জুলাই-আগস্টে চানখারপুলে আনাসসহ ৬ জনকে হত্যার মামলায় পুলিশ সদস্য আরশাদ, সুজন, ইমন, নাসিরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০ টায় তাদের কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ মামলায় আজ আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের কথা থাকলেও সময় নেবে প্রসিকিউশন।এর আগে, সোমবার এ মামলার চূড়ান্ত অভিযোগ প্রসিকিউশনের হাতে জমা দেয় তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর জানান ৯০ পৃষ্ঠার এ তদন্ত প্রতিবেদন ১৯৫ দিনের তদন্ত শেষে গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। ঘটনার সময়কাল ছিল ১ জুলাই থেকে ৫ আগস্ট। এ মামলায় পলাতক রয়েছেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আরও কয়েকজন।তদন্তে উঠে এসেছে, পলাতক আসামি হাবিবুর রহমানসহ অন্যান্য আসামিরা ঘটনাস্থলে সরাসরি উপস্থিত ছিলেন অথবা তা তত্ত্বাবধান করেছেন। তারা অধীনস্থদের নির্দেশ প্রদান, সহযোগিতা ও সহায়তার মাধ্যমে এই হত্যাকাণ্ড সংঘটনে ভূমিকা রাখেন। এছাড়া তারা এসব অপরাধ সংঘটন থেকে অধীনস্থদের বিরত রাখেননি বা পরবর্তী সময়ে কোনো ব্যবস্থাও নেননি। এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য হয় এবং তা শাস্তিযোগ্য অপরাধ।চিফ প্রসিকিউটর জানান, তদন্ত প্রতিবেদন অনুযায়ী মোট ৭৯ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে। প্রতিবেদনে সংযুক্ত আছে ১৯টি ভিডিও, ১১টি পত্রিকার প্রতিবেদন, ২টি অডিও, ১১টি বই ও রিপোর্ট এবং ৬টি মৃত্যু সনদ।প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট সকালে ঢাকা মহানগরীর শাহবাগের মধ্য দিয়ে গণভবনের দিকে বিক্ষোভকারীদের অগ্রসর হওয়া ঠেকাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের ইউনিটগুলোকে চাঁনখারপুল এলাকায় মোতায়েন করা হয়। প্রাথমিকভাবে আইন প্রয়োগকারী সংস্থাগুলো জনতাকে ছত্রভঙ্গ করার জন্য কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড এবং রাবার বুলেট ব্যবহার করে। তবে আর্মড পুলিশ ব্যাটালিয়নের কনস্টেবল মো. সুজন হোসেনসহ কিছু অফিসার নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে নির্বিচারে তাজা গুলি চালান, যার ফলে বেশ কয়েকজন হতাহত হন। এতে শাহরিয়ার খান আনাস, শেখ মাহদি হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক এবং মানিক মিয়া শাহরিক নিহত হন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের জনগণ বিশ্ব থেকে বিচ্ছিন্ন যে কারণে
ইরানের জনগণ বিশ্ব থেকে বিচ্ছিন্ন যে কারণে

বিশ্বব্যাপী ইন্টারনেট অ্যাক্সেস থেকে ৬০ ঘণ্টা ধরে বিচ্ছিন্ন রয়েছে ইরান। ইন্টারনেট সংযোগ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান নেটব্লকস এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক টিভি চ্যানেল Read more

শেরপুরে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও পাওয়ার টিলার জব্দ
শেরপুরে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও পাওয়ার টিলার জব্দ

শেরপুরের নালিতাবাড়ীতে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ৯৮৮টি ভারতীয় শাড়ি ও একটি পাওয়ার টিলার জব্দ করেছে।ময়মনসিংহ ৩৯ বিজিবির Read more

বাড়তে পারে দিনের তাপমাত্রা, নেই বৃষ্টির সম্ভাবনা
বাড়তে পারে দিনের তাপমাত্রা, নেই বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।মঙ্গলবার (২৬ Read more

শাপলা মার্কা নাকি আমাদেরকে দেওয়া হবে না: হাসনাত আবদুল্লাহ
শাপলা মার্কা নাকি আমাদেরকে দেওয়া হবে না: হাসনাত আবদুল্লাহ

আমাদের নির্বাচন কমিশন বলে দিয়েছে শাপলা মার্কা নাকি আমাদের দেওয়া হবে না। আপনারা জেনে থাকবেন, তারা মিটিং করেছে আজকে, কিন্তু Read more

সুনামগঞ্জ সীমান্তে চেলা নদী থেকে দুই বাংলাদেশিকে ধরে নিল বিএসএফ
সুনামগঞ্জ সীমান্তে চেলা নদী থেকে দুই বাংলাদেশিকে ধরে নিল বিএসএফ

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তবর্তী চেলা নদী থেকে বালি উত্তোলনের সময় ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ) দুইজন শ্রমিককে ধরে নিয়ে গেছে। সোমবার (২১ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন