চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ নাজমুল আরেফিন কিরণকে (৩৪) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাজমুল আরেফিন কিরণ শহরের গুলশানপাড়ার মৃত. জিন্নাত আলীর ছেলে। তিনি জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে নাজমুল আরেফিন কিরণের গুলশানপাড়ার বাড়িতে পুলিশ ও সেনাবাহিনী অস্ত্র উদ্ধারের যৌথ অভিযান চালায়। অভিযানে তার বাড়ির বিভিন্ন স্থান থেকে একটি থ্রি নট থ্রি রাইফেলের বডি (অংশ বিশেষ), ১৭টি দেশীয় অস্ত্র, ৩টি চাপাতি, ৬টি বড় ছুরি, ৩টি রামদা, ৬টি তরবারি, একটি ল্যাপটপ ও একটি মোবাইলফোন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, থানায় হস্তান্তরের পর তাকে আদালতে সোপর্দ করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে বাসের ধাক্কায় একজন নিহত
যশোরে বাসের ধাক্কায় একজন নিহত

যশোরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মুরাদ হোসেন (৪৫) নামে এক ইলেকট্রিশিয়ান নিহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) বেলা পৌনে ১১ টার দিকে Read more

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেলের ২ আরোহী নিহত
নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেলের ২ আরোহী নিহত

নীলফামারীতে অরক্ষিত রেল ক্রসিং পারাপারের সময় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (২৫ জুন) সকাল Read more

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে ৩৬ দেশের ভূমিকা
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে ৩৬ দেশের ভূমিকা

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিট (বাংলাদেশ সময় বিকেল সাড়ে Read more

ছাত্রদল নেতা হত্যার ঘটনায় ছাত্রীর বয়ফ্রেন্ড গ্রেপ্তার
ছাত্রদল নেতা হত্যার ঘটনায় ছাত্রীর বয়ফ্রেন্ড গ্রেপ্তার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসেন হত্যার ঘটনায় ছাত্রীর বয়ফ্রেন্ড মাহিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে পুলিশের কয়েক স্থানে অভিযানের পর সোমবার Read more

লোহাগাড়ায় মাদকসেবনের দায়ে যুবকের কারাদণ্ড
লোহাগাড়ায় মাদকসেবনের দায়ে যুবকের কারাদণ্ড

লোহাগাড়ায় এক মাদকসেবনের দায়ে মোহাম্মদ ইকবাল হোসেন (২২) নামে এক যুবককে ৪৫ দিনের কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন