ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির রাজনীতিতে বড়সড় আলোড়ন তৈরি হয়েছে। দলীয় কার্যালয়ে প্রকাশ্যে নিজের দলের এক নেতাকে জুতা দিয়ে মারেন খড়্গপুর ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মমতা দাস। মুহূর্তে ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায়, আর তাতে তোলপাড় শুরু হয় সোশ্যাল মিডিয়া ও রাজনৈতিক মহলে।ঘটনার শুরু স্থানীয় এক চাউমিন বিক্রেতাকে ঘিরে। অভিযোগ করা হয়, দোকান বসাতে ওই ব্যক্তির কাছে ১০ হাজার টাকা দাবি করেন মমতা দাস। তবে তিনি এ অভিযোগ অস্বীকার করে বলেন, আসল দোষী দলেরই আরেক নেতা অশোক সিংহ। তার দাবি, ‘অশোক সমাজবিরোধী, বিজেপির কেউই ওকে মানে না।’ অপরদিকে অশোক অভিযোগ করেন, মমতা তোলাবাজি করছিলেন, তিনি প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন।কার্যালয়ের ভেতরেই উত্তেজনা চরমে পৌঁছায়। অশোক জাানন, নারী হওয়ার সুযোগ নিচ্ছে, আমাকে জুতা দিয়ে মারছে। পুলিশ ডাকব।জবাবে মমতার সাফ কথা, আবারও মারব, নিশ্চয়ই মারব।এই প্রকাশ্য দ্বন্দ্বে বিব্রত বিজেপি নেতৃত্ব। জেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়, এমন আচরণ শৃঙ্খলাবদ্ধ দলে চলতে পারে না, সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।ঘটনাটি সামনে আসতেই বিরোধীরা তোপ দাগতে শুরু করেছে। তৃণমূল জেলা সভাপতি সুজয় হাজরা কটাক্ষ করে বলেন, বিজেপি নেতারাই তোলাবাজ, ভাগাভাগি নিয়েই মারামারি হচ্ছে।কয়েক মাস আগেই তৃণমূল নেত্রী বেবি কোলের রাস্তায় প্রকাশ্যে এক বৃদ্ধকে মারধরের ঘটনা নিয়ে বিজেপি সরব হয়েছিল। এবার একই ঘটনার প্রতিচ্ছবি বিজেপির ঘরেই দেখা যাচ্ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় আরও ২৬ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল
গাজায় আরও ২৬ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল

ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন ২৬ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও অন্তত Read more

ওসমা হাদির মৃত্যুতে কমনওয়েলথের শোক প্রকাশ
ওসমা হাদির মৃত্যুতে কমনওয়েলথের শোক প্রকাশ

জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে শোক জানিয়েছে কমনওয়েলথ। আজ শনিবার (২০ ডিসেম্বর) সংস্থার Read more

মরক্কোতে আকস্মিক বন্যায় ৩৭ জনের প্রাণহানি
মরক্কোতে আকস্মিক বন্যায় ৩৭ জনের প্রাণহানি

মরক্কোর আটলান্টিক উপকূলীয় প্রদেশ সাফিতে মুষলধারে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৩৭ জনের প্রাণহানি ঘটেছে। সোমবার (১৪ ডিসেম্বর) মরক্কোর রাষ্ট্রীয় Read more

কাশ্মীরে হামলার ঘটনায় নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
কাশ্মীরে হামলার ঘটনায় নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে বার্তা দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের Read more

ঢাবিতে স্লোগান: ভিসি স্যার জানেন নাকি, নীলক্ষেতের নায়ক আপনি
ঢাবিতে স্লোগান: ভিসি স্যার জানেন নাকি, নীলক্ষেতের নায়ক আপনি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে বিক্ষোভ করছেন কয়েকজন শিক্ষার্থী। বৃহস্পতিবার রাতে ঢাবি উপচার্যের বাসভবনের সামনে Read more

আমিরাতে ৪০ লাখ টাকার সোনা জিতলেন বাংলাদেশি হায়দার
আমিরাতে ৪০ লাখ টাকার সোনা জিতলেন বাংলাদেশি হায়দার

সংযুক্ত আরব আমিরাতে লটারিতে মাত্র চারদিনের ব্যবধানে সোনা জিতেছেন আরেক বাংলাদেশি প্রবাসী। নতুন করে সোনা জেতা এই বাংলাদেশির নাম মোহাম্মদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন