উয়েফা চ্যাম্পিয়নস লিগে এক উৎসব মুখর রাত দেখেছেন ফুটবল প্রেমীরা। জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনকে ৭ গোলে বিধ্বস্ত করেছে ফরাসি জায়ান্ট পিএসজি। অন্যদিকে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এছাড়া গোল উৎসব করে জিতেছে আরেক স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ও ইংলিশ ক্লাব আর্সেনাল।মঙ্গলবার (২১ অক্টোবর) গোল উৎসবের এই রাতের সবকিছু থাকছে এই প্রতিবেদনে।গোল উৎসবে মাতল কাতালানরা।  চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের ৩য় পর্বে ঘরের মাঠে অলিম্পিয়াকোসকে আতিথ্য দিয়েছে বার্সেলোনা। যেখানে ফারমিন লোপেজের হ্যাটট্রিকে ৬-১ ব্যবধানে জিতেছে কাতালান জায়ান্টরা। লোপেজ ছাড়াও এদিন জোড়া গোল করেছেন মার্কাস র‌্যাশফোর্ড। এই জয়ে গ্রুপের টেবিলে নিজেদের অবস্থান মজবুত করল স্প্যানিশ চ্যাম্পিয়নরা।চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে নিউক্যাসলকে হারিয়ে দুর্দান্ত শুরু করেছিল বার্সেলোনা। কিন্তু এরপরই ঘরের মাঠে পিএসজির বিপক্ষে হেরে ছন্দ হারিয়েছে কাতালান জায়ান্টরা। তবে এবার অলিম্পিয়াকোসের বিপক্ষে বড় জয়ে ছন্দ ফিরে পেয়েছে হ্যান্সি ফ্লিকের দল।এদিন শুরুতেই বার্সেলোনাকে চেপে ধরতে চেষ্টা চালায় অতিথিরা। তবে সেই চেষ্টা ব্যর্থ করে সপ্তম মিনিটেই লোপেজের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ৩৮তম মিনিটে দ্রো ফের্নান্দেসের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান লোপেজ। দ্বিতীয়ার্ধের ৫৩তম মিনিটে এরিক গার্সিয়ার হ্যান্ডবলে পেনাল্টি পায় অলিম্পিয়াকোস এবং এল কাবি স্পট কিক থেকে ব্যবধান কমান। কিন্তু এর ৪ মিনিট পরই ১০ জনের দলে পরিণত হয় অতিথিরা।এরপরই অলিম্পিয়াকোসকে পুরোপুরি চেপে ধরে বার্সেলোনা। ৬৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন লামিনে ইয়ামাল। এরপর মাত্র দুই মিনিটের ব্যবধানে আরও দুবার প্রতিপক্ষের জালে বল পাঠায় বার্সেলোনা। ৭৪তম মিনিটে আলেহান্দ্রো বাল্দের ছোট পাস থেকে গোল করেন মার্কাস র‌্যাশফোর্ড। মিনিটখানেক পরই জোরাল হাফ-ভলিতে হ্যাটট্রিক পূরণ করেন ফের্মিন লোপেজ। ম্যাচের শেষদিকে ৭৯তম মিনিটে পেদ্রির বাড়ানো বলে দারুণ দক্ষতায় নিজের দ্বিতীয় এবং দলের ষষ্ঠ গোলটি করেন মার্কাস র‌্যাশফোর্ড।অ্যাথলেটিকো মাদ্রিদের জালে আর্সেনালের এক হালি  চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে প্রথম দুই ম্যাচে দারুণ জয় পেয়েছিল আর্সেনাল। এবার অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে ঘরের মাঠে এক হালি গোলে সেই ছন্দ ধরে রাখলো গানাররা।বিখ্যাত এমিরেটস স্টেডিয়ামে এদিন প্রথমার্ধ ছিল গোলশূণ্য। দ্বিতীয়ার্ধের শুরুটাও ছিল ঢিলেঢালা। কোনো দলকেই সেভাবে আক্রমণে যেতে দেখা যায়নি। তবে ম্যাচের ৫৭তম মিনিট থেকে খেলার দৃশ্যপট পাল্টে দেয় স্বাগতিকরা। মাত্র ১৩ মিনিটেই অ্যাথলেটিকোর রক্ষণভাগকে ছিন্ন-বিচ্ছিন্ন গোলে একে একে ৪ গোল করে মিকেল আর্তেতার শিষ্যরা।এরপর ৫৭ মিনিটে ফ্রি কিকে হেড থেকে গোল করে দলকে লিড এনে দেন গাব্রিয়েল মাগালিয়াইস। ৭ মিনিটের মাথায় মার্টিনেল্লির পায়ে ব্যবধান দ্বিগুণ করে আর্সেনাল। এরপর তিন মিনিটের ব্যবধানে ভিক্তর ইয়োকেরেসের জোড়া গোলে ৪-০ তে এগিয়ে যায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত সহজ জয়ে অ্যাথলেটিকোকে উড়িয়ে টানা তিন জয় তুলে নিলো মিকেল আর্তেতার দল।বে অ্যারেনাতে গোল উৎসব করল পিএসজি  চ্যাম্পিয়নস লিগে বায়ার লেভারকুসেনকে এক চরম দুঃস্বপ্নের রাত উপহার দিল বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচে জার্মান ক্লাবটিকে তারা ৭-২ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে।ম্যাচের সপ্তম মিনিটেই উইলিয়ান পাচোর গোলে এগিয়ে যায় পিএসজি। প্রথমার্ধের শেষদিকে লেভারকুসেনের আন্দগিশ ও পিএসজির জাবারনি লাল কার্ড দেখলে দুই দলই ১০ জনে পরিণত হয়। এরপর পেনাল্টি থেকে গোল করে সমতা টানেন লেভারকুসেনের আলেইশ গার্সিয়া।তবে বিরতির আগেই আরও তিনবার জালে বল পাঠিয়ে লড়াইয়ের নিয়ন্ত্রণ নেয় পিএসজি। ৪১তম মিনিটে দুয়ে পিএসজিকে এগিয়ে নেন, এরপর কাভারাৎস্খেলিয়া করেন তৃতীয় গোলটি। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে নিজের দ্বিতীয় গোলটি করেন তরুণ ফরাসি ফরোয়ার্ড দুয়ে।দ্বিতীয়ার্ধেও পিএসজির আক্রমণ অব্যাহত থাকে। ৫০তম মিনিটে মেন্ডেস এবং তিন মিনিট আগেই বদলি নামা উসমান দেম্বেলে ৬৬তম মিনিটে স্কোরলাইনে নাম লেখান। নির্ধারিত সময়ের একেবারে শেষ সময়ে দলের সপ্তম গোলটি করেন পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনহা।হল্যান্ডের রেকর্ডের রাতে সিটির সহজ জয়  ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে গোল করে টানা ১২ ম্যাচে গোলের রেকর্ড স্পর্শ করেছেন আর্লিং হালান্ড। ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে এই রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি। তার গোলেই লিড নেয় সিটি, দ্বিতীয় গোলটি করেন বার্নার্দো সিলভা। শেষ পর্যন্ত ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে তারা। গোল ব্যবধানে এগিয়ে চতুর্থ স্থানে রয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। আর পিএসজি, আর্সেনাল ও ইন্টার মিলান রয়েছে ৯ পয়েন্ট নিয়ে সমানে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৪ অক্টোবর: নামাজের সময়সূচি
১৪ অক্টোবর: নামাজের সময়সূচি

আজ মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ ইংরেজি, ২৯ আশ্বিন ১৪৩২ বাংলা, ২১ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলা, নিহত ৩৬
মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলা, নিহত ৩৬

মিয়ানমারে নির্বাচনী আবহের মধ্যেই অভিযান চালিয়েছে দেশটির বিমান বাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত ৩২ জন।মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম ইরাওয়াদি এক প্রতিবেদনে এ Read more

চীনা ‘কোভিড হুইসেলব্লোয়ারকে’ আবারও ৪ বছরের কারাদণ্ড
চীনা ‘কোভিড হুইসেলব্লোয়ারকে’ আবারও ৪ বছরের কারাদণ্ড

কোভিড-১৯ এর শুরুর দিকে মহামারীর কেন্দ্রের প্রথম দিককার পরিস্থিতি তুলে ধরার পর ৪ বছর জেল খাটা চীনা এক সাংবাদিক একই Read more

এক বছরে বন্ধ ২৫৮ পোশাক কারখানা, শিল্পখাতে অস্থিতিশীলতার আশঙ্কা
এক বছরে বন্ধ ২৫৮ পোশাক কারখানা, শিল্পখাতে অস্থিতিশীলতার আশঙ্কা

গত এক বছরে দেশে ২৫৮টি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির Read more

প্যারেডে নতুন অস্ত্রের প্রদর্শন দেখে চীনের সামরিক ক্ষমতা কতটা বোঝা গেল?
প্যারেডে নতুন অস্ত্রের প্রদর্শন দেখে চীনের সামরিক ক্ষমতা কতটা বোঝা গেল?

ওই প্যারেড একদিকে যেমন হয়ে উঠেছিল বিশ্ব রাজনীতিতে শি জিনপিংয়ের ক্রমবর্ধমান ক্ষমতার প্রদর্শনী, অন্যদিকে তা হয়ে উঠেছিল চীনের সামরিক পরাক্রম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন