চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামজামি গ্রামের হোগলারদাড়ির জিকে খালের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) সকালে খবর পেয়ে পুলিশ জিকে খালের পাশ থেকে বিবস্ত্র ও অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। মরদেহের পরিচয় সনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে কাজ করছে।স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে স্থানীয়রা জিকে খালের পাশে বিবস্ত্র ও অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে জামজামি ফাড়ি পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত ওই মরদেহটি উদ্ধার করে। স্থানীয়রা ধারণা করছেন ৩-৪ দিন আগের মরদেহ। তার শরীরে পচন ধরেছে। শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পুরুষাঙ্গ ও হাত-পায়ের নখ কেটে ফেলে হয়েছে।আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মাসুদুর রহমান বলেন, প্রাথমিক আলামত দেখে ধারণা করা হচ্ছে হত্যা করা হতে পারে। পরিচয় সনাক্তে পিবিআই ও সিআইডি পুলিশ কাজ করছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরান প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু
ইরান প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

ইরানের রাজধানী তেহরানের বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশি নাগরিকদের জন্য হটলাইন চালু করা হয়েছে। রোববার তেহরান দূতাবাস এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য Read more

ভোলায় জোয়ারের পানিতে ভেসে এলো মৃত হরিণ
ভোলায় জোয়ারের পানিতে ভেসে এলো মৃত হরিণ

ভোলার মনপুরায় সংরক্ষিত বন থেকে জোয়ারের পানিতে একটি মৃত হরিণ ভেসে এসেছে। শনিবার (৩১ মে) বিকেলে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাতিরখালে Read more

দেশে সব শয়তানি কাজের শুরু আ.লীগের আমলে: আইন উপদেষ্টা
দেশে সব শয়তানি কাজের শুরু আ.লীগের আমলে: আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ‘বাংলাদেশে যত খারাপ কাজ, শয়তানি কাজ, সেটা প্রথম আওয়ামী লীগ আমলে শুরু হয়েছে, ১৯৭৩ Read more

বিটিভিকে জনগণের আস্থাভাজন করা এখন চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী
বিটিভিকে জনগণের আস্থাভাজন করা এখন চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, বাংলাদেশ টেলিভিশন এতো বড় একটি প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানের প্রতি মানুষের Read more

ফের চ্যাম্পিয়ন হওয়ার দ্বারপ্রান্তে গণ বিশ্ববিদ্যালয়
ফের চ্যাম্পিয়ন হওয়ার দ্বারপ্রান্তে গণ বিশ্ববিদ্যালয়

জাতীয় ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ইস্পাহানি-প্রথম আলো আন্ত:বিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়কে ৬-০ গোলের ব্যবধানে পরাজিত করে ফাইনালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন