আজ শনিবার (১ অক্টোবর), চুল দিবস। নুমি নামক যুক্তরাষ্ট্রের এক হেয়ার স্টাইল কোম্পানি ২০১৭ সালে দিবসটির প্রচলন করে। বিচিত্র এ দিনটি আজ আপনিও পালন করতে পারেন। আপনার প্রিয়জনকে উপহার দিতে পারেন চিরুনি কিংবা চুলের যত্নআত্তির যেকোনো সরঞ্জাম।নারীর কাছে চুল মানে তো কেবল চুল নয়, সৌন্দর্যের এক অনুপম অনুষঙ্গ। পুরুষের কাছেও কম নয়। যার মাথায় চুল নেই, শুধু তিনিই জানেন চুল না থাকার যন্ত্রণা। চুলের যত্ন নিয়ে যুগ যুগ ধরে নানা রকম পরীক্ষা-নিরীক্ষা করেছে মানুষ। জানা যায়, রানি ক্লিওপেট্রা নাকি গাধার দুধ দিয়ে চুল ধুতেন।চুল যেমন সৌন্দর্যের অনুষঙ্গ, তেমনই আত্মবিশ্বাসেরও দারুণ এক উৎস। সেই যে প্রবাদ, ‘যে রাঁধে সে চুলও বাঁধে’। কখনো কখনো ক্ষমতার দাপট বোঝাতেও আমরা চুলের কথা বলি। যেমন- ‘তুমি আমার একটা চুলও ছিঁড়তে পারবে না’।চুলের যত্ন নিয়ে যুগ যুগ ধরে নানা রকম পরীক্ষা-নিরীক্ষা করেছে মানুষ। নারী কিংবা পুরুষ সবারই চুলের যত্ন নিতে হয়। চুলের যত্ন নিয়ে আমাদের প্রশ্নের বা জানার আগ্রহের শেষ নেই। আপনি নিজেকে কীভাবে সাজাবেন তা অনেকটাই নির্ভর করে চুলের ওপর। তাই হালকা সাজ হোক কিংবা ভারি চুলের সাজের বেলায় ছাড় দেওয়া অসম্ভব। আর তাই চুলের যত্নও আবশ্যক।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অস্ট্রেলিয়ায় খনিতে বিস্ফোরণ, নিহত ২
অস্ট্রেলিয়ায় খনিতে বিস্ফোরণ, নিহত ২

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্যের একটি খনিতে ভূগর্ভস্থ বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। ২০১৫ সালের পর এই ধরনের ঘটনা প্রথম। Read more

ইসলামপুরে গৃহধূ হত্যার বিচার দাবি
ইসলামপুরে গৃহধূ হত্যার বিচার দাবি

জামালপুরের দেওয়ানগঞ্জে শশুরবাড়িতে গৃহবধূ সুমাইয়া মৃত্যুর ঘটনায় পুলিশ মামলা নিয়ে সুষ্ঠু তদন্তে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন করে।মঙ্গলবার Read more

ব্রহ্মপুত্র নদে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
ব্রহ্মপুত্র নদে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদীতে বন্ধুদের সাথে ব্রহ্মপুত্র নদে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে শিমুল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৭ জুলাই) Read more

জেলেদের হক মারলে হাশরের ময়দানে দায়ী হবেন: নুরুল ইসলাম নয়ন
জেলেদের হক মারলে হাশরের ময়দানে দায়ী হবেন: নুরুল ইসলাম নয়ন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, 'আমাদের জেলে ভাইয়েরা জীবনের ঝুঁকি নিয়ে গভীর সমুদ্রে মাছ Read more

বর্ষাকালীন দুর্যোগ: পাকিস্তানে ২২ দিনে নিহত বেড়ে ২৪২
বর্ষাকালীন দুর্যোগ: পাকিস্তানে ২২ দিনে নিহত বেড়ে ২৪২

চলতি জুলাই মাসের ১ তারিখ থেকে আজ পর্যন্ত মোট ২২ দিনে প্রবল বর্ষণ ও তার ফলে সৃষ্ট বন্যা, বজ্রপাত, ভূমিধস, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন