‎“এই বিদায়ে কোনো দুঃখ নেই, কারণ আমরা আল্লাহর সন্তুষ্টির পথে আলাদা হচ্ছি। আল্লাহ আমাদের আবার একত্র করুন জান্নাতুল ফেরদৌসে।” — এই আবেগঘন উদ্ধৃতি দিয়েই শুরু হয় শহীদ ইকবাল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা তাওহিদুল ইসলাম সাহেবের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। দীর্ঘ ৯ বছর সততা ও আন্তরিকতাকে সঙ্গ দিয়ে ইমামতির দায়িত্ব পালন করেছেন তিনি।‎শনিবার (১ নভেম্বর ) সকাল ৯টায় তার বিদায় উপলক্ষে সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করেন এলাকার যুব সমাজ। এতে এলাকাবাসী কান্নাভেজা চোখে ফুলেল ভালোবাসায় বিদায় জানান এই আলেমকে।‎জানা গেছে, মাওলানা তাওহিদুল ইসলাম শুধুই মসজিদের ইমাম ছিলেন না; ছিলেন এলাকার ধর্মীয়, সামাজিক ও নৈতিক জাগরণের এক বাতিঘর। সুমধুর ক্বেরাত, হৃদয়ছোঁয়া খুতবা এবং বিনয়ী আচরণ দিয়ে তিনি এলাকার সব শ্রেণির মানুষের মনে স্থায়ী জায়গা করে নেন স্বল্প সময়েই। নারী-পুরুষ, ছোট থেকে বড় সব বয়সী মানুষের মধ্যে ছড়িয়ে দেন ইসলামের শিক্ষার আলো।‎‎বিশেষ করে তরুণ প্রজন্মকে ইসলামি আদর্শে উদ্বুদ্ধ করতে তার ভূমিকা অনন্য। তার শিক্ষাদান, উপদেশ ও জীবনদর্শন এলাকার ধর্মপ্রাণ মানুষকে উৎসাহিত করেছে সঠিক পথে চলতে। তাই বিদায়ের মুহূর্তে আবেগ সংবরণ করতে পারেননি কেউই। মসজিদের আঙিনা জুড়ে ছিল শত মানুষের কান্না, শ্রদ্ধা ও ভালোবাসার এক অপূর্ব সমারোহ।‎‎বিদায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন, বিভিন্ন মসজিদের ইমাম ও মোল্লাপাড়া এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালকসহ মসজিদ কমিটির অনেকে। বক্তারা বলেন, “মাওলানা তাওহিদুল ইসলামের মতো আলেম বর্তমান সমাজে বিরল। তার খেদমত, ইলম ও আখলাক সত্যিই অনুকরণীয়। তিনি আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন।”‎‎অনুষ্ঠানে বক্তারা বলেন, “তিনি শুধু একজন ইমাম ছিলেন না, ছিলেন নৈতিক অভিভাবক। তার অবদান এলাকার জন্য এক অমূল্য ধন। তিনি ছিলেন আমাদের আলোর দিশারী।”‎বিদায়ের সময় ফুল দিয়ে সাজানো একটি গাড়িতে সম্মানের সঙ্গে মাওলানা তাওহিদুল ইসলামকে বিদায় জানান এলাকাবাসী।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে আগুন
নাটোরে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে আগুন

পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে হঠাৎ আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৪টার দিকে ট্রেনটি নাটোরের Read more

ফিরে এসেছে আটক অভিযাত্রীদের প্রথম ভাগ, জানালেন ভয়াবহ অভিজ্ঞতা
ফিরে এসেছে আটক অভিযাত্রীদের প্রথম ভাগ, জানালেন ভয়াবহ অভিজ্ঞতা

স্পেনে ফিরে এসে ভয়াবহ এবং তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন গাজামুখী ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক অভিযাত্রীদের একাংশ। সোমবার (৬ অক্টোবর) Read more

বিশিষ্ট অভিনেতা শামস সুমন মারা গেছেন
বিশিষ্ট অভিনেতা শামস সুমন মারা গেছেন

মঞ্চ থেকে ছোটপর্দা কিংবা বড়পর্দা দাপিয়ে বেড়ানো একসময়ের জনপ্রিয় অভিনেতা শামস সুমন মারা গেছেন। মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে Read more

শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিন গ্রেপ্তার
শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিন গ্রেপ্তার

চট্টগ্রামের বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিন গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১০ মে) রাত সাড়ে ১০টায় চট্টগ্রামের বাকলিয়া Read more

চারদিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি
চারদিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

চার দিনের সরকারি সফরে আগামী বৃহস্পতিবার (৬ নভেম্বর) পাবনা সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত বুধবার (২৯ অক্টোবর) রাষ্ট্রপতির প্রটোকল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন