চীনা তৈরি চেংডু জে-১০সি যুদ্ধবিমান কিনবে বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী। এটি দেশটির প্রথম অ-পশ্চিমা বিমান ক্রয় চুক্তি।দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে জনবহুল দেশটি সাম্প্রতিক বছরগুলোতে পুরাতন সামরিক সরঞ্জাম আধুনিকীকরণ এবং প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করার প্রচেষ্টা শুরু করেছে। এই প্রচেষ্টার অংশ হিসেবে ফরাসি রাফাল যুদ্ধবিমানও কেনা হবে।প্রতিরক্ষামন্ত্রী সাজাফ্রি সাজামসোয়েদিন এই সপ্তাহের শুরুতে সাংবাদিকদের বলেছিলেন, চীনা যুদ্ধবিমানগুলো শিগিগিরই জাকার্তার ওপর দিয়ে উড়বে।অর্থমন্ত্রী পূর্বায় যুধি সাদেও নিশ্চিত করেছেন, তার মন্ত্রণালয় বিমান কেনার জন্য প্রায় ৯ বিলিয়ন ডলারের বাজেটে সম্মত হয়েছে।গত মে মাসে ভারত-পাকিস্তান সংঘর্ষের সময় ভারতীয় বিমান বাহিনীর বেশ কয়েকটি ফরাসি-নির্মিত রাফায়েল জেট ভূপাতিত করার জন্য পাকিস্তান জে-১০সি বিমান ব্যবহার করার পর সম্প্রতি চীনা যুদ্ধবিমানগুলো আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করে।ইন্দোনেশিয়া এই যুদ্ধবিমান কেনার পরিকল্পনার কথা গত মাসে প্রথম প্রচার করে। প্রাথমিক প্রতিবেদনে ক্রয়ের সংখ্যা ৪২টি বলে উল্লেখ করা হয়।ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আরব নিউজের মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।প্রতিরক্ষা বিশেষজ্ঞ কনি রাহাকুন্দিনি বাক্রি বলেছেন, ইন্দোনেশিয়া প্রথম অ-পশ্চিমা বিমান ক্রয় চুক্তির মাধ্যমে তার ‘মুক্ত ও সক্রিয়’ পররাষ্ট্রনীতি অনুশীলন করছে।শনিবার তিনি আরব নিউজকে বলেন, ‘ইন্দোনেশিয়ার জন্য এটি জোট পরিবর্তনের বিষয়ে নয় … এটি কৌশলগত বিকল্পগুলো সম্প্রসারণের বিষয়।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ১০ ফিলিস্তিনির
গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ১০ ফিলিস্তিনির

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় আরও ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম Read more

শ্রীনগরে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না, হোটেল মালিককে জরিমানা
শ্রীনগরে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না, হোটেল মালিককে জরিমানা

মুন্সীগঞ্জের শ্রীনগরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের দায়ে একটি হোটেলকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা Read more

যুক্তরাষ্ট্রে নির্বিচার গুলিতে নিহত ৪
যুক্তরাষ্ট্রে নির্বিচার গুলিতে নিহত ৪

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে নির্বিচার গুলির এক ঘটনায় চারজন নিহত  হয়েছেন। এ ঘটনায় ও আরও ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে Read more

দানব থেকে দেশের মানুষ আজ মুক্ত: রুহুল কবির রিজভী
দানব থেকে দেশের মানুষ আজ মুক্ত: রুহুল কবির রিজভী

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, ২৭ আগস্ট বুধবার দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দেওয়ানগঞ্জ উপজেলা ও পৌর Read more

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।রোববার (১৪ ডিসেম্বর) সকাল Read more

জাতিসংঘ সম্মেলনের আগে রোহিঙ্গাদের তিন দাবি
জাতিসংঘ সম্মেলনের আগে রোহিঙ্গাদের তিন দাবি

মিয়ানমারের রাখাইনে সেনা জান্তা ও আরাকান আর্মীর গণহত্যা বন্ধ এবং নিরাপদ-মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে কক্সবাজারের উখিয়ায় সমাবেশ করেছেন রোহিঙ্গারা।শনিবার (২৭ সেপ্টেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন