গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানার ঝুট নামানোকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অনন্ত ২০ জন আহত হয়েছে।বুধবার (১৮ জুন) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত টঙ্গী বাজার হোন্ডা রোড এলাকায় পিমকি অ্যাপারেলসে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, পিমকি অ্যাপারেলস লিমিটেড কারখানায় আওয়ামী লীগ সরকারের আমলে মোটর শ্রমিক লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ওমর ফারুক সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের চাচা মতিউর রহমান মতির আশ্রয়ে ঝুট ব্যবসা করেন। ৫ আগস্টের পর আওয়ামী লীগ পালিয়ে গেলে টঙ্গী পূর্ব থানা বিএনপির নেতারা ঝুট ব্যবসা শুরু করেন।জানা যায়, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাভেদ আহমেদ সুমনের লোকজন ঝুট আনতে যায় ওই কারখানায়। এ সময় সুমন সরকার ও কিরণের লোকজনের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে দুই পক্ষেই মারামারি হয়। ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ঝুট ব্যবসায়ী সহিদ হোসেন জানান, আমি দ্বিতীয় পক্ষ হিসেবে কারখানা থেকে ঝুট আনতে যাই। এ সময় কিছু লোকজন কারখানার সামনে এসে ঝুট নিতে বাধা দেয়। পরে প্রতিবাদ করতে তারা আমার লোকজনকে মারধর করে। আমার কাছে থাকা নগদ ৬ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। আমি টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছি। চিকিৎসা শেষ করে থানায় অভিযোগ করা হবে।ঘটনাস্থলে উপস্থিত থাকা টঙ্গী পূর্ব থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী গাজী মোশারফ বলেন, আমরা সুমন সরকারের রাজনীতি করি। সুমন সরকার আমাদের নেতা। পিমকি থেকে মাল নামানোর কথা ছিল। কারখানা থেকে মাল নামানোর ডিড আমাদের লোকের নামে। মাল আনতে গেলে বিএনপি নেতা কিরণের লোক বাধা দেয়। মাল আনতে গেলে তারা লোকজনের উপর হামলা চালায় এবং মারধর করে। তাদের হাতে রামদা, ছুরি ছিল। এ সময় আমাদের ২০ থেকে ২৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে টঙ্গী সরকারি হাসপাতাল ও ঢাকায় পাঠানো হয়েছে।টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাভেদ আহমেদ সুমন বলেন, ওমর ফারুকের নামে ডিড করা। তাকে ব্যবসা করতে বাধা দেওয়া হচ্ছে। মাল আনতে গেলে কিরণের লোকজন হামলা করে মারধর করে ৬ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে।টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি রাশেদুল ইসলাম কিরণ বলেন, আমার নামে চুক্তি করা কিন্তু সুমন সরকারের লোকজন বাধা দিচ্ছে। আমার কেউ হামলা বা ছিনতাই করেনি। সুমন সরকারের অভিযোগ মিথ্যা বরং আমার ১০/১২ জন কর্মী আহত হয়েছে।পিমকি অ্যাপারেলস লিমিটেডের কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান ধাওয়া পাল্টা ধাওয়ার কথা স্বীকার করে বলেন, অভিযোগ দিলে মামলা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীপুরে ছিনতাইকারীর হাতে ছিনতাইকারী নিহত
শ্রীপুরে ছিনতাইকারীর হাতে ছিনতাইকারী নিহত

গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় ছুরিকাঘাতে জুয়েল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ রাকিব (২৫) ও রবিন (২৭) Read more

২০ জনের মরদেহ হস্তান্তর, শনাক্ত করা যায়নি ৬ জন
২০ জনের মরদেহ হস্তান্তর,  শনাক্ত করা যায়নি ৬ জন

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের মধ্যে মোট ২০ জনের মরদেহ অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।মঙ্গলবার (২২ জুলাই) Read more

গাজীপুরে ঝুট গোডাউনে আগুন
গাজীপুরে ঝুট গোডাউনে আগুন

গাজীপুরের কোনাবাড়ীর নজরদিঘি আমবাগ এলাকায় একটি টিনশেড ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আগুন Read more

লোহাগাড়ায় চাহিদার চেয়ে বেশি প্রস্তুত কোরবানির পশু
লোহাগাড়ায় চাহিদার চেয়ে বেশি প্রস্তুত কোরবানির পশু

চট্টগ্রামের লোহাগাড়ায় কোরবানির ঈদে চাহিদার চেয়ে অন্তত দুই হাজার পশু বেশি প্রস্তুত রয়েছে। আসন্ন ঈদুল আযহা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে Read more

রাজনৈতিক দলের সমর্থন না পেলে সব কাজ নিষ্ফল হবে: সিইসি
রাজনৈতিক দলের সমর্থন না পেলে সব কাজ নিষ্ফল হবে: সিইসি

প্রবাসীদের ভোটিং পদ্ধতি বাছাইয়ে রাজনৈতিক দলসহ সব অংশীজনের সমর্থন আশা করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, সব দলের Read more

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার আহ্বান তামিমের
জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার আহ্বান তামিমের

পেসার জাহানারা আলম ইস্যুতে এবার সরব হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এই পেসারের ঘটনায় বিসিবির বাইরে স্বাধীন তদন্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন