জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন।বুধবার (২০ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আনন্দধাম বাজারে এ অভিযান পরিচালনা করেন তিনি।সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, বুধবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত আলমডাঙ্গা উপজেলার আনন্দধাম এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মুদি দোকান, জ্বালানি গ্যাস ও সার-বীজ দোকানে তদারকি করা হয়। তদারকিকালে মেয়াদ উত্তীর্ণ ম্যাগনেসিয়াম সার বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা অনুসারে বিসিআইসি সার ডিলার মো. আব্দুল বারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া মেয়াদ উত্তীর্ণ, মানহীন ও নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারা অনুসারে মেসার্স ফাতেমা স্টোরের স্বত্বাধিকারী মো. আব্দুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এ সময় সংশ্লিষ্ট বাজারে মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য, ওষুধ, বীজ বিক্রি না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।অভিযানে সহযোগিতা করেন আলমডাঙ্গা পৌর স্যানিটারি ইন্সপেক্টর মো. মাহফুজ রহমান, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই কর্মকর্তা।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে ফিরেছেন ৫১৬১৫ হাজি
দেশে ফিরেছেন ৫১৬১৫ হাজি

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে বুধবার (২৫ জুন) রাত পর্যন্ত দেশে ফিরেছেন ৫১ হাজার ৬১৫ জন হাজি। বৃহস্পতিবার Read more

অবৈধ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার
অবৈধ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার

মেয়াদোত্তীর্ণ ট্রাভেল এজেন্সি কর্তৃক নিবন্ধন সনদ নবায়নে সতর্ক করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। নিবন্ধন সনদ নবায়ন না করায় Read more

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা
ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা

মাঠ প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য মোবাইল ফোন ও ইন্টারনেট ভাতা দিতে পর্যালোচনায় একটি কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় Read more

নেত্রকোনায় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা
নেত্রকোনায় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

নেত্রকোনার কলমাকান্দায় পারিবারিক কলহের জেরে স্ত্রী রাবেয়া আক্তার (২৭)কে কুপিয়ে হত্যার পর রশিতে ঝুলে রাশেদ মিয়া (৩০) আত্মহত্যা করেছে।শনিবার (১২ Read more

ইসরাইলি পরমাণু স্থাপনা ও বিজ্ঞানীদের তথ্য ফাঁস করল ইরান
ইসরাইলি পরমাণু স্থাপনা ও বিজ্ঞানীদের তথ্য ফাঁস করল ইরান

ইসরাইলের পারমাণবিক স্থাপনা ও বিজ্ঞানীদের সঙ্গে সম্পর্কিত কৌশলগত ও সংবেদনশীল নথি সংগ্রহ করেছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন