চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ২৬ পদের মধ্যে ২৪টিতেই জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের শিক্ষার্থীরা।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোর ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দি কর্তৃক ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।ঘোষিত ফলাফল অনুযায়ী, ভিপি পদে শিবিরের ইব্রাহিম রনি ৭ হাজার ৯৮৩ ভোট পেয়েছেন, জিএস পদে সাঈদ বিন হাবিব ৮ হাজার ৩১ ভোট পেয়েছেন। এজিএস পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের আইয়ুবুর রহমান তৌফিক ৭ হাজার ১৪ ভোট পেয়ে বিজয় অর্জন করেছেন।ছাত্রশিবির সমর্থিত প্যানেলের বাইরে থেকে দুটি পদে জয় পেয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। তারা হলেন—সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রদল সমর্থিত আইয়ুবুর রহমান তৌফিক এবং সহখেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে তামান্না মাহবুব প্রীতি।ছাত্রশিবিরের প্যানেলের নির্বাচিত বাকিরা হলেন—খেলাধুলা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ শাওন, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে হারেসুল, সহসাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে জিহাদ হোসাইন, দপ্তর সম্পাদক পদে আব্দুল্লাহ আল নোমান, সহদপ্তর সম্পাদক পদে জান্নাতুল আদন নুসরাত, ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক পদে নাহিমা আক্তার দীপা, সহছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক পদে জান্নাতুল ফেরদাউস রিতা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মাহবুবুর রহমান নির্বাচিত হয়েছেন।এ ছাড়া, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক পদে তানভীর আনজুম শোভন, সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে তাহসিনা রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে আফনান হাসান ইমরান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে মোনায়েম শরীফ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মেহেদী হাসান সোহান, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে ইসহাক ভূঁইয়া, সহযোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে ওবায়দুল সালমান, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে তাওহিদ রাব্বি, পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে মাসুম বিল্লাহ নির্বাচিত হয়েছেন।সদস্য পদে নির্বাচিত হয়েছেন—জান্নাতুল ফেরদাউস সানজিদা, আকাশ দাস, সালমান ফারসি, সোহানুর রহমান ও আদনান শরীফ।বুধবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। ভোট কাস্ট হয়েছে ৬৫ শতাংশ। চাকসুর ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৪১৫ জন প্রার্থী, আর হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য লড়েছিলেন ৪৯৩ জন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সরকার সব ব্যবস্থা নিয়েছে’
‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সরকার সব ব্যবস্থা নিয়েছে’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সরকার সব ব্যবস্থাই নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব Read more

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভারতের অরুণাচলের ইউপিয়ায় ২-১ গোলে নেপালকে হারিয়েছে বাংলাদেশ। আগামী পরশু Read more

কাল শুরু বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ
কাল শুরু বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগামীকাল (বৃহস্পতিবার) মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক Read more

জুলাই হত্যা মামলায় ট্রাইব্যুনালে প্রথম জামিন পেলেন আ.লীগ নেতা হুমায়ুন
জুলাই হত্যা মামলায় ট্রাইব্যুনালে প্রথম জামিন পেলেন আ.লীগ নেতা হুমায়ুন

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় হুমায়ুন কবির পাটোয়ারী নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে জামিন দিয়েছেন ট্রাইব্যুনাল। জুলাই গণহত্যা Read more

আ.লীগ নিষিদ্ধকরণ ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে বিক্ষোভ মিছিল
আ.লীগ নিষিদ্ধকরণ ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে বিক্ষোভ মিছিল

জুলাই গণঅভ্যুত্থানের নৃশংস হত্যাযজ্ঞের বিচার, রাষ্ট্রদ্রোহী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ও জুলাইয়ে ঘোষণাপত্র প্রকাশের দাবিতে সোমবার( ২১ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জ চিটাগাংরোড ঢাকা Read more

সাফারি পার্কে অনুপ্রবেশ, ১১ জন তরুণকে আটক করে পুলিশের হাতে সোপর্দ
সাফারি পার্কে অনুপ্রবেশ, ১১ জন তরুণকে আটক করে পুলিশের হাতে সোপর্দ

গাজীপুর সাফারি পার্কে মধ্যরাতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ১১ জনকে আটক করেছে পার্ক কর্তৃপক্ষ। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।শনিবার (২৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন