চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী মুন্সীপুর গ্রামে অভিযান চালিয়ে ভারতে তৈরী ১২ কেজি ২০০ গ্রাম ওজনের রূপার গয়না উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার (১৮ এপ্রিল) রাতে রূপার তৈরী গয়নাগুলো উদ্ধার করা হয়। জব্দ করা গয়নার আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ ১৯ হাজার ৪৭০ টাকা।চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল নাজমুল হাসান জানান, বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চোরাকারবারীরা ভারত থেকে বাংলাদেশে রূপার গয়না পাচারের চেষ্টা করছে। এ সংবাদের ভিত্তিতে সুবেদার আবুল বাশারের নেতৃত্বে একটি দল সীমান্তের মেইন পিলার ৯৩ নং এর নিকটবর্তী মুন্সীপুর সরদার পাড়ায় অবস্থান নেয়। এ সময় একজন চোরাকারবারী ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে টহল দলের উপস্থিতি টের পেয়ে সে পালানোর চেষ্টা করে। বিজিবি সদস্যদের ধাওয়া খেয়ে সে একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়ে। বিজিবি টহল দল ওই ব্যাগটি জব্দ করে তল্লাশীর পর স্কচটেপ দিয়ে মোড়ানো ২১টি প্যাকেট উদ্ধার করে। সেখান থেকে ১২ কেজি ২০০ গ্রাম ভারতে তৈরী রূপার গয়না পাওয়া যায়। জব্দ করা গয়নার আনুমানিক বাজার মূল্য ২৭ লাখ ১৯ হাজার ৪৭০ টাকা।এ ঘটনায় সুবেদার আবুল বাশার বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি  সাধারণ ডাইরী করেছে। জব্দ করা রূপার গয়না গুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দেয়া হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারত-পাকিস্তান মহারণে আম্পায়ারের দায়িত্বে বাংলাদেশের মুকুল
ভারত-পাকিস্তান মহারণে আম্পায়ারের দায়িত্বে বাংলাদেশের মুকুল

আগামীকাল (৯ সেপ্টেম্বর) থেকে শুরু হবে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এবারের আসর। টুর্নামেন্টের Read more

মহাখালীতে পেট্রোল পাম্পে বিস্ফোরণ, দগ্ধ ৭
মহাখালীতে পেট্রোল পাম্পে বিস্ফোরণ, দগ্ধ ৭

রাজধানীর মহাখালীর আমতলীতে একটি পেট্রোল পাম্পে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে আমতলীর Read more

খাবারের অনিয়মে যেসব শারীরিক সমস্যা হতে পারে
খাবারের অনিয়মে যেসব শারীরিক সমস্যা হতে পারে

কর্মব্যস্ততার কারণে অনেকেরই সময়মত খাবার খাওয়া হয় না। দেখা যায়, সকালের নাশতা খেতে খেতে প্রায় দুপুর হয়ে যায়। এ কারণে Read more

মেঘনায় ভাসমান জেলেদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
মেঘনায় ভাসমান জেলেদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা নদীতে ভাসমান অবস্থায় মানবেতর জীবনযাপন করা জেলে পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে উপজেলা ছাত্রদল। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে Read more

বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

টিভি ও বিভিন্ন অ্যাপে মঙ্গলবার (২৪ মার্চ) দেখা যাবে বেশ কয়েকটি ম্যাচ। ছেলেদের সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল শুরু হয়েছে গতকাল। আজ Read more

রাঙ্গুনিয়ায় বিএনপির নেতা গুলিবিদ্ধ
রাঙ্গুনিয়ায় বিএনপির নেতা গুলিবিদ্ধ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় বিএনপির সাধারণ সম্পাদক প্রকৌশলী ওসমান (৪২) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন