গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় টেকনো টেক্সটাইল মিলে কর্মরত এক শ্রমিকের লাশ মিলের টয়লেট থেকে উদ্ধার করেছে পুলিশ।রবিবার (৬ এপ্রিল) দুপুরে মিলের টয়লেটে শ্রমিকের মরদেহ দেখতে পায় সহকর্মীরা। বিষয়টি কর্তৃপক্ষকে জানালে, পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।নিহত শ্রমিকের নাম আলী আকবর (৩৫)। তিনি চুয়াডাঙ্গার বিষ্ণুপুর এলাকার আসান মণ্ডলের ছেলে।কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মো. হযরত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে টেকনো টেক্সটাইল মিলে টয়লেট থেকে শ্রমিক আলী আকবরের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুনারুঘাটে নিখোঁজ যুবকের লাশ মিলল চা-বাগানের মাটি খুঁড়ে
চুনারুঘাটে নিখোঁজ যুবকের লাশ মিলল চা-বাগানের মাটি খুঁড়ে

নিখোঁজের ৭ দিন পর চুনারুঘাটের কাপাইছড়া চাবাগানের গহীন জঙ্গল থেকে বালি খুঁড়ে লিটন মিয়া (৩৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার Read more

মোবাইল ফোন ব্যবহার গ্রামে বেশি, শহরে কম
মোবাইল ফোন ব্যবহার গ্রামে বেশি, শহরে কম

শহর অঞ্চলের চেয়ে গ্রাম পর্যায়ে মোবাইল ফোন ব্যবহারকারীর হার বেশি। গ্রামের ৯৮ দশমিক ৩ শতাংশ খানা বা পরিবারে এক বা Read more

রংপুরে মহানবী (সা.)–কে কটূক্তির অভিযোগে যুবক আটক
রংপুরে মহানবী (সা.)–কে কটূক্তির অভিযোগে যুবক আটক

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে শ্রী রঞ্জন রায় (১৯) Read more

সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্ঠে যুবকের মৃত্যু
সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্ঠে যুবকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে রান্না ঘরে বিদ্যুতের তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আলী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৬ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন