টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।মামলার শিকার সাংবাদিক আতিফ রাসেল (মো. রাসেল মিয়া) উপজেলার মাটিকাটা গ্রামের বাসিন্দা। তিনি অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা এডিশন’-এর টাঙ্গাইল জেলা প্রতিনিধি এবং ‘প্রতিদিনের বাংলাদেশ’-এর ভূঞাপুর প্রতিনিধি হিসেবে কর্মরত।জানা যায়, গত ১৩ মার্চ নিকরাইল ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ তুলে ‘বাংলা এডিশন’-এ একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সরকারিভাবে প্রতি কার্ডধারীর জন্য ১০ কেজি চাল বরাদ্দ থাকলেও বাস্তবে তা কম দেওয়া হচ্ছে। চাল বিতরণের সময় একটি নির্দিষ্ট পাত্রে মাপার পর সেখান থেকে হাত দিয়ে কিছু অংশ সরিয়ে রাখা হচ্ছে বলে সুবিধাভোগীরা অভিযোগ করেন। পরবর্তীতে ওজন করে দেখা যায়, বরাদ্দকৃত চালের বিপরীতে প্রায় সাড়ে ৮ কেজির মতো চাল পাওয়া যাচ্ছে।এই প্রতিবেদন প্রকাশের পর নিকরাইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (১) রাশিদুল ইসলাম ফকির সংবাদটিকে ‘অপপ্রচার’ দাবি করে ভূঞাপুর থানায় সাংবাদিক আতিফ রাসেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। রাশিদুল ইসলাম ফকির বলেন, “চাল কম দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।”অন্যদিকে সাংবাদিক আতিফ রাসেল বলেন, “সরেজমিনে তদন্ত ও ভুক্তভোগীদের বক্তব্যের ভিত্তিতেই বস্তুনিষ্ঠ প্রতিবেদনটি করা হয়েছে। এ সংক্রান্ত সকল প্রমাণ ও ডকুমেন্টস আমার কাছে সংরক্ষিত রয়েছে।”এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাব্বির হোসেন জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাংবাদিকরা দেশের জনগণের মুখপাত্র: প্রেস কাউন্সিল চেয়ারম্যান
সাংবাদিকরা দেশের জনগণের মুখপাত্র: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

চাঁদপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ Read more

বেপরোয়া রুপসা কেড়ে নিলো ছাত্রীর প্রাণ, সড়ক অবরোধ
বেপরোয়া রুপসা কেড়ে নিলো ছাত্রীর প্রাণ, সড়ক অবরোধ

যশোরে বেপরোয়া রুপসা পরিবহনের একটি বাসের ধাক্কায় মাদ্রাসা ছাত্রী উর্মি খাতুনের (১৪) মৃত্যু হয়েছে। বুধবার (৯ এপ্রিল) সদর উপজেলার চুড়ামনকাটি Read more

জামায়াতের কর্মীসভায় নিষিদ্ধ সংগঠনের নেতা
জামায়াতের কর্মীসভায় নিষিদ্ধ সংগঠনের নেতা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতের কর্মী সভায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকে দেখা গেছে। এমনই একটি ছবি মঙ্গলবার (১৭ জুন) ফেসবুকে পাওয়া যায়।উল্লাপাড়া Read more

মুন্সিগঞ্জে পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
মুন্সিগঞ্জে পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশের ক্যাম্পে জলদস্যুতার হামলার ঘটনায় দ্রুত যৌথ বাহিনী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।মঙ্গলবার (২৬ Read more

উল্লাপাড়ায় সরকারি ভবনে জামায়াতের অফিস, মালিকানা নিয়ে ধোঁয়াশা
উল্লাপাড়ায় সরকারি ভবনে জামায়াতের অফিস, মালিকানা নিয়ে ধোঁয়াশা

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভায় অবস্থিত একটি পরিত্যক্ত ভবনকে কেন্দ্র করে সম্প্রতি ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ভবনটি বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ Read more

বিরামপুরে যুবদল নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ
বিরামপুরে যুবদল নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ

দিনাজপুরের বিরামপুরে গৃহবধূকে (৩৫) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন।মঙ্গলবার (২১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন