আইসিসির টুর্নামেন্টের ফাইনালের মঞ্চে এক হতভাগ্য দলের নাম দক্ষিণ আফ্রিকা। বারবার আইসিসির নানা ইভেন্টের ফাইনালে পৌঁছালেও শেষ পর্যন্ত ভাগ্য সহায় হয়নি দলটির। সবশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও শেষ মুহূর্তের নাটকীয়তায় শিরোপা হাতছাড়া হয়েছিল প্রোটিয়াদের। আর এজন্যই ক্রিকেট পাড়ায় ‘চোকার্স’ তকমা পেয়েছিল দলটি। অবশেষে এই ‘চোকার্স’ ঘোচাতে পেরেছে দলটি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ হারিয়েছে চ্যাম্পিয়ন বনে গেছে দক্ষিণ আফ্রিকা। নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসে অধিনায়ক টেম্বা বাভুমা এবং এইডেন মার্করামের দৃঢ় ব্যাটিংয়ে অবশেষে সাদা পোশাকে বিশ্ব চ্যাম্পিয়ন হলো প্রোটিয়ারা। ইংল্যান্ডের লর্ডসে অনুষ্ঠিত ফাইনালে দাপট দেখিয়েছে দুই দলের পেসাররা। প্রথম ইনিংসে টস হেরে ব্যাট করতে নেমে পেসার কাগিসো রাবাদ ও মার্কো জানসেনের বোলিং তোপে মাত্র ২১২ রানে অল আউট হয় অস্ট্রেলিয়া। বিউ ওয়েবস্টার করেন সর্বোচ্চ ৭২ রান। এছাড়া স্টিভেন স্মিথ করে ৬৬ রান। রাবাদা ৫টি ও জানসেন নেন ৩টি উইকেট।জবাবে ব্যাট করতে নেমে অজি পেসার প্যাট কামিন্সের তাণ্ডবে মাত্র ১৩৮ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। এ ইনিংসে প্রোটিয়াদের হয়ে বাভুমা ৩৬ ও বেডিংহ্যাম করেন ৪৫ রান। অস্ট্রেলিয়ার পক্ষে কামিন্স ৬টি ও মিচেল স্টার্ক নেন ২টি উইকেট।৭৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা অজিদের ব্যাটিং লাইন আট তছনছ করে দেয় প্রোটিয়া পেসার। মাত্র ২০৭ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। মিচেল স্টার্ক করেন সর্বোচ্চ ৫৮ রান। এছাড়া অ্যালেক্স ক্যারি করেন ৪৩ রান। রাবাদা ৪টি ও লুঙ্গি এনগিডি নেন ৩টি উইকেট। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দাঁড়ায় ২৮২ রান। এই লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার রায়ান রিকেলটনের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। তবে উইয়ান মুলডার ও টেম্বা বাভুমাকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন মার্করাম।মুলডার ২৭ রান করে আউট হলেও সেঞ্চুরি তুলে নেন মার্করাম। অন্যদিকে ফিফটি তুলে নেন বাভুমা। শেষ দিকে আরও ৩ উইকেট হারালেও ৫ উইকেটের বড় জয় পায় দক্ষিণ আফ্রিকা। মার্করাম ১৩৬ ও বাভুমা করেন ৬৬ রান। এছাড়া বেডিংহ্যাম ২১ ও কাইল ভেরেন ৪ রানে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল স্টার্ক নেন ৩টি উইকেট।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নরসিংদীতে ট্রলি উল্টে চালক নিহত
নরসিংদীতে ট্রলি উল্টে চালক নিহত

নরসিংদীর মনোহরদীতে  ইটবোঝাই ট্রলি উল্টে ট্রলির চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে মনোহরদী বাজার-হাসপাতাল সড়কের চন্দনবাড়ী Read more

পটুয়াখালী-২ আসনে পোস্টাল ভোটার আড়াই হাজার
পটুয়াখালী-২ আসনে পোস্টাল ভোটার আড়াই হাজার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পটুয়াখালী-২ (বাউফল) সংসদীয় আসনে মোট পোস্টাল ভোটার নিবন্ধন হয়েছে ২ হাজার ৫০৮ জন। Read more

সময়ের কন্ঠস্বরে সংবাদের পর প্রতারণা করা সেই দোকানের নাম পরিবর্তন
সময়ের কন্ঠস্বরে সংবাদের পর প্রতারণা করা সেই দোকানের নাম পরিবর্তন

 ঐতিহ্যবাহী পুরান ঢাকার হাজী ও নান্না বিরিয়ানির নাম ভাঙিয়ে প্রতারণা করে গড়ে ওঠা ফরিদপুরের আলফাডাঙ্গার সেই বিরিয়ানি হাউজের নাম পরিবর্তন Read more

করোনার ঝুঁকিতে যশোর, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ
করোনার ঝুঁকিতে যশোর, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ

যশোরে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে। ৩ বছর পর ভাইরাসে আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। মৃতের নাম আমির হোসেন Read more

হামাসকে নিরস্ত্রীকরণে ট্রাম্পের হুমকি
হামাসকে নিরস্ত্রীকরণে ট্রাম্পের হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে হামাসকে নিরস্ত্রীকরণের হুমকি দিয়ে বলেছেন, হামাসকে অবিলম্বে তাদের অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন