ভোলার তজুমদ্দিনে চাঁদার দাবিতে স্বামীকে আটকে রেখে মারধরের পর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় শ্রমিক দল নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।সোমবার (৩০ জুন) বিকেলে ধর্ষণের শিকার ওই নারীর স্বামী বাদি হয়ে উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন ও তার সহযোগী আলাউদ্দিনসহ ৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে তজুমদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেরণায় ভিকটিমকে পরীক্ষার জন্য ওই দিন রাত ১০টার দিকে ভোলা সদর হাসপাতালে আনা হয়েছে।এর আগে, গেল (২৯ জুন) দুপুরে উপজেলার চাঁদপুর ইউনিয়নের কামারপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।ভুক্তভোগী ওই নারীর স্বামী রুবেল জানান, ‘আমার দুই স্ত্রীর মধ্যে প্রথমজনকে নিয়ে ঢাকায় বসবাস করি। আর দ্বিতীয় স্ত্রী ভোলার তজুমদ্দিনে থাকেন এবং তার সাথে আমার ঝামেলা চলছে। কিছু দিন আগে আমি প্রথম স্ত্রীকে নিয়ে ঢাকা থেকে ভোলায় বেড়াতে আসি। এরপর শনিবার রাতে আমার দ্বিতীয় স্ত্রী আমাকে খবর দিয়ে তার বাসায় ডাকে। আমি সেখানে গেলে শ্রমিক দল নেতা ফরিদ উদ্দিন ও তার সহযোগী আলাউদ্দিনসহ কয়েকজন আমাকে আটকে রেখে মারধর করে। এবং আমার দ্বিতীয় স্ত্রী আমার সংসার করবে না বলে আমার কাছ থেকে ৪ লক্ষ টাকা দাবি করেন ওই নেতা ও তার সহযোগীরা। পরে টাকা না পেয়ে আমাকে আটকে রেখে রাতভর নির্যাতন করে এবং তাদের দাবিকৃত টাকা দিয়ে আমাকে ছাড়ানোর জন্য প্রথম স্ত্রীকে খবর দেয়।’তিনি আরও জানান, ‘পরের দিন সকালে আমার প্রথম স্ত্রী আমাকে ছাড়াতে আসলে তার কাছে ৪ লক্ষ টাকা দাবি করা হয়। চাঁদার টাকা পুরোপুরি না পেয়ে আবার পুনরায় আমার উপর হামলা করা হয়। একপর্যায়ে সকাল ১১টার দিকে আমার প্রথম স্ত্রীকে ওই ঘরে রেখে কয়েকজনকে দিয়ে জোর করে আমাকে বাজারে চা খেতে পাঠায়। পৌঁনে ১ ঘণ্টা পর আমি ফিরে এসে দেখি ওই ঘরের দরজা জানালা বন্ধ। পরে আমি দরজায় নক করলে শ্রমিক দল নেতা ক্ষুব্ধ হয়ে আমাকে ধমক দিয়ে বলেন, “এতো তারাতারি আসলি কেন?” এরপর ঘরের মধ্যে ঢুকে দেখি আমার স্ত্রী কান্নাকাটি করছে এবং তাকে ধর্ষণ করা হয়েছে আমাকে জানায়। পরে ঘটনাটি কাউকে না জানানোর শর্তে দুজনকে মুক্তি দেয় ওই নেতারা।’এদিকে ধর্ষণে শিকার হয়ে ওই নারী রাতে কয়েকবার আত্মহত্যা করার চেষ্টা করলে ঘটনাটি জানাজানি হয়। পরে ভুক্তভোগীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে পুরো ঘটনাটি বললে তজুমদ্দিন থানা পুলিশের একটি টিম গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন।অভিযোগের বিষয়ে জানতে উপজেলা শ্রমিক দল নেতা ফরিদ উদ্দিনকে একাধিকবার ফোন করা হলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।তবে তজুমদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু বলেন, ‘এ ঘটনায় বিএনপির কোনো অঙ্গসংগঠনের নেতাকর্মী জড়িত থাকলে সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’তজুমদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহাব্বত খান বলেন, ‘ভিকটিমের স্বামী বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছেন। এই ঘটনায় সহযোগিতা করা দ্বিতীয় স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বাকি আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাতকানিয়ায় উল্লাসের মিছিল, ‘আ. লীগ গেলি কই’ স্লোগানে মুখর
সাতকানিয়ায় উল্লাসের মিছিল, ‘আ. লীগ গেলি কই’ স্লোগানে মুখর

তীব্র আন্দোলনের চাপে নতিস্বীকার করল অন্তর্বর্তী সরকার। অবশেষে নিষিদ্ধ ঘোষণা করা হলো বাংলাদেশ আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম। শনিবার (১০ মে) Read more

বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন আসিফ মাহমুদ
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন আসিফ মাহমুদ

বাবার ভুলের জন্য ক্ষমা চেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা Read more

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় অটোভ্যানের চালকসহ নিহত ২
চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় অটোভ্যানের চালকসহ নিহত ২

চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কে বাসের ধাক্কায় অ্যটোভ্যানের (পাখিভ্যান) চালকসহ দুজন নিহত হয়েছেন।শুক্রবার (১৮ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার Read more

কিশোরগঞ্জে বিদ্যুতের খুঁটিতে আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা
কিশোরগঞ্জে বিদ্যুতের খুঁটিতে আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা

কিশোরগঞ্জ জেলা শহরের একটি বিদ্যুতের খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বেশ কিছু ডিস এন্টিনার তার পুড়ে গেছে। তবে অল্পের জন্য Read more

নিরাশ হইও না, ধৈর্য থাকলে সফলতা তোমাকে ধরা দিবেই : ধর্ম উপদেষ্টা
নিরাশ হইও না, ধৈর্য থাকলে সফলতা তোমাকে ধরা দিবেই : ধর্ম উপদেষ্টা

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় কোরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামি স্টাডিজের পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) আইআইইউসির সেন্ট্রাল অডিটোরিয়ামে এই পূর্ণমিলনী Read more

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইসলামাবাদ নামক স্থানে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে সরাইল থানা পুলিশ। রবিবার (২০ এপ্রিল) রাতে গোপন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন