বিশ্বকাপ বাছাইয়ে গত মাসে মাঠের লড়াইয়ে ব্রাজিলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল আর্জেন্টিনা। তবে সেই ঐতিহাসিক জয় এখন রীতিমতো বিতর্কে ঢাকা পড়তে চলেছে। ম্যাচ চলাকালে গ্যালারিতে আর্জেন্টাইন সমর্থকদের বর্ণবিদ্বেষী স্লোগান ও অশোভন আচরণের অভিযোগ তুলেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। অভিযোগ প্রমাণিত হলে বড় ধরনের শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এবং মেসিরা। সিবিএফ জানিয়েছে, ম্যাচের সময় এক আর্জেন্টাইন দর্শক ব্রাজিলিয়ান সমর্থকদের উদ্দেশ্যে বানরের মতো অঙ্গভঙ্গি করেন এবং অবমাননাকর শব্দ ছুড়ে দেন। ঘটনাটি মোবাইলে ধারণ করেছেন এক ব্রাজিলিয়ান সমর্থক, যা এখন অভিযোগের প্রাথমিক প্রমাণ হিসেবে উপস্থাপন করা হতে পারে।ব্রাজিলিয়ান ফুটবল কর্মকর্তারা বিষয়টি ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর কথা ভাবছেন। অভিযোগ জমা পড়লে ফিফা গঠন করবে তদন্ত কমিটি। বিষয়টি প্রমাণিত হলে আর্জেন্টিনা দলের বিরুদ্ধে নেওয়া হতে পারে কড়া শাস্তিমূলক ব্যবস্থা।ফিফা অতীতে এমন ঘটনায় স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা কমিয়ে দিয়েছে কিংবা ম্যাচ দর্শকশূন্য মাঠে আয়োজনের নির্দেশ দিয়েছে। এর আগে, ২০২৪ সালে ইকুয়েডর ও উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচে বর্ণবিদ্বেষী স্লোগানের দায়ে মেসিদের এক ম্যাচ ৭৫% দর্শক নিয়ে খেলতে হয়েছিল। এবার অভিযোগ প্রমাণিত হলে হয়তো পুরোপুরি ফাঁকা গ্যালারিতে খেলতে হতে পারে আর্জেন্টিনাকে।বিশেষ করে, আগামী জুনে বিশ্বকাপ বাছাইয়ের ডাবল হেডারে কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হোম ম্যাচ রয়েছে। সেই ম্যাচই দর্শকশূন্য হতে পারে, যদি ফিফা কঠিন সিদ্ধান্ত নেয়।আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ:৪ জুন: চিলির মাঠে আর্জেন্টিনা৯ জুন: কলম্বিয়ার বিপক্ষে, আর্জেন্টিনায়মাঠের পারফরম্যান্সে বিশ্ব মাতানো আর্জেন্টিনার জন্য এই ঘটনা বড় এক কালো দাগ হয়ে থাকতে পারে। শুধু জয় নয়, মাঠের বাইরেও ফুটবল ভদ্রতার খেলাই— সেটাই মনে করিয়ে দিল এই ঘটনা। এখন দেখার বিষয়, সিবিএফ সত্যিই অভিযোগ জমা দেয় কিনা এবং ফিফা কী ধরনের শাস্তির সিদ্ধান্ত নেয়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লোহাগাড়ায় সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
লোহাগাড়ায় সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়ায় অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে আমিরাবাদের বার আউলিয়া ডিগ্রি কলেজের সামনে চট্টগ্রাম-কক্সবাজার Read more

কাশিমপুর-জিরানি সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
কাশিমপুর-জিরানি সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

গাজীপুর সিটি কর্পোরেশনের বাস্তবায়নে কাশিমপুর-জিরানি সড়কে হাতিমারা হাই স্কুল সংলগ্ন অংশসহ বিভিন্ন স্থানে কার্পেটিং ও এইচবিবি দ্বারা রাস্তা মেরামতের কাজ Read more

পাহাড়ের মাটি ইটভাটায়, জরিমানাও যেন ব্যবসার অংশ!
পাহাড়ের মাটি ইটভাটায়, জরিমানাও যেন ব্যবসার অংশ!

চট্টগ্রামের সাতকানিয়ার পশ্চিমাঞ্চলের এওচিয়া ইউনিয়নের ছনখোলা পাহাড় এখন আর আগের মতো সবুজ নয়। একসময় যে পাহাড়ে মানুষজন গরু চরাত, বৃষ্টির Read more

বাইকে ৬৪তম জেলায় ঘুরতে গিয়ে প্রাণ গেল বাকৃবি শিক্ষার্থী ফুয়াদ হাসানের
বাইকে ৬৪তম জেলায় ঘুরতে গিয়ে প্রাণ গেল বাকৃবি শিক্ষার্থী ফুয়াদ হাসানের

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামসুল হক হলের ফুয়াদ হাসান হৃদয় সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোর Read more

লা লিগায় রিয়ালের ছয়ে ছয়
লা লিগায় রিয়ালের ছয়ে ছয়

লা লিগার চলতি মৌসুমে দুরন্ত ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। সর্বশেষ ম্যাচে লেভান্তেকে ৪-১ ব্যবধানে পরাজিত করে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত Read more

ফিলিপাইনে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত
ফিলিপাইনে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দাভাও অক্সিডেন্টাল উপকূলে শক্তিশালী ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। পুরো দেশেই অনুভূত হয়েছে কম্পন।ফিলিপাইনের সরকারি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন