার্ন।দ্বিতীয়ার্ধে ১০ জনের বায়ার্নের বিপক্ষে আক্রমণের ধার বাড়ায় পিএসজি। শেষ পর্যন্ত ৭৪তম মিনিটে লি কাং-ইনের অ্যাসিস্টে গোল করে ব্যবধান কমান বদলি খেলোয়াড় জোয়াও নেভেস। ম্যাচের শেষ মিনিট পর্যন্ত পিএসজি আক্রমণ চালালেও ২-১ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় এনরিকের শিষ্যদের।ম্যাচে পিএসজি ৭১ শতাংশ বল দখলে রেখে ২৫টি শট নিলেও, বায়ার্ন ৯ শটের ৫টি লক্ষ্যে রেখে জয় নিশ্চিত করে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কমলনগরে চালকের ঘুমে প্রাণ গেল ২ জনের, আহত ৩
কমলনগরে চালকের ঘুমে প্রাণ গেল ২ জনের, আহত ৩

লক্ষ্মীপুরের কমলনগরে চালকের ঘুমের ঘোরে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে।মঙ্গলবার (২০ মে) ভোর পাঁচটার দিকে লক্ষ্মীপুর- Read more

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১৪৮
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১৪৮

ইস্কান্দার পুটেরির ইকো গ্যালারিয়ার কাছে একটি নির্মাণ প্রজেক্টে এক যৌথ অভিযানের সময় ইমিগ্রেশন এনফোর্সমেন্ট অফিসাররা অভিবাসী কর্মীদের বৈধ নতিপত্র যাচাই Read more

জিলাপিকাণ্ডে প্রত্যাহার ওসি মনোয়ারকে ফেরাতে বিএনপির মিছিল
জিলাপিকাণ্ডে প্রত্যাহার ওসি মনোয়ারকে ফেরাতে বিএনপির মিছিল

হাওরের ফসলরক্ষা বাঁধের কাজের টাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার কাছ থেকে জিলাপিকাণ্ডে প্রত্যাহার হওয়া কিশোরগঞ্জের ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা Read more

প্রাইম ব্যাংকে চাকরির সুযোগ
প্রাইম ব্যাংকে চাকরির সুযোগ

প্রাইম ব্যাংক পিএলসিতে ‘এইচআর বিজনেস পার্টনার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০২ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে Read more

কার্কের হত্যায় সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে : ট্রাম্প
কার্কের হত্যায় সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে : ট্রাম্প

ব্যাপক অভিযান চালানোর পর ডানপন্থী কর্মী চার্লি কার্ক হত্যায় সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ঘোষণা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন