চুয়াডাঙ্গার দামুড়হুদা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযান চালিয়েছেন। অভিযানে এক প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন। রোববার সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন তিনি। সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, রোববার (২৭ এপ্রিল) সকালে থেকে দুপুর পর্যন্ত দামুড়হুদা বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হোটেল, ফলের দোকান, ওষুধ, গ্যাস এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাইকারী ও খুচরা পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।এ সময় মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয়, অবৈধভাবে মজুদ না করা, সঠিকভাবে মুল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি না করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে বেকারী পণ্য তৈরি ও সংরক্ষণ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারা অনুসারে মেসার্স হাসিনা ফুড ফ্যাক্টরির স্বত্বাধিকারী মো. এনামুল হককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানকে ত্রুটি সংশোধন হওয়ার জন্য আগামীকাল উৎপাদন বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা পুলিশের একটি দল। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানে আবারও হামলার হুমকি দিলেন ট্রাম্প
ইরানে আবারও হামলার হুমকি দিলেন ট্রাম্প

ইরান যদি নতুন করে পারমাণবিক কর্মসূচি চালু করে তাহলে যুক্তরাষ্ট্র আবারও বোমা হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড Read more

ইসিতে দ্বিতীয় দিনের আপিলে ৫৭ জন বৈধ
ইসিতে দ্বিতীয় দিনের আপিলে ৫৭ জন বৈধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের পর দ্বিতীয় দিনে নির্বাচন কমিশন (ইসি) ৭০ জনের শুনানি Read more

নির্বাচনে জোরালো ভূমিকা পালন করবে আনসার: মহাপরিচালক
নির্বাচনে জোরালো ভূমিকা পালন করবে আনসার: মহাপরিচালক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনসার বাহিনী জোরালো ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর Read more

পঞ্চগড়ে ফার্মেসি মালিকের কাছ থেকে ৮ হাজার ট্যাপেন্ডাডল জব্দ
পঞ্চগড়ে ফার্মেসি মালিকের কাছ থেকে ৮ হাজার ট্যাপেন্ডাডল জব্দ

পঞ্চগড়ে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ ইব্রাহিম আলী (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার ফার্মেসির আড়ালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন