টাঙ্গাইলের মির্জাপুরে চাঁদাবাজি করতে গিয়ে জহুরুল ইসলাম নামে এক ভুয়া সাংবাদিককে আটক করেছে স্থানীয় ব্যবসায়ীরা। সোমবার (১৪ জুলাই) বিকেলে মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।হোটেল ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, আটককৃত ভুয়া সাংবাদিক প্রথমে পরিতোষ হোটেলে গিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে দই খেয়ে টাকা না দিয়ে চলে যান। এরপর পাশেই ভাই ভাই হোটেলে গিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে কিছু খাবার ফেলে দেন। কিছুক্ষণ পর মোবাইল ফোনে ‘স্যার’ সম্বোধন করে একজনের সাথে কথা বলে তাকে আসতে বলেন। একপর্যায়ে সে ১৫ হাজার টাকা চাঁদা দাবি করেন।জানা যায়, ভুয়া সাংবাদিক নিজেকে দৈনিক ক্রাইম তালাশ নামক একটি পত্রিকার প্রতিনিধি পরিচয় দেন। শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করলে তিনি এসএসসিতে ১৩ পেয়েছেন বলে জানান। জাতীয় পরিচয়পত্র সূত্রে তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার আজাহার মন্ডলের ছেলে। তিনিসহ গাইবান্ধা এলাকার আরও ৩ জন মির্জাপুরের গোড়াই এলাকায় ভাড়া থাকেন এবং তারা সবাই দৈনিক ক্রাইম তালাশ পত্রিকায় কাজ করেন বলে জানান ভুয়া সাংবাদিক জহুরুল ইসলাম। নিজের দোষ স্বীকার করে ক্ষমাপ্রার্থনা করায় তাকে ছেড়ে দেয় ব্যবসায়ীরা।ভাই ভাই হোটেলের মালিক বিঞ্চু ঘোষ বলেন, ‘এরা সাংবাদিক সমাজের বদনাম করে। মাঝে মাঝে এমন সাংবাদিক পরিচয় দিয়ে দোকান থেকে ফ্রিতে খাবার খায়। আমরা সহজ সরল মানুষ আসল সাংবাদিক নকল সাংবাদিক বুঝি না। ভুয়া সাংবাদিক ক্ষমা চেয়েছে বলে পরে তাকে ছেড়ে দেয়া হয়েছে।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বালু ব্যবসায়ীকে ছুরিকাঘাত, গণধোলাই দিয়ে ডাকাতকে পুলিশে সোপর্দ
বালু ব্যবসায়ীকে ছুরিকাঘাত, গণধোলাই দিয়ে ডাকাতকে পুলিশে সোপর্দ

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামে রাতের আঁধারে ডাকাতের হামলায় খাইরুল ইসলাম (৩৪) নামের একজন বালু ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। রবিবার (২৭ Read more

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।মঙ্গলবার (১২ Read more

পুকুরের দখল নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, হাত থেকে কব্জি বিচ্ছিন্নসহ আহত ৬
পুকুরের দখল নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, হাত থেকে কব্জি বিচ্ছিন্নসহ আহত ৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রেলওয়ের জায়গার একটি পুকুরের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ইদ্রিস মিয়া নামে এক ব্যক্তির হাত থেকে কব্জি বিচ্ছিন্নসহ Read more

ক্ষমতায় এলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে বিএনপি: তারেক রহমান
ক্ষমতায় এলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে বিএনপি: তারেক রহমান

ক্ষমতায় গেলে পাঁচ বছরে অন্তত ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা করেছে বিএনপি। এছাড়া খাল খনন কর্মসূচি পুনরায় গ্রহণ করা হবে Read more

ভারতে সেনাবাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ, নিহত ৮
ভারতে সেনাবাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ, নিহত ৮

ভারতের ঝাড়খণ্ডে দেশটির সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে অন্তত ৮ মাওবাদী বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী নিহত হয়েছে।সোমবার (২১ এপ্রিল) সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে Read more

নেপালে ছাত্র-জনতার বিক্ষোভে পুলিশের গুলি, নিহত বেড়ে ১৪
নেপালে ছাত্র-জনতার বিক্ষোভে পুলিশের গুলি, নিহত বেড়ে ১৪

নেপালে ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে পৌঁছেছে। বিভিন্ন হাসপাতালের বরাতে এ তথ্য জানিয়েছে নেপালি সংবাদমাধ্যম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন