মর্যাদাপূর্ণ ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ নিতে ৯ জুন লন্ডন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তাঁর সফরকে সরকারি সফর হিসেবে ঘোষণা করেছে যুক্তরাজ্য। সফরে তিনি রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছাড়াও দ্বিপক্ষীয় বৈঠক করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে। বৈঠকে পাচার হওয়া অর্থ ফেরতে লন্ডনের সহায়তা চাইবে ঢাকা।চার দিনের সফর শেষ করে ১৩ জুন ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধান উপদেষ্টা। ১৪ জুন সকালে তাঁর ঢাকা থাকার কথা রয়েছে। ১১ জুন লন্ডনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে কিয়ার স্টারমারের সঙ্গে ড. ইউনূসের শীর্ষ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক হবে। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন অংশীদারত্বসহ দ্বিপক্ষীয় সহযোগিতার নানা বিষয় নিয়ে আলোচনা হবে। পতিত আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থের অন্যতম প্রধান গন্তব্য ছিল যুক্তরাজ্য। বৈঠকে পাচার হওয়া অর্থ ফেরতের বিষয়টিও আলোচনায় আসতে পারে। এ ছাড়া বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণসহ সংস্কার কার্যক্রমে অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাজ্যের রাজনৈতিক সমর্থনের বিষয়টি গুরুত্ব পাবে। বিশেষ করে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের নৃশংসতার বিচার, সংস্কার এবং নির্বাচনের পরিক্রমায় এগিয়ে যাওয়ার উদ্যোগে যুক্তরাজ্যের সমর্থনের বিষয়টি আলোচনায় আসতে পারে।১২ জুন বাকিংহাম প্রাসাদে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন ড. ইউনূস। ওইদিন বিকেলে সেন্ট জেমস প্রাসাদে রাজা তৃতীয় চার্লসের হাত থেকে কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড নেবেন তিনি। প্রধান উপদেষ্টা লন্ডন সফরের সময় ১১ জুন যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউজ আয়োজিত এক সংলাপে অংশ নেবেন। ওই সংলাপের প্রতিপাদ্য ‘বাংলাদেশের ভবিষ্যতের পথে চ্যালেঞ্জ ও সম্ভাবনা’।যুক্তরাজ্যের দাতব্য প্রতিষ্ঠান কিংস ফাউন্ডেশন গত বছর কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড চালু করেছে। ২০২৪ সালে এই পুরস্কার পেয়েছিলেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন।সফরের সঙ্গে জড়িত সরকারি একাধিক কর্মকর্তা বলেন, ড. ইউনূসের লন্ডন সফর ঘিরে বেশ আলোচনা শুরু হয়েছে। কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে সেখানে অবস্থান করছেন। সেখানে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা নিয়েও গুঞ্জন রয়েছে। জানা গেছে, প্রধান উপদেষ্টার সফরে একটা ‘উইন্ডো’ রাখা হতে পারে, যদি তারেক রহমান চান তাহলে যাতে বৈঠক হয়।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গলাচিপায় জ্বালানি সংকটে ভোগান্তি
গলাচিপায় জ্বালানি সংকটে ভোগান্তি

পেট্রল ও অকটেন সংকট তীব্র আকার ধারণ করায় পটুয়াখালীর গলাচিপায় জ্বালানি নিতে গাড়ির কাগজ যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। যাদের গাড়ির Read more

ভারতে বিমান বিধ্বস্তে অলৌকিকভাবে বেঁচে গেলেন এক যুবক
ভারতে বিমান বিধ্বস্তে অলৌকিকভাবে বেঁচে গেলেন এক যুবক

ভারতের গুজরাটের আহমেদাবাদে ২৪২ আরোহী নিয়ে বিধ্বস্ত হয় দেশটির বেসরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১৭১। আহমেদাবাদ পুলিশের বরাত Read more

দেওয়ানগঞ্জে জিঞ্জিরাম নদীতে সেতুর অভাবে দুর্ভোগ এলাকাবাসীর
দেওয়ানগঞ্জে জিঞ্জিরাম নদীতে সেতুর অভাবে দুর্ভোগ এলাকাবাসীর

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙা ইউনিয়নের চর হাতিভাঙাসহ কয়েকটি গ্রাম চারদিকে নদীবেষ্টিত একটি অঞ্চল। শিক্ষা, চিকিৎসা, প্রশাসনিক কাজ কিংবা হাঁট-বাজারের উদ্দেশ্যে Read more

অস্ত্র মামলায় সুব্রত বাইন কারাগারে
অস্ত্র মামলায় সুব্রত বাইন কারাগারে

রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের হওয়া অস্ত্র আইনের একটি মামলায় রিমান্ড শেষে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সুব্রত বাইন ওরফে ফতেহ আলীকে Read more

মঙ্গলবার বাজারে আসছে নতুন ১০০ টাকার নোট
মঙ্গলবার বাজারে আসছে নতুন ১০০ টাকার নোট

আগামী মঙ্গলবার থেকে বাজারে ১০০ টাকার নতুন নোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।রবিবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পরিচালক নুরুন্নাহার স্বাক্ষরিত Read more

শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের হানা, মিলল চাঞ্চল্যকর অনিয়ম
শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের হানা, মিলল চাঞ্চল্যকর অনিয়ম

গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন অনিয়মের অভিযোগে হটলাইনে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বুধবার সকাল থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন