পূর্ণাঙ্গ খেলার স্টেডিয়াম নির্মাণ, সুইমিং পুল, জিমনেসিয়াম ও বাৎসরিক খেলায় পর্যাপ্ত বাজেট প্রদান-সহ চার দাবিতে স্মারকলিপি দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বরাত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন ‘আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোট’ প্লাটফর্মের সংগঠক ও শিক্ষার্থীরা।স্মারকলিপি সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম শিক্ষাঙ্গন হলেও শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রয়োজনীয় ক্রীড়া-সংস্কৃতি অবকাঠামো এখনও যথাযথভাবে গড়ে ওঠেনি। বিশ্ববিদ্যালয়ে মানসম্মত পূর্ণাঙ্গ খেলার মাঠ ও সুইমিং পুল না থাকায় শিক্ষার্থীরা নিয়মিত ক্রীড়া চর্চার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।এতে বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ খেলার স্টেডিয়াম ও সুইমিং পুল নির্মাণের বাজেট প্রদান, যেখানে ফুটবল, ক্রিকেট, সাতার ও অ্যাথলেটিক্সসহ বিভিন্ন আউটডোর খেলার উপযোগী ব্যবস্থা করা এবং খেলাধুলা ও জিমনেসিয়ামের জন্য আধুনিক ক্রীড়া সরঞ্জাম যেমন ট্রেডমিল, মাল্টি-জিম সেট, ডাম্বেল, বেঞ্চ প্রেস, যোগম্যাট ইত্যাদি সরবরাহে পর্যাপ্ত বাজেট বরাদ্দের দাবি জানানো হয়।আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোটের উদ্দোক্তা এস এম সুইট বলেন, ‘অবকাঠামোগত সীমাবদ্ধতা ও বাজেট ঘাটতির কারণে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কার্যক্রম দিন দিন নিস্তেজ হয়ে পড়ছে। প্রশাসনের প্রতি আমাদের আহ্বান— শিক্ষার্থীদের এই ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা।’স্মারকলিপি গ্রহন শেষে উপাচার্য বলেন, ‘আমাদের খেলার মাঠকে স্টেডিয়ামে রুপান্তর এবং সুইমিংপুল নির্মাণের ব্যাপারে শিক্ষার্থীদের স্মারকলিপি মাননীয় ক্রীড়া উপদেষ্টা বরাবর পাঠানোর ব্যবস্থা করবো। জিমনেসিয়াম সরঞ্জাম উন্নয়নের জন্য ইতোমধ্যে আমি বলে দিয়েছি।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকার বিভিন্ন স্থানে গ্যাসের গন্ধ, আতঙ্কিত না হতে পরামর্শ তিতাসের
ঢাকার বিভিন্ন স্থানে গ্যাসের গন্ধ, আতঙ্কিত না হতে পরামর্শ তিতাসের

রাজধানীর বিভিন্ন স্থানের বাতাসে গ্যাসের তীব্র গন্ধ পাওয়া যাচ্ছে। এতে আতঙ্কিত হয়ে পড়ছেন সংশ্লিষ্ট এলাকার অনেকে। তবে এই ঘটনায় জনসাধারণকে Read more

ধোঁয়াশায় ঘেরা সাত কলেজের ভবিষ্যৎ, বাড়ছে জটিলতা
ধোঁয়াশায় ঘেরা সাত কলেজের ভবিষ্যৎ, বাড়ছে জটিলতা

রাজধানীর সাত সরকারি কলেজের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কলেজগুলো নিয়ে বিশ্ববিদ্যালয় গঠন করার ঘোষণা দিলেও এবার তা বাস্তবায়ন করা Read more

নান্দাইলে ২৫ বছর ধরে শিকলে বাঁধা হারুন
নান্দাইলে ২৫ বছর ধরে শিকলে বাঁধা হারুন

দীর্ঘ পচিঁশ বছর ধরে শিকলে বাধাঁ অবস্থায় মানবেতর দিন কাটছে মানসিক ভারসাম্যহীন হারুনের (৪২)। অর্থাভাবে চিকিৎসা করাতে না পারায় দিনদিন Read more

মৃত্যুর ১১ দিন পর নিজ গ্রামের মাটিতে চিরনিদ্রায় ইতালি প্রবাসী
মৃত্যুর ১১ দিন পর নিজ গ্রামের মাটিতে চিরনিদ্রায় ইতালি প্রবাসী

জন্মভূমির মাটিতে চিরনিদ্রায় শায়িত হলেন জীবিকার সন্ধানে সুদূর ইতালিতে পাড়ি জমানো প্রবাসী মো. আলী আজগর মন্টু। কিন্তু প্রবাসে তার জীবনাবসান Read more

মস্কোতে হামলা চালানো উচিত নয় ইউক্রেনের : ট্রাম্প
মস্কোতে হামলা চালানো উচিত নয় ইউক্রেনের : ট্রাম্প

রাশিয়ার রাজধানী মস্কোতে হামলা চালানো উচিত নয় ইউক্রেনের। এমনটাই বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক Read more

আমাদের আন্দোলন ছিনতাই হয়ে গেছে: নেপালের জেন জি
আমাদের আন্দোলন ছিনতাই হয়ে গেছে: নেপালের জেন জি

নেপালে ব্যাপক দুর্নীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞার বিরুদ্ধে জেন-জির শুরু হওয়া শান্তিপূর্ণ প্রতিবাদে তীব্র আকার ধারণ করে, যা অগ্নিসংযোগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন